JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম
Breaking
Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র...

India vs New Zealand: প্রথমার্ধেই তিন গোল হজম, নিউজিল্যান্ডের মাটিতে লজ্জার হার খালিদের ছাত্রদের

India vs New Zealand: প্রথমার্ধেই তিন গোল হজম, নিউজিল্যান্ডের মাটিতে লজ্জার হার খালিদের ছাত্রদের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই কার্যত শেষ হয়ে গেল ভারতের জয়ের আশা। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে ছিন্নভিন্ন করে তিন গোল তুলে নিল নিউজিল্যান্ড। ঘরের মাঠে নয়, প্রতিপক্ষের মাটিতে দাঁড়িয়ে কোনও রকম প্রতিরোধই গড়ে তুলতে পারল না ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে পাঁচ গোলে হারের পর রবিবার দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ০-৩ গোলে হারল ভারত। সবচেয়ে উদ্বেগের বিষয়, তিনটি গোলই হজম করতে হল প্রথমার্ধে। বিরতির পর রক্ষণ সামলে কিছুটা সংগঠিত দেখালেও গোল করার মতো ধার তৈরি করতে পারল না ভারত।

ম্যাচের শুরু থেকেই ভারতীয় রক্ষণকে চাপে রাখছিল নিউজিল্যান্ড। ২২ মিনিটে প্রথম ধাক্কা আসে। বাঁ দিক থেকে কলাম ম্যাককোয়াটের নেওয়া কর্নার থেকে অরক্ষিত অবস্থায় বল পেয়ে যান ফিন সারম্যান। তাঁর হেডার ভারতীয় রক্ষণের আকাশ মিশ্রের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। ফলে গোলরক্ষকের বিশেষ কিছু করার ছিল না। এগিয়ে যায় নিউজিল্যান্ড।

প্রথম গোলের পরও ভারতীয় রক্ষণে স্বস্তি ফেরেনি। বরং আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দেয় কিউয়িরা। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমস ম্যাকগ্যারি। বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বলের গতি ও নিখুঁত লক্ষ্য সামলানোর কোনও সুযোগই পাননি ভারতের গোলরক্ষক।

দ্বিতীয় গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ফের বিপদ। কিছুক্ষণের মধ্যেই জেসি রান্ডালের বাড়ানো বল থেকে কাছ থেকে নিখুঁত শটে গোল করেন নিউজিল্যান্ডের অধিনায়ক ক্রিস উড। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণ তখন সম্পূর্ণভাবে তাদের হাতে।

তিন গোল হজমের পর দ্বিতীয়ার্ধে ভারতীয় দলকে কিছুটা অন্য মেজাজে দেখা যায়। রক্ষণে বাড়তি সতর্কতা নেয় দল। ফলে প্রতিপক্ষের আক্রমণের ধারও কিছুটা কমে। কিন্তু সমস্যা ছিল আক্রমণভাগে। বলের দখল পেলেও তা থেকে কার্যকর আক্রমণ তৈরি করতে পারেননি ভারতীয় ফুটবলাররা। নিউজিল্যান্ডের রক্ষণ ভাঙার মতো পরিকল্পনা বা ধারাবাহিকতাও চোখে পড়েনি।

শেষ পর্যন্ত আর গোলের ব্যবধান বাড়ায়নি নিউজিল্যান্ড। তবে ভারতও ঘুরে দাঁড়ানোর কোনও ইঙ্গিত দিতে পারেনি। প্রথমার্ধের তিন গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। এই হার ভারতীয় দলের রক্ষণ এবং আক্রমণ— দুই বিভাগ নিয়েই নতুন করে প্রশ্ন তুলে দিল। বিশেষ করে প্রথমার্ধে যেভাবে পরপর গোল হজম করতে হয়েছে, তা আগামী ম্যাচগুলির আগে যথেষ্ট চিন্তার কারণ হয়ে থাকল।

4 Views 0 Likes 0 Comments

Related News

SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়ন
ময়দান

SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানকে হারাতে পারলেই টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়বে ভারত। শুধু তাই নয়, সব মিলিয়ে দশমবার এই প্রতিযোগিতার খেতাব ঘরে তুলবে নীল জার্সিধারী...

১৬ নভে ২০২৬, ০৩:১৮ পিএম · 2 মিনিট
ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণা আইসিসির
ময়দান

ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের স...

স্পোর্টস ডেস্ক: আগামী ন’বছরের আন্তর্জাতিক ক্রিকেটের বড় প্রতিযোগিতাগুলির সূচি প্রকাশ করল আইসিসি। ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনা...

১৬ নভে ২০২৬, ০৩:১৫ পিএম · 2 মিনিট
Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল
ময়দান

Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তাঁর বিধ্বংসী পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রতিভা থাকলেই যে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করা যায় না,...

১৬ নভে ২০২৬, ০৩:১৩ পিএম · 2 মিনিট
Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চিন্তা
ময়দান

Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতলেও ভারতের ব্যাটিং নিয়ে উদ্বেগ কাটছে না। বরং আগামী বছরের একদিনের বিশ্বকাপের আগে দলের ব্যাটিং দুর্বলতা নিয়ে নতুন করে সতর্ক করলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ব...

১৬ নভে ২০২৬, ০২:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.