JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৭:৪৫ পিএম
Breaking
Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস? স্মার্টফোনে এখনই বদলে ফেলুন এই ৫টি সেটিংস, ফোনেই লুকিয়ে বিপদ! Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস? স্মার্টফোনে এখনই বদলে ফেলুন এই ৫টি সেটিংস, ফোনেই লুকিয়ে বিপদ!

Suvendu Adhikari : বিমানবন্দর থেকে কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সাহায্য! রাসমেলার মঞ্চে কোচবিহারের জন্য শুভেন্দুর একগুচ্ছ বড় ঘোষণা, আর কী কী প্রতিশ্রুতি?

Suvendu Adhikari : বিমানবন্দর থেকে কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সাহায্য! রাসমেলার মঞ্চে কোচবিহারের জন্য শুভেন্দুর একগুচ্ছ বড় ঘোষণা, আর কী কী প্রতিশ্রুতি?
কোচবিহারে একগুচ্ছ ঘোষণা ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার মঞ্চকে সামনে রেখেই জেলার উন্নয়ন, কর্মসংস্থান, পর্যটন এবং পরিকাঠামো নিয়ে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু উৎসবের উদ্বোধন নয়, রাসমেলার মঞ্চ থেকেই কোচবিহারের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন তিনি। বিমানবন্দর চালু করা থেকে শুরু করে আধুনিক স্বাস্থ্য পরিষেবা, যুবকদের কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সহায়তা একাধিক ক্ষেত্রে বড় প্রতিশ্রুতি শোনা গেল তাঁর বক্তব্যে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়েও পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।


এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কোচবিহারে রাসমেলা একটি মেলা নয় এটি একটি জীবন্ত ঐতিহ্য। মদনমোহন জিউকে প্রণাম জানিয়ে তিনি বলেন, "মন্দিরের সংস্কার ও উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু কাজের উদ্বোধন হয়েছে, কিছু কাজ পরিদর্শন করা হয়েছে। আগামী দিনে উন্নয়নের বাকি কাজগুলিও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।"

তিনি আরও জানান, "কোচবিহারের গ্রামগুলিকে নগরে পরিণত করা এবং নগর গুলিকে নগরায়নের মাধ্যমে মহানগরে পরিণত করা এটাই আমাদের লক্ষ্য থাকবে আগামীতে।"

এরই পাশাপাশি বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, "উড়ান প্রকল্পের আওতায় বিমানবন্দরটির কাজ সম্পূর্ণ করার বিষয়ে সরকার উদ্যোগী।উড়ান স্কিমে কোচবিহার বিমানবন্দরকে সম্পূর্ণ করার জন্য আমরা যুক্তিবদ্ধ হয়েছি।"

এছাড়াও কর্মসংস্থান ও আর্থিক স্বনির্ভরতার বিষয়টিও ছিল তাঁর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। "কোচবিহারে যে সংস্কৃতি ঐতিহ্য আছে যারা মূলবাসী রাজবংশী আমরা তাদের জন্য অঙ্গীকারবদ্ধ। কোচবিহারের পরিযায়ী শ্রমিক যুবদের ফিরিয়ে এনে হাতে কাজ পেটে ভাত বাড়িতে সূর্য ঘরে সোনার আলো মায়েদের অন্নপূর্ণা ভাণ্ডার কৃষকদের ফসলের ন্যায্য মূল্য করব আমরা।"

তিনি আরও বলেন, "রাজবাড়ির আমলে ২৯ টি মন্দির সহ রামকৃষ্ণ মঠ ও মিশন ইসকন রাজবংশী সমাজের বিভিন্ন আশ্তার জায়গা নতুন করে গড়ে তোলা হবে।" তাঁর বক্তব্যে স্পষ্ট, উন্নয়নের পরিকল্পনায় ঐতিহ্য ও সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে চাইছে সরকার।


