JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ১২:১২ পিএম
Breaking
MamataBanerjee: রাষ্ট্রপতির কাছে প্রমাণ নেই? মমতার মন্তব্য ঘিরে দিল্লির রাজনীতিতে নতুন বিত... Cjp Protest: অবশেষে ছাড়া পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী CJP Protest: শনিবার ধরপাকড়, রবিবার ফের যন্তর মন্তরের পথে সিজেপি, জ্ঞানেশ কুমারকে অপসারণের... CJPFounder: "যারা চোর তাদের আটক করেন না", সরকারকে কটাক্ষ অনিতা দীপকের P B Menon: শতবর্ষেও অবসর নয়, হাতে মামলার ফাইল! আদালতেই জীবনের সেরা ঠিকানা পি বি মেননের Sonam Wangchuk: রবিবারের মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনে বসার হুঁশিয়ারি ওয়াংচুকের Rashifal: কর্ম, অর্থ, প্রেম ও স্বাস্থ্য কেমন কাটবে ছুটির দিন? SmitMachchhar: প্রাণ বাঁচিয়ে সাহসিকতার নজির, ভারতীয় পাইলটকে সম্মান জানাবে ইজরায়েল MamataBanerjee: রাষ্ট্রপতির কাছে প্রমাণ নেই? মমতার মন্তব্য ঘিরে দিল্লির রাজনীতিতে নতুন বিত... Cjp Protest: অবশেষে ছাড়া পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী CJP Protest: শনিবার ধরপাকড়, রবিবার ফের যন্তর মন্তরের পথে সিজেপি, জ্ঞানেশ কুমারকে অপসারণের... CJPFounder: "যারা চোর তাদের আটক করেন না", সরকারকে কটাক্ষ অনিতা দীপকের P B Menon: শতবর্ষেও অবসর নয়, হাতে মামলার ফাইল! আদালতেই জীবনের সেরা ঠিকানা পি বি মেননের Sonam Wangchuk: রবিবারের মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনে বসার হুঁশিয়ারি ওয়াংচুকের Rashifal: কর্ম, অর্থ, প্রেম ও স্বাস্থ্য কেমন কাটবে ছুটির দিন? SmitMachchhar: প্রাণ বাঁচিয়ে সাহসিকতার নজির, ভারতীয় পাইলটকে সম্মান জানাবে ইজরায়েল

MamataBanerjee: রাষ্ট্রপতির কাছে প্রমাণ নেই? মমতার মন্তব্য ঘিরে দিল্লির রাজনীতিতে নতুন বিতর্ক

MamataBanerjee: রাষ্ট্রপতির কাছে প্রমাণ নেই? মমতার মন্তব্য ঘিরে দিল্লির রাজনীতিতে নতুন বিতর্ক
মমতা বন্দ্যোপাধ্যায় ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: দিল্লিতে রাজনৈতিক উত্তাপ যেন কিছুতেই কমার নাম নিচ্ছে না। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিরোধী প্রতিবাদ, পুলিশের আটক এবং রাষ্টপতির সঙ্গে সাক্ষাৎ, একাধিক ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সরগরম জাতীয় রাজনীতি। এরই মধ্যে সামনে এলো এমন একটি মন্তব্য, যা নতুন করে রাজনৈতিক মহলে শুরু করেছে আলোচনা। কি বললেন তৃণমূল নেত্রী? আর কেনই বা তাঁর বক্তব্য ঘিরে উঠেছে নানা প্রশ্ন?

আটকাবস্থা থেকে মুক্তি পাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য  রাষ্ট্রপতি জানিয়েছেন, "আমাদের কাছে কোনও প্রমাণ নেই এবং তদন্তের জন্য প্রমাণ প্রয়োজন। এর উত্তরে আমরা প্রমাণ দেওয়ার কথা জানিয়ে এসেছি।" ১০ অক্টোবর, শনিবার দিল্লিতে বিরোধীদের কর্মসূচি ঘিরে একাধিক ঘটনার পর তাঁর এই মন্তব্য সামনে আসে। মমতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া। বিরোধীরা যখন ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন, তখন সেই অভিযোগের পক্ষে কি প্রমাণ রয়েছে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, অভিযোগ তোলার পাশাপাশি তার যথাযথ ভিত্তি তুলে ধরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজ মাধ্যমে ভিডিওটি সামনে আসতেই কিছু নেটিজেন বিরোধীদের কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, প্রমাণ থাকলে তাঁরা তা সঙ্গে করে নিয়ে যাননি কেন? এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে, কিছুজন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান, কোনও অভিযোগের সত্যতা যাচাই করার জায়গা হল আদালত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রমাণের জন্য আটক, ধর্না দেওয়া কিংবা সংবাদ শিরোমানামের প্রয়োজন প্রয়োজন হয়না বলে মন্তব্য করেন তাঁরা। পাশাপাশি, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতারের দাবি তোলাকে রাজনৈতিক পদক্ষেপ বলে কটাক্ষ করেন অনেকে।

