JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৩:২৫ পিএম
Breaking
RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু Rahul Gandhi: ‘সব প্রতিবাদ এক’, বিরোধীদের নিয়ে বৈঠকের ডাক রাহুল গান্ধীর Prithvi Shaw: বাগদান ভেঙে ব্রেকআপ, ২৫ দিনেই প্রেমে কামব্যাক! পৃথ্বী-আকৃতির গল্পে নতুন মোড় KolkataFlyover: ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায় Digital Fraud: WhatsApp-এ Aadhaar-PAN কার্ড পাঠানো কতটা নিরাপদ? একটুখানি অসতর্কতায় বিপদে... আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা! Delhi Police: মহিলা সাংবাদিকদের উপর হামলার অভিযোগে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ! দিল্লি পু... GDP Growth: যুদ্ধ-সংঘাত, জ্বালানি সংকটেও থামছে না ভারতের অর্থনীতি! বৃদ্ধির হার ৭%, পূর্বাভ... RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু Rahul Gandhi: ‘সব প্রতিবাদ এক’, বিরোধীদের নিয়ে বৈঠকের ডাক রাহুল গান্ধীর Prithvi Shaw: বাগদান ভেঙে ব্রেকআপ, ২৫ দিনেই প্রেমে কামব্যাক! পৃথ্বী-আকৃতির গল্পে নতুন মোড় KolkataFlyover: ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায় Digital Fraud: WhatsApp-এ Aadhaar-PAN কার্ড পাঠানো কতটা নিরাপদ? একটুখানি অসতর্কতায় বিপদে... আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা! Delhi Police: মহিলা সাংবাদিকদের উপর হামলার অভিযোগে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ! দিল্লি পু... GDP Growth: যুদ্ধ-সংঘাত, জ্বালানি সংকটেও থামছে না ভারতের অর্থনীতি! বৃদ্ধির হার ৭%, পূর্বাভ...

KolkataFlyover: ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায়

KolkataFlyover:  ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায়
কলকাতা ফ্লাইওভার ছবি: X handle

নিউজ ডেস্ক: শারদোৎসবের মুখে তিলোত্তমার রাজপথে নেমে এসেছে রঙের ফোয়ারা। শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুল রাঙিয়ে তোলা হয়েছে রামধনুর সাতটি উজ্জ্বল রঙে। দুর্গোৎসবকে কেন্দ্র করে শহরের এই চোখধাঁধানো সাজ ইতিমধ্যেই পথচলতি মানুষের নজর কাড়ছে। তবে পিচের রাস্তায় এই রামধনু রং ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি ও সামাজিক মাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতার ফ্লাইওভার জুড়ে আঁকা হয়েছে বহুবর্ণিল রামধনু। উৎসবের এই রূপান্তর খতিয়ে দেখতে সম্প্রতি পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

প্রশাসনের দাবি, ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত দুর্গাপূজাকে আরও রঙিন ও উৎসবমুখর করে তুলতেই এই অভিনব পদক্ষেপ। তবে সামাজিক মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা ও ব্যাঙ্গাত্মক সমালোচনা।

https://x.com/Anika_Breaths/status/2109680001213710712?s=20

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে কটাক্ষ করে বলা হয়েছে, সরকার যেন সাধারণ করদাতাদের টাকায় ‘প্রাইড উইক’ উদযাপন করছে। এমনকি পোস্টটিতে ব্যঙ্গ করে প্রশাসনকে দেশের তথাকথিত ‘প্রথম এলজিবিটিকিউ মুখ্যমন্ত্রী’ বলে উল্লেখ করা হয়েছে। রামধনু পতাকার সঙ্গে আন্তর্জাতিক এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতীকী মিল থাকায় অনেকেই এই রঙের ব্যবহারকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। তবে বিতর্কের মূল কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অগ্রাধিকারের প্রশ্নটি।

