JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৭:৫৭ পিএম
Breaking
কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধ... Esther Keim: দুর্গম গ্রামে বিমানে করে টার্কি পৌঁছে দিচ্ছেন আলাস্কার মহিলা পাইলট Vaibhav Sooryavanshi: টেস্টের শেষ দিনে ৪৫০ রান তাড়া করতেও পারেন বৈভব UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের কলেজের প্রেমের সম্পর্কের শুভ পরিণতি: ঘরোয়া অনুষ্ঠানে সাংসদ-কন্যা অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধ... Esther Keim: দুর্গম গ্রামে বিমানে করে টার্কি পৌঁছে দিচ্ছেন আলাস্কার মহিলা পাইলট Vaibhav Sooryavanshi: টেস্টের শেষ দিনে ৪৫০ রান তাড়া করতেও পারেন বৈভব UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের

Esther Keim: দুর্গম গ্রামে বিমানে করে টার্কি পৌঁছে দিচ্ছেন আলাস্কার মহিলা পাইলট

Esther Keim: দুর্গম গ্রামে বিমানে করে টার্কি পৌঁছে দিচ্ছেন আলাস্কার মহিলা পাইলট
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দুর্গম গ্রাম। নেই কোনও রাস্তা, নেই দোকানপাট। শীতের সময় বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এমন জায়গায় থ্যাঙ্কসগিভিংয়ের খাবার পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন আলাস্কার এক মহিলা পাইলট। গাড়ি বা নৌকায় নয়, এক ইঞ্জিনের ছোট বিমানে চেপে আকাশপথে পৌঁছে দিচ্ছেন আস্ত আস্ত হিমায়িত টার্কি। বস্তার মধ্যে ভরে বিমান থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে সেই উপহার। ২০২২ সাল থেকে প্রতি বছরই এই বিশেষ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন এসথার কাইম।

https://x.com/boujiebaddie/status/2125754076625559835?a=Loqoc_Syp08RcRa6VOk&s=20

আলাস্কার স্কোয়েন্টনা গ্রামে ছোটবেলা কেটেছে এসথারের। সেখানকার জীবনযাত্রা যে কতটা কঠিন, তা তাঁর অজানা নয়। গ্রামটির সঙ্গে সড়কপথে যোগাযোগ নেই। নেই মুদির দোকান কিংবা প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থাও। নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য স্থানীয়দের নির্ভর করতে হয় ছোট বিমান, নদীপথের নৌকা অথবা বরফের উপর দিয়ে চলা স্নোমোবাইলের উপর। শীত নামলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ফলে থ্যাঙ্কসগিভিংয়ের মতো উৎসবের জন্য খাবার জোগাড় করাও অনেক পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ।

ছোটবেলায় এসথার দেখেছিলেন, স্থানীয় এক পাইলট কেনি হিউজ ছুটির মরসুমে বিমানে করে তাঁদের গ্রাম এবং আশপাশের বাড়িগুলিতে টার্কি পৌঁছে দিতেন। কখনও খবরের কাগজের সঙ্গে শিশুদের জন্য চুইংগামও ফেলে দিতেন তিনি। দোকানে যাওয়ার সুযোগ না থাকা শিশুদের কাছে সেই ছোট্ট উপহারও ছিল বিরাট আনন্দের। বড় হয়ে সেই স্মৃতিই নতুন করে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন এসথার।

২০২২ সালে এক স্থানীয় পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্যোগটির ভাবনা মাথায় আসে তাঁর। পরিবারটি জানিয়েছিল, খাবারের অভাবে তাদের রাতের খাবারে একটি কাঠবিড়ালি তিন জনের মধ্যে ভাগ করে খেতে হবে। সেই কথা শুনে এসথার ঠিক করেন, তাঁদের জন্য একটি টার্কি পৌঁছে দেবেন। সেই বছরই প্রথমবার প্রায় ৭৫ মাইল এলাকা জুড়ে ৩৬টি হিমায়িত টার্কি বিলি করেন তিনি।

শুরুতে ব্যক্তিগত উদ্যোগ হলেও ধীরে ধীরে স্থানীয়দের সাহায্য এবং অনুদানে তা বড় আকার নিয়েছে। স্বেচ্ছাসেবকেরা টার্কি রাখার জন্য বস্তা তৈরি করেন। উজ্জ্বল হলুদ টেপ দিয়ে বস্তাগুলি বেঁধে দেওয়া হয়, যাতে বরফের উপর পড়লেও সহজে চোখে পড়ে। ২০২৬ সালেও সেই উদ্যোগ অব্যাহত। এ বার এসথার এবং তাঁর সহযোগী পাইলট হেইডি হেস্টিংস মিলে ৪২টি টার্কি পৌঁছে দিয়েছেন দুর্গম এলাকার পরিবারগুলির কাছে। ২০২২ সাল থেকে তাঁদের এই উদ্যোগে মোট টার্কির সংখ্যা প্রায় ১৬০।

বিমান থেকে খাবার ফেলার আগে অবশ্য নিশ্চিত করা হয়, বাড়ির কেউ বাইরে এসেছেন কি না। সাধারণত কাছের কোনও হিমায়িত হ্রদ বা খোলা জায়গায় টার্কির বস্তা ফেলা হয়, যাতে সহজে খুঁজে পাওয়া যায়। কখনও গাছপালার আড়ালে পড়ে গেলে সেটি খুঁজে পেতেও সময় লাগে। তবে এই উদ্যোগে খাবারের পাশাপাশি একাকী পরিবারগুলