JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৫:২৫ পিএম
Breaking
৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের! UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI ৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের! UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI

নকল সেনার পোশাকের কারবার ফাঁস, রাজস্থানে উদ্ধার প্রায় ১ হাজার মিটার কাপড়

নকল সেনার পোশাকের কারবার ফাঁস, রাজস্থানে উদ্ধার প্রায় ১ হাজার মিটার কাপড়

রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় নকল সেনার পোশাক তৈরির একটি চক্রের হদিশ মিলেছে। ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগ এবং রাজস্থান পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন দোকান ও একটি স্থানীয় কারখানা থেকে প্রায় এক হাজার মিটার সামরিক পোশাকের মতো দেখতে কাপড় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কাপড়ের প্রিন্ট ও প্যাটার্ন আসল সেনার পোশাকের সঙ্গে প্রায় হুবহু মিলে যায় বলে জানা গিয়েছে।

সেনার পোশাকের বেআইনি ব্যবহার নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। গত ৩০ জুলাই শ্রীগঙ্গানগরে অভিযান চালানোর সময় এই নকল পোশাক তৈরির কারবারের সন্ধান মেলে। তদন্তকারীদের দাবি, একটি স্থানীয় কারখানায় এই ধরনের পোশাকের কাপড় তৈরি করা হচ্ছিল। পরে সেই কাপড় স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে সরবরাহ করা হত।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, লালগড় এবং সুরাটগড়ের মতো বাজারেও এই পোশাকের কাপড় পৌঁছে যেত। কোথা থেকে এই কারবার পরিচালিত হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে গত জুন মাসে উত্তরপ্রদেশের বরেলি থেকেও একই ধরনের সেনার পোশাক উদ্ধার হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরেই রাজস্থানেও নজরদারি বাড়ানো হয়। এরপরই শ্রীগঙ্গানগরে এই চক্রের সন্ধান পাওয়া যায়।

সেনার তরফে জানানো হয়েছে, বেআইনিভাবে সেনার পোশাক রাখা বা বিক্রি করা এবং নির্দিষ্ট সামরিক প্যাটার্নের কমব্যাট ফ্যাব্রিক ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। কারণ, এই ধরনের পোশাক ব্যবহার করে কেউ সহজেই নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দিতে পারে। এর ফলে নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে এবং বেআইনি কাজেও এই পোশাক ব্যবহার হওয়ার আশঙ্কা থাকে।

এই নকল পোশাকের সাপ্লাই নেটওয়ার্ক কতদূর পর্যন্ত ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজস্থানের বাইরে অন্য কোনও রাজ্যেও এই পোশাক সরবরাহ করা হয়েছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

এই ঘটনার সঙ্গে সম্প্রতি বাংলায় ধৃত এক জইশ-ই-মহম্মদ সন্দেহভাজন জঙ্গির প্রসঙ্গও সামনে এসেছে। তদন্তকারী সংস্থার দাবি, ওই সন্দেহভাজনকে জেরা করে নিরাপত্তা বাহিনীর পোশাক ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে হামলার পরিকল্পনার কথা জানা গিয়েছিল। ফলে নকল সেনার পোশাকের এই কারবার নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

21 Views 0 Likes 0 Comments

Related News

আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন
দেশ

আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন

বিহার, নিউজ ডেস্ক: সামনে রাখা একটি বিশাল ছবি। তা ঘিরে জড়ো হয়েছেন বেশ কিছু জন। কারও হাতে পুজোর জন্য সামগ্রী,  আবার কেউ ব্যস্ত আরতির প্রস্তুতিতে। কিন্তু, হঠাৎ সেই দৃশ্য বদলে গেল আরও চমকপ্রদ আয়োজনে। যা দেখে প্রথমে অ...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:১৯ পিএম · 2 মিনিট
মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের!
দেশ

মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের!

নয়াদিল্লি: উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায়। এরপরই দিল্লি...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৭ পিএম · 2 মিনিট
UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI
দেশ

UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI

নয়াদিল্লি: UPI ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। অনলাইনে টাকা পাঠানো বা দোকানে QR কোড স্ক্যান করে পেমেন্ট করার সময় সাধারণ গ্রাহকের পকেট থেকে নতুন করে কোনও সরাসরি চার্জ নেওয়া হবে না বলে জানানো হয়েছে। UPI লেনদেনে ফি নি...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৬ পিএম · 2 মিনিট
₹১৫ হাজার থেকে ₹২৫ হাজার হতে পারে বেতনসীমা, আপনার হাতে কত টাকা কমবে?
দেশ

₹১৫ হাজার থেকে ₹২৫ হাজার হতে পারে বেতনসীমা, আপনার হাতে কত টাকা কমবে?

নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF-এর নিয়মে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমান ₹১৫,০০০ টাকার বেতনসীমা বাড়িয়ে ₹২৫,০০০ করার প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনা চলছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.