JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৩:৪৪ পিএম
Breaking
‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর ফের হামলার অভিযোগ কুণাল ঘোষের, রিভলভার বের করার দাবি হাসিমুখে ফিরেও থামল না চোখের জল, সৃজলার অজানা লড়াই ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর ফের হামলার অভিযোগ কুণাল ঘোষের, রিভলভার বের করার দাবি হাসিমুখে ফিরেও থামল না চোখের জল, সৃজলার অজানা লড়াই

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে গম্ভীরদের সাবধান করলেন লিটল মাস্টার

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে গম্ভীরদের সাবধান করলেন লিটল মাস্টার

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরকে সতর্ক করলেন সুনীল গাভাসকর। তাঁর বার্তা, সামনে কঠিন পরীক্ষা। আর সেই পরীক্ষায় কোনও ব্যক্তিবিশেষ নয়, ভারতীয় ক্রিকেটকেই রাখতে হবে সবার আগে। ১৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এই সিরিজ তাই শুভমান গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে নয়টি টেস্টে ৪টি জয় এবং ৪টি হারের ফলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। পয়েন্ট শতাংশ ৪৮.১৫। শ্রীলঙ্কা রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের পয়েন্ট শতাংশ ৪১.৬৭। গাভাসকর মনে করছেন, ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারানো মোটেই সহজ হবে না। তাঁর কথায়, শ্রীলঙ্কায় গিয়ে দুই টেস্টের সিরিজ জেতা নতুন টেস্ট মরসুমের ভাল সূচনা হতে পারে এবং টেস্ট  চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে দলকে বাড়তি আত্মবিশ্বাসও দেবে।

লিটল মাস্টারের সতর্কবার্তার মূল উদ্দেশ্য অবশ্য অন্য একটি বিষয়। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটের স্বার্থই হতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার। বড় নাম হলেও কোনও ব্যক্তিকে দলের উপরে রাখা উচিত নয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টই জিতলে ভারতের পয়েন্ট শতাংশ বেড়ে হবে ৫৭.৫৮। তবে তাতেও চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের ৫৮.৩৩ শতাংশ পয়েন্টকে টপকাতে পারবে না ভারত। সিরিজ ১-১ ড্র হলে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৪৮.৪৮।

উল্টো দিকে, ০-২ ব্যবধানে সিরিজ হারলে বড় ধাক্কা খাবে গিলের দল। ভারতের পয়েন্ট শতাংশ নেমে হয়ে যাবে ৩৯.৩৯। আর ৬১.১১ পয়েন্ট শতাংশ নিয়ে শ্রীলঙ্কা উঠে যাবে চতুর্থ স্থানে। শুধু তাই নয়, পরের দুই সিরিজেই ভারতের সামনে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরুতেই পা হড়কালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা আরও কঠিন হয়ে উঠবে। গাভাসকরের ‘দল আগে’ বার্তা তাই সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

59 Views 0 Likes 0 Comments

Related News

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন
ময়দান

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন

আইচি-নাগোয়া: লম্বা দৌড়ের পর এ বার পদকের দিকে লাফ দেওয়ার পালা। এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর এবং ডেভিড পট্টুরাজ সলোমন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শ্রীশঙ্কর ৭.৮৪ মিটার লাফ...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট
PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে
ময়দান

PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়া...

একই দিনে জোড়া জয়ে চলতি এশিয়ান গেমসে (Asian Games 2026) সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)।

২৬ সেপ্টে ২০২৬, ১০:০৩ পিএম · 2 মিনিট
Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে
ময়দান

Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে

এশিয়ান গেমসে (Asian Games 2026) সোনার হ্যাটট্রিক অধরাই থেকে গেল ত্যাজিন্দরপাল সিংহ তুরের। পুরুষদের শটপাটে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় অ্যাথলিটকে।

২৬ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি
ময়দান

Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কব...

চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) সপ্তম দিনে মাত্র কিছুক্ষণের ব্যবধানে জোড়া সোনা এল ভারতের ঝুলিতে।

২৬ সেপ্টে ২০২৬, ০৬:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.