JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৭:৫৬ পিএম
Breaking
কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধ... Esther Keim: দুর্গম গ্রামে বিমানে করে টার্কি পৌঁছে দিচ্ছেন আলাস্কার মহিলা পাইলট Vaibhav Sooryavanshi: টেস্টের শেষ দিনে ৪৫০ রান তাড়া করতেও পারেন বৈভব UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধ... Esther Keim: দুর্গম গ্রামে বিমানে করে টার্কি পৌঁছে দিচ্ছেন আলাস্কার মহিলা পাইলট Vaibhav Sooryavanshi: টেস্টের শেষ দিনে ৪৫০ রান তাড়া করতেও পারেন বৈভব UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের

কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তৃণাঙ্কুর

কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তৃণাঙ্কুর
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য রাজনীতির পরিচিত মুখ তথা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর, কলকাতায় একান্ত ঘরোয়া অনুষ্ঠানে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের জ্যেষ্ঠা কন্যা অবন্তিকা ভৌমিকের (ডাকনাম গুনগুন) সঙ্গে আইনি বিয়ে সারলেন তিনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে দুই পরিবারের সম্মতিতে পূর্ণতা পেল।

রাজনৈতিক ও পরিচিত মহলে তৃণাঙ্কুর ও অবন্তিকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও দু’পক্ষের কেউই এই বিষয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি। পারিবারিক সূত্রে খবর, কলেজ জীবন থেকেই তাঁদের দু’জনের পরিচয় এবং সেখান থেকেই গভীর বন্ধুত্ব ও প্রেমের সূত্রপাত। তৃণাঙ্কুরের বাবার ইচ্ছে ছিল দ্রুত চার হাত এক হোক। বাবার সেই ইচ্ছেকে মর্যাদা দিয়েই ভট্টাচার্য ও ভৌমিক পরিবারের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয় এবং বিয়ের দিনক্ষণ স্থির করা হয়। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতির আঙিনা থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করেন অবন্তিকা। বাবার মতো সক্রিয় রাজনীতিতে না জড়িয়ে তিনি নিজের সৃজনশীল জগৎ নিয়েই ব্যস্ত থাকেন। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ছবি আঁকা, গান এবং আবৃত্তির প্রতি তাঁর গভীর অনুরাগ রয়েছে এবং এগুলো নিয়েই তিনি সময় কাটাতে ভালোবাসেন।

দিন কয়েক আগেই যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের আশীর্বাদের খবর প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে নানা ধরনের নেতিবাচক আলোচনা শুরু হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তৃণাঙ্কুর ও পার্থ ভৌমিকের পরিবার চেয়েছিলেন বিয়ের অনুষ্ঠানটি রাজনীতির কোলাহল ও নেটপাড়ার চর্চা থেকে দূরে রাখতে। সেই কারণেই বুধবার কেবল দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে একেবারে ব্যক্তিগত পরিসরে রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভট্টাচার্য পরিবারের প্রায় ৩০০ বছরের পারিবারিক ঐতিহ্য মেনেই ঘরোয়াভাবে এই শুভ কাজ সম্পন্ন হয়।

বিয়ের আমন্ত্রণপত্র সূত্রে জানা গিয়েছে, বুধবারের অনুষ্ঠানের পর আগামী শনিবার (২৮ নভেম্বর) পাত্রের পরিবারের তরফে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও তৃণাঙ্কুর জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারিতে কলকাতায় আনুষ্ঠানিকভাবে সামাজিক বিয়ে এবং প্রীতিভোজের (রিসেপশন) আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তবে সেই অনুষ্ঠানের চূড়ান্ত দিনক্ষণ এখনও স্থির হয়নি। আপাতত নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন দুই পরিবারের সদস্য ও রাজনৈতিক মহলের ঘনিষ্ঠজনেরা।

2 Views 0 Likes 0 Comments

Related News

চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি
রাজ্য

চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি

নিউজ ডেস্ক: ফের বামেদের সভায় হামলার অভিযোগ। বৃহস্পতিবার কৃষকদের দাবি-দাওয়া নিয়ে আয়োজিত রাজনৈতিক সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের বাদামতলা এলাকায়। সংযুক্ত কিসান মোর্চার কর্মসূচিতে বাধা দেওয়া এবং সভায় উপস্থ...

২৬ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী
রাজ্য

কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক: কোলাঘাটে নীতিন গডকরী ও শুভেন্দু অধিকারী! ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস। প্রায় ৮৭০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে কেন্দ্র। রাজ্যে সড়ক ও সেতু পরিকাঠামো শক্তিশালী করাকে অগ্রাধিকার দিচ্...

২৬ নভে ২০২৬, ০১:৪২ পিএম · 2 মিনিট
বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি! BSF-পুলিশের যৌথ বৈঠক, নদীপথেও কাঁটাতারের বেড়ার পরিকল্পনা
রাজ্য

বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি! BSF-পুলিশের যৌথ বৈঠক, নদীপথেও কাঁটাতারের বেড়ার...

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের আবহে সীমান্ত নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি ও নিরাপত্তা ...

২৫ নভে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari : বিমানবন্দর থেকে কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সাহায্য! রাসমেলার মঞ্চে কোচবিহারের জন্য শুভেন্দুর একগুচ্ছ বড় ঘোষণা, আর কী কী প্রতিশ্রুতি?
রাজ্য

Suvendu Adhikari : বিমানবন্দর থেকে কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সাহায্য! রাসমেলার...

শুধু উৎসবের উদ্বোধন নয়, রাসমেলার মঞ্চ থেকেই কোচবিহারের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী।

২৫ নভে ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.