JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০২:৩৯ পিএম
Breaking
প্রথম একাদশ নিয়ে গাভাসকরের মন্তব্যে তোলপাড় সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC ২০২৭-২৮ নিয়ে মুখ খুলে বড় ইঙ্গিত শামির, কী বললেন তারকা পেসার? এলবিডব্লিউ হতেই আম্পায়ারের ওপর ফুঁসে উঠলেন রিঙ্কু, সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা... হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ বাংলাদেশের মন্ত্রীর নতুন ভোটার তালিকায় নাম তুলতে চান? ১৮ বছর হলেই কীভাবে করবেন আবেদন, জানুন নির্বাচন কমিশনের স... সিরাজকে দেখে আবেগপ্রবণ কার্তিক, তুলোধোনা টিম ম্যানেজমেন্টকে সমুদ্রের ঢেউয়ে ভেসে গেল হিরের আংটি, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েই সর্বনাশ যুবকের প্রথম একাদশ নিয়ে গাভাসকরের মন্তব্যে তোলপাড় সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC ২০২৭-২৮ নিয়ে মুখ খুলে বড় ইঙ্গিত শামির, কী বললেন তারকা পেসার? এলবিডব্লিউ হতেই আম্পায়ারের ওপর ফুঁসে উঠলেন রিঙ্কু, সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা... হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ বাংলাদেশের মন্ত্রীর নতুন ভোটার তালিকায় নাম তুলতে চান? ১৮ বছর হলেই কীভাবে করবেন আবেদন, জানুন নির্বাচন কমিশনের স... সিরাজকে দেখে আবেগপ্রবণ কার্তিক, তুলোধোনা টিম ম্যানেজমেন্টকে সমুদ্রের ঢেউয়ে ভেসে গেল হিরের আংটি, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েই সর্বনাশ যুবকের

কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী

কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: কোলাঘাটে নীতিন গডকরী ও শুভেন্দু অধিকারী! বৃহস্পতিবার কোলাঘাটে দাঁড়িয়ে শিলান্যাস এবং উদ্বোধন মিলিয়ে মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বিকাশ পুরুষ বলে সম্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের একাধিক রাস্তার সম্প্রসারণের জন্য অনুরোধও করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনে জমির ব্যবস্থা করে দেওয়ার কথাও বলেন শুভেন্দু। সেই সূত্রেই দেশের সড়ক পথের বিকাশের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রীকে 'বিকাশ পুরুষ' বলে সম্বোধন করেন শুভেন্দু অধিকারী।

প্রায় ৮৭০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে কেন্দ্র। রাজ্যে সড়ক ও সেতু পরিকাঠামো শক্তিশালী করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিশেষ করে পুরনো সেতুগুলির অবস্থা পর্যালোচনা এবং নতুন সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং যান চলাচল আরও সহজ করতেই এই পরিকাঠামোগত প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি বলেন, ‘পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানো কেন্দ্রের অন্যতম লক্ষ্য। উন্নত সড়ক যোগাযোগের ফলে যাত্রী পরিবহণের পাশাপাশি পণ্য পরিবহণেও সুবিধা হবে। একইসঙ্গে কোলাঘাটের সভা থেকে কলকাতা রিং রোড প্রকল্পের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। কলকাতা ও সংলগ্ন এলাকার যানজট কমানোর ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

নীতীন গড়করি আরও বলেন, 'লন্ডন হবে পশ্চিমবঙ্গ। গোয়ার মতো হবে দিঘা। দীর্ঘ ১৫ বছরে একগুচ্ছ প্রতিশ্রুতি পেয়েছে এ রাজ্য। ক্ষমতা গিয়েছে। পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ কোটি টাকা সড়ক পরিকাঠামো উন্নয়নে খরচ করা হয়েছে। ৫ বছরের মধ্যে রাজ্যের সমস্ত জাতীয় সড়ক আমেরিকার রাস্তার মতো হবে। প্রায় ৪০ হাজার কোটি টাকার ২,৪০০ কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। আরও ৩৫ হাজার কোটি টাকার ৪৫০ কিলোমিটার প্রকল্পের কাজ চলছে। প্রায় ২ লক্ষ কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে বলেও জানান তিনি। এর পাশাপাশি নতুন করে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় মন্ত্রী।' 

6 Views 0 Likes 0 Comments

Related News

Milan Pradhan : হাইকোর্টের নির্দেশে নতুন চাপে নন্দীগ্রামের কংগ্রেস নেতা
রাজ্য

Milan Pradhan : হাইকোর্টের নির্দেশে নতুন চাপে নন্দীগ্রামের কংগ্রেস নেতা

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে আগামী ২৭ নভেম্বরের মধ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমা আদালত অথবা অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

২৭ নভে ২০২৬, ০২:০৬ পিএম · 2 মিনিট
ক্লাস সেভেনেই চুরির অভিযোগ, তারপর ডাকাতি থেকে সাইবার প্রতারণা!
রাজ্য

ক্লাস সেভেনেই চুরির অভিযোগ, তারপর ডাকাতি থেকে সাইবার প্রতারণা!

আসানসোল: বয়স মাত্র ২৫ বছর। অথচ এই বয়সেই আসানসোল, হীরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া—বিস্তীর্ণ শিল্পাঞ্চলে অপরাধের একাধিক অভিযোগে নাম জড়িয়েছে প্রতাপ দাসের। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল সে...

২৭ নভে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট
বাংলায় তৈরি হবে আরও ৪ মেডিক্যাল কলেজ, অন্ডাল থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

বাংলায় তৈরি হবে আরও ৪ মেডিক্যাল কলেজ, অন্ডাল থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্ডাল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় তৈরি হতে চলেছে আরও চারটি মেডিক্যাল কলেজ। ইতিমধ্যেই এই প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ...

২৭ নভে ২০২৬, ০১:৩৯ পিএম · 2 মিনিট
পুলিশের গুলির শব্দে কেঁপে উঠেছিল পাড়া! বাড়ির ছাদে দাঁড়িয়ে প্রতাপের গ্রেফতার দেখলেন গৃহকর্ত্রী
রাজ্য

পুলিশের গুলির শব্দে কেঁপে উঠেছিল পাড়া! বাড়ির ছাদে দাঁড়িয়ে প্রতাপের গ্রেফতার দেখ...

আসানসোল, নিউজ ডেস্ক: সকালটা আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল। কেউ অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ সন্তানদের স্কুলে পাঠানোর তোড়জোড় করছিলেন। কিন্তু আচমকাই বদলে গেল ছবিটা। সরু গলিতে ঢুকে পড়ল একের পর এক পুলিশকর্মী। ...

২৭ নভে ২০২৬, ০১:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.