JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ১২:১৬ পিএম
Breaking
ইসলামাবাদে বসে দিল্লিকে নিশানা বাংলাদেশের স্পিকারের CBI Raid : মালদহ DRM অফিসে সিবিআই অভিযান, চাঞ্চল্য! ডায়েট করাতে গিয়ে হাল ছাড়ল চিড়িয়াখানা! বয়সের ভারে ওজন কমানো বন্ধ ‘মোটা’ চিতাবাঘের বিজেপির মুখ নিয়ে জল্পনার মধ্যেই আদিত্যনাথের প্রশংসায় সঞ্জয় রাউত আসানসোলে ফের পুলিশের গর্জন! ৭২ ঘণ্টার তল্লাশির পর এনকাউন্টার, সাইবার প্রতারক প্রতাপের পায়ে... গাড়ির ছাদ দিয়ে হাত নেড়ে অভ্যর্থনা, তার পরেই চালককে লাথি! বিজয়ের সরকারকে তীব্র আক্রমণ অশ্বিনী বৈষ্ণবের প্যাকেটের গায়ে লাল ষড়ভুজে সতর্কবার্তা! ‘জাঙ্ক ফুড’ চেনানোয় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ ইসলামাবাদে বসে দিল্লিকে নিশানা বাংলাদেশের স্পিকারের CBI Raid : মালদহ DRM অফিসে সিবিআই অভিযান, চাঞ্চল্য! ডায়েট করাতে গিয়ে হাল ছাড়ল চিড়িয়াখানা! বয়সের ভারে ওজন কমানো বন্ধ ‘মোটা’ চিতাবাঘের বিজেপির মুখ নিয়ে জল্পনার মধ্যেই আদিত্যনাথের প্রশংসায় সঞ্জয় রাউত আসানসোলে ফের পুলিশের গর্জন! ৭২ ঘণ্টার তল্লাশির পর এনকাউন্টার, সাইবার প্রতারক প্রতাপের পায়ে... গাড়ির ছাদ দিয়ে হাত নেড়ে অভ্যর্থনা, তার পরেই চালককে লাথি! বিজয়ের সরকারকে তীব্র আক্রমণ অশ্বিনী বৈষ্ণবের প্যাকেটের গায়ে লাল ষড়ভুজে সতর্কবার্তা! ‘জাঙ্ক ফুড’ চেনানোয় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ

আসানসোলে ফের পুলিশের গর্জন! ৭২ ঘণ্টার তল্লাশির পর এনকাউন্টার, সাইবার প্রতারক প্রতাপের পায়ে গুলি

আসানসোলে ফের পুলিশের গর্জন! ৭২ ঘণ্টার তল্লাশির পর এনকাউন্টার, সাইবার প্রতারক প্রতাপের পায়ে গুলি
ছবি: সংগৃহীত

আসানসোল: পশ্চিমবঙ্গে ফের এনকাউন্টারের ঘটনা। দীর্ঘ ৭২ ঘণ্টার তল্লাশি অভিযান শেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাঁও। শুক্রবার সকালে আসানসোলের হীরাপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁর ডান পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল প্রতাপের বিরুদ্ধে। এরপর থেকেই তাঁর খোঁজে শুরু হয় জোরদার তল্লাশি অভিযান। প্রায় ৭২ ঘণ্টা ধরে বিভিন্ন এলাকায় নজরদারি চালানোর পর শুক্রবার সকালে হীরাপুরের একটি বাড়িতে তাঁর উপস্থিতির খবর পায় পুলিশ।

সকাল প্রায় ৮টা নাগাদ হীরাপুর থানায় ফোন করে এক ব্যক্তি পুলিশকে জানান, অভিযুক্তকে এলাকায় দেখা গিয়েছে। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় বাড়ি বাড়ি তল্লাশি। বন্ধ করে দেওয়া হয় যাতায়াতের একাধিক রাস্তা। ছাদ থেকেও চলে নজরদারি। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের বাড়ির দরজা-জানলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রায় দু'ঘণ্টা ধরে চলে পুলিশের তল্লাশি। শেষ পর্যন্ত একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন প্রতাপ। পুলিশকর্মীরা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করতেই অভিযুক্ত তাঁদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। সেই গুলিতেই প্রতাপের ডান পায়ে আঘাত লাগে। এরপরই তাঁকে কাবু করে গ্রেফতার করা হয়।

বর্তমানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

7 Views 0 Likes 0 Comments

Related News

CBI Raid : মালদহ DRM অফিসে সিবিআই অভিযান, চাঞ্চল্য!
রাজ্য

CBI Raid : মালদহ DRM অফিসে সিবিআই অভিযান, চাঞ্চল্য!

প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদে চলে। দীর্ঘক্ষণ তদন্তকারীদের প্রশ্নের মুখে থাকতে হয় ওই রেলকর্মীকে।

২৭ নভে ২০২৬, ১১:৫৪ এএম · 2 মিনিট
Katwa Station Fire : কাটোয়া জংশনে দাউদাউ করে জ্বলল ট্রেনের কামরা
রাজ্য

Katwa Station Fire : কাটোয়া জংশনে দাউদাউ করে জ্বলল ট্রেনের কামরা

নিউজ ডেস্ক: রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই ছড়িয়ে পড়লো আতঙ্ক। স্টেশনে তখন যাত্রীদের আনাগোনা, দাঁড়িয়ে রয়েছে ট্রেনও। হঠাৎ একটি কামরা থেকে বের হতে শুরু করে ঘন ধোঁয়া। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া বদলে যায় আগুনের লেলিহান শ...

২৭ নভে ২০২৬, ১০:০৫ এএম · 2 মিনিট
কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তৃণাঙ্কুর
রাজ্য

কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে ব...

রাজ্য রাজনীতির পরিচিত মুখ তথা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর, কলকাতায় একান্ত ঘরোয়া অনুষ্ঠানে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের জ্যেষ্ঠা কন্যা অবন্তিকা ভৌমিকের (ডাকনাম গুনগুন) সঙ্গে আইনি বিয়ে সারলেন তিনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে দুই পরিবারের সম্মতিতে পূর্ণতা পেল।

২৬ নভে ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট
চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি
রাজ্য

চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি

নিউজ ডেস্ক: ফের বামেদের সভায় হামলার অভিযোগ। বৃহস্পতিবার কৃষকদের দাবি-দাওয়া নিয়ে আয়োজিত রাজনৈতিক সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের বাদামতলা এলাকায়। সংযুক্ত কিসান মোর্চার কর্মসূচিতে বাধা দেওয়া এবং সভায় উপস্থ...

২৬ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.