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রতিবাদ জানাতে দিল্লিতে একজোট হয়েছিলেন বিরোধীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের পদক্ষেপ এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর মমতার বক্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এখন প্রশ্ন, বিরোধীদের অভিযোগের সমর্থনে কি ধরনের প্রমাণ সামনে আনা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়ে কি পদক্ষেপ নেবে? আপাতত মমতার মন্তব্য, বিরোধীদের অবস্থান এবং সমাজ মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া, সব মিলিয়ে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে। তবে, অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য প্রয়োজন নির্ভরযোগ্য প্রমাণ ও যথাযথ তদন্ত।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
66 Views 0 Likes 0 Comments

Related News

Cjp Protest: অবশেষে ছাড়া পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী
দেশ

Cjp Protest: অবশেষে ছাড়া পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী

অবশেষে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। কিন্ত, নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন তাঁরা। একইসঙ্গে ইউটিউবার ধ্রুব রাঠীকেও ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছিল। তার পর ...

১১ অক্টো ২০২৬, ১০:৩২ এএম · 1 মিনিট
CJPFounder: "যারা চোর তাদের আটক করেন না", সরকারকে কটাক্ষ অনিতা দীপকের
দেশ

CJPFounder: "যারা চোর তাদের আটক করেন না", সরকারকে কটাক্ষ অনিতা দীপকের

বিমানের ভিতরে পুলিশি পদক্ষেপকে ভুল বলে দাবি করেন তিনি। তিনি সরাসরি প্রশ্ন তোলেন তার ছেলের কি দোষ রয়েছে।প্রথম থেকেই তার আশঙ্কা ছিল তার ছেলে আটক হতে পারে। কিন্তু বিমানের মধ্যে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে এটা থাকে বিস্মিত করেছে। তার ছেলের কোনও ক্ষতি হলে সেই দায় সরাসরি সরকারকে নিতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

১১ অক্টো ২০২৬, ০৯:৪৮ এএম · 2 মিনিট
CJP Protest: শনিবার ধরপাকড়, রবিবার ফের যন্তর মন্তরের পথে সিজেপি, জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আন্দোলন জারি
দেশ

CJP Protest: শনিবার ধরপাকড়, রবিবার ফের যন্তর মন্তরের পথে সিজেপি, জ্ঞানেশ কুমারকে...

নয়াদিল্লি: শনিবার দিল্লিতে বিক্ষোভের কর্মসূচি ঘিরে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ উঠেছিল। তার পরেও আন্দোলন থেকে সরে আসছে না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রবিবার সকালে ফের যন্তর মন্তরের উদ্দেশে জমায়েত ও মিছিলের প্রস্তুতি শুরু করেছ...

১১ অক্টো ২০২৬, ০৯:৪৮ এএম · 3 মিনিট
P B Menon: শতবর্ষেও অবসর নয়, হাতে মামলার ফাইল! আদালতেই জীবনের সেরা ঠিকানা পি বি মেননের
দেশ

P B Menon: শতবর্ষেও অবসর নয়, হাতে মামলার ফাইল! আদালতেই জীবনের সেরা ঠিকানা পি বি মে...

কোচি: বয়স ১০০। জীবনের এই প্রান্তে এসে অনেকেই কাজ থেকে অবসর নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে চান। কিন্তু পি বি মেননের অভিধানে অবসর শব্দটির যেন কোনও জায়গাই নেই। এক হাতে মামলার ফাইল, অন্য হাতে আইনের বই—শতবর্ষেও আদালতে য...

১১ অক্টো ২০২৬, ০৯:৪২ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.