মহিলাদের আর্থিক সহায়তা এবং কৃষকদের স্বার্থরক্ষার কথাও উঠে আসে বক্তব্যে। "যাঁরা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাননি, তাঁদেরও প্রকল্পের আওতায় আনার আশ্বাস দেন তিনি। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় যাঁদের নাম এখনও অন্তর্ভুক্ত হয়নি, তাঁদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়েও আশ্বাস দেন। পাশাপাশি আগামী জানুয়ারি মাস থেকে যুবকদের জন্য যে ভরসা স্কিম আসছে তাতে কোচবিহারের বেকারদের যোগ্য যুবতী যুবকেরা অন্তর্ভুক্ত থাকবে।"

তিনি পুলিশ সুপারদের উদ্দেশ্যে কড়া ভাষায় বলেন, "এই জেলাতে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তায় তাদের বের করতে হবে। আর যারা ধর্ম বাঁচানোর জন্য এবং প্রাণ বাঁচানোর জন্য এসেছেন তাদের আশ্রয় দিতে হবে।"

সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদ্রাসা, গাঁজার চাষ, জাল নোটের কারবার, মাদক পাচার এবং গরু পাচার বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে রাসমেলার উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এল কোচবিহারের উন্নয়নের এক বিস্তৃত পরিকল্পনা। একদিকে বিমানবন্দর, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি, অন্যদিকে ঐতিহ্য সংরক্ষণ এবং সীমান্ত নিরাপত্তায় কঠোর অবস্থান। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই আশার আলো দেখছে কোচবিহারবাসী।

6 Views 0 Likes 0 Comments

Related News

চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি
রাজ্য

চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি

নিউজ ডেস্ক: ফের বামেদের সভায় হামলার অভিযোগ। বৃহস্পতিবার কৃষকদের দাবি-দাওয়া নিয়ে আয়োজিত রাজনৈতিক সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের বাদামতলা এলাকায়। সংযুক্ত কিসান মোর্চার কর্মসূচিতে বাধা দেওয়া এবং সভায় উপস্থ...

২৬ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী
রাজ্য

কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক: কোলাঘাটে নীতিন গডকরী ও শুভেন্দু অধিকারী! ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস। প্রায় ৮৭০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে কেন্দ্র। রাজ্যে সড়ক ও সেতু পরিকাঠামো শক্তিশালী করাকে অগ্রাধিকার দিচ্...

২৬ নভে ২০২৬, ০১:৪২ পিএম · 2 মিনিট
বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি! BSF-পুলিশের যৌথ বৈঠক, নদীপথেও কাঁটাতারের বেড়ার পরিকল্পনা
রাজ্য

বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি! BSF-পুলিশের যৌথ বৈঠক, নদীপথেও কাঁটাতারের বেড়ার...

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের আবহে সীমান্ত নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি ও নিরাপত্তা ...

২৫ নভে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট
Private Bus Fare: আট বছর পর বাড়তে পারে বেসরকারি বাস ভাড়া! সরকারের ইঙ্গিতে আশাবাদী মালিকপক্ষ, চালকদের জন্য কড়া বার্তা লালবাজারের
রাজ্য

Private Bus Fare: আট বছর পর বাড়তে পারে বেসরকারি বাস ভাড়া! সরকারের ইঙ্গিতে আশাবাদী...

দীর্ঘ আট বছরের অপেক্ষার পর অবশেষে রাজ্যে বেসরকারি বাস ভাড়া বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত মিলেছে রাজ্য সরকারের তরফে। ২০১৮-১৯ সালের পর থেকে সরকারিভাবে বাসের ভাড়া না বাড়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছে রাজ্যের পরিবহণ শিল্প। সম্প্রতি সরকারের তরফে ভাড়া পুনর্বিবেচনার ইঙ্গিত মেলায় আশার আলো দেখছেন বাস মালিকরা। তবে ভাড়া বৃদ্ধির আলোচনার পাশাপাশি শহরের রাস্তায় যাত্রী সুরক্ষা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও কড়া নজর দিয়েছে প্রশাসন।

২৫ নভে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.