দিল্লি, নিউজ ডেস্ক: রাজধানীতে ক্রমাগতই উত্তাপ বেড়ে চলেছে। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে চলছে টানাপড়েন। লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে দিল্লিতে টানা বিক্ষোভ, পুলিশের কড়া নিরাপত্তা এবং বিরোধীদের সরব প্রতিবাদের মধ্যেই আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। কারণ এই দিনেই সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সুনানির দিন রয়েছে।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সরাসরি সুপ্রিম কোর্টের ব্যবস্থা হয়েছিল বিরোধী শিবির। আইনি লড়াই থেকে দিল্লির রাজপথে প্রতিবাদ আন্দোলন। এস আই আর ভিড়ে দিল্লির রাজনৈতিক উত্তাপ পৌঁছেছে চরমে।
সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে ‘ইন্ডিয়া’ শিবিরের মিছিলে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। তাদের সঙ্গে ছিল হাজার হাজার মানুষ। প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দিয়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে নিজেদের অভিযোগ জানানোর জন্য তাদের এই মিছিল ছিলো। কিন্তু সেই পরিকল্পনায় বাধা আসে। প্রধান বিচারপতি তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হননি। বরং অন্যান্য মামলাকারীর মতোই নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন।
এরপরই রাজপথের আন্দোলনকে আইনি লড়াইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিরোধী শিবির। সোমবার রাহুল গান্ধী ও ‘ইন্ডিয়া’ জোটের অন্য নেতাদের পক্ষে প্রবীণ আইনজীবী এস প্রসন্ন সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। নির্ধারিত সময় বিকেল সাড়ে চারটার মধ্যে রাহুল গান্ধী আদালতে পৌঁছতে না পারায় তাঁর হয়ে আইনজীবীই আবেদনটি জমা দেন।
সোমবারই পিটিশনটি নথিভুক্ত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। পাশাপাশি, আবেদনে কোনও ত্রুটি থাকলে তা সংশোধনের নির্দেশও দেওয়া হয়, যাতে পরবর্তী দিন শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করা যায়।
প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সোমবার সন্ধ্যার মধ্যে আবেদন জমা পড়লে মঙ্গলবার শুনানির সুযোগ থাকতে পারে। সেই সূত্রেই আজকের শুনানি ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। তবে চূড়ান্ত শুনানির তালিকাভুক্তি ও আদালতের নির্দেশের উপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।
মূলত বিরোধীদের অভিযোগ, SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি খতিয়ে দেখা এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালীতে প্রয়োজনীয় হস্তক্ষেপ করার দাবি রেখেছেন বিরোধীরা।