নিউজ ডেস্ক: দেশের অন্যতম ঐতিহাসিক প্রতিবাদস্থল যন্তর মন্তরকে বিক্ষোভ ও প্রতিবাদের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দিল্লি পুলিশের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ককরোচ জনতা পার্টি (CJP)। দলের বক্তব্য, ভিন্নমতকে থামাতে যদি সরকারকে যন্তর মন্তরের মতো প্রতিবাদস্থলের স্বীকৃতি প্রত্যাহার করতে হয়, তাহলে তা ক্ষমতাসীনদের ভয় এবং গণতন্ত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতাকেই সামনে নিয়ে আসে।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় CJP-র বক্তব্য, “ভিন্নমত থামাতে যদি সরকারকে যন্তর মন্তরের মতো ঐতিহাসিক প্রতিবাদস্থলের স্বীকৃতিই বাতিল করতে হয়, তাহলে তারা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ভয়টা প্রকাশ করে দিয়েছে। তাদের ভয় এমন এক জনতাকে, যারা চুপ হতে রাজি নয়; তাদের ভয় এমন এক গণতন্ত্রকে, যাকে তারা নিজেদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারছে না।”
https://x.com/Cockroachisback/status/2109922869644021860
উল্লেখ্য, ১২ অক্টোবর ২০২৬ দিল্লি পুলিশ যন্তর মন্তরকে বিক্ষোভ ও প্রতিবাদের নির্ধারিত স্থান তালিকা থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করে। পুলিশের নির্দেশ অনুযায়ী, বিকল্প প্রতিবাদস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে মধ্য দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির CBD গ্রাউন্ডকে। স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভিডিওতে সিজেপি আরো বলেন, 'যন্তর মন্তরের বিক্ষোভ স্থল পাঞ্জাব কিংবা হিমালয়ের চূড়ায় স্থানান্তরিত করে দিন। মানুষ ওইখানে একত্রিত হয়ে বিক্ষোভ করুক। বিক্ষোভের শব্দ আপনাদের কান অবধি যাতে না পৌঁছায় তাই বিক্ষোভস্থল বদলে দিতে চাইছেন।' এমনকি প্রশ্ন ওঠে 'বিক্ষোভের জায়গা থেকে যন্তর মন্তর কে সরানোর অধিকার আপনাকে কে দিয়েছে?'