বিরোধীদের একাংশ এবং সাধারণ নেটিজেনদের বড় একটি অংশ অভিযোগ তুলছেন সরকারি তহবিলের অপচয় নিয়ে। তাঁদের বক্তব্য, উৎসবের এই দিনগুলিতে যখন রাজ্যের প্রত্যন্ত গ্রামের বহু শিশু পুজোর নতুন জামা থেকে বঞ্চিত, বহু অভাবী পরিবার যখন নূন্যতম খাবারের সংস্থানে হিমশিম খাচ্ছে, তখন কোটি কোটি টাকা খরচ করে রাস্তার ওপর রঙের প্রলেপ দেওয়া কতটা যুক্তিযুক্ত? “পেটে খিদে রেখে চকচকে রাজপথ কি আদৌ সুশাসনের পরিচয়?” এমন প্রশ্নই উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।

যদিও শাসকদলের সমর্থকদের মতে, দুর্গাপূজা কেবল বাংলার ধর্মীয় আচার নয়, এটি রাজ্যের বৃহত্তম মিলনমেলা ও পর্যটনের অন্যতম আকর্ষণ। ঢাকের আওয়াজ, প্যান্ডেল এবং আলোর পাশাপাশি শহরের রাস্তাঘাট সুন্দর করে তোলা উৎসবের আবহকেই বহুগুণ বাড়িয়ে দেয়।

61 Views 0 Likes 0 Comments

Related News

আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা!
মহানগর

আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা!

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতার রাজনৈতিক মহলে পরিচিত নাম আলিমুদ্দিন স্ট্রিট। এবার দেখা গেল এক অন্য ছবি। প্রথমবারের জন্য আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজন করা হল চণ্ডীপাঠের। মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তৈরি হল...

১৩ অক্টো ২০২৬, ০১:৩৫ পিএম · 1 মিনিট
Sujitbasu: পুজোয় ঠাকুর দেখা নয়, জেলেই কাটবে দিন! পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রীর জামিন খারিজ
মহানগর

Sujitbasu: পুজোয় ঠাকুর দেখা নয়, জেলেই কাটবে দিন! পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্র...

সুজিতবাবুর জামিনের মামলাটি নিয়ে গত কয়েক দিনে তীব্র নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। শুরুতে বিষয়টি উঠেছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানি পর্ব সম্পূর্ণ হলেও এক অপ্রত্যাশিত অভিযোগকে ঘিরে তৈরি হয় জটিলতা। বিচারপতির কক্ষে ঢুকে তাঁর আইনজীবীরা একটি নির্দিষ্ট ফাইল নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই ক্ষুব্ধ হয়ে মামলাটি থেকে সরে দাঁড়ান বিচারপতি ঘোষ। স্বাভাবিকভাবেই এতে বড়সড় অস্বস্তিতে পড়েন অভিযুক্ত পক্ষ।

১৩ অক্টো ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট
Eastern Railways: ২,৯৮৬ ক্যামেরায় নজরদারি, শিয়ালদহে তৈরি ‘ওয়ার রুম’, দিল্লি থেকেও কড়া নজর
মহানগর

Eastern Railways: ২,৯৮৬ ক্যামেরায় নজরদারি, শিয়ালদহে তৈরি ‘ওয়ার রুম’, দিল্লি থেকেও...

কলকাতা: দুর্গাপুজোয় উপচে পড়া ভিড় সামলাতে এবার প্রযুক্তির উপরেই বাড়তি ভরসা রাখছে পূর্ব রেল। পুজোর দিনগুলিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শিয়ালদহ ডিভিশনে জোরদার করা হচ্ছে নজরদারি ব্যবস্থা। ২...

১৩ অক্টো ২০২৬, ১২:৩৯ পিএম · 2 মিনিট
Mamata Banerjee: মমতার মিছিল ঘিরে কি বাড়ছে উত্তেজনা? ‘কোনও খবর নেই’, জ্ঞানেশ কুমার ইস্যুতে মুখ খুললেন কলকাতার CP অজয় নন্দা
মহানগর

Mamata Banerjee: মমতার মিছিল ঘিরে কি বাড়ছে উত্তেজনা? ‘কোনও খবর নেই’, জ্ঞানেশ কুমা...

নিউজ ডেস্ক: জ্ঞানেশ কুমার ইস্যুকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ার আশঙ্কা কলকাতায়। আজ রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই মিছিল ঘিরেই সামনে এল কলকাতা পুলিশের অবস্থান। ম...

১৩ অক্টো ২০২৬, ১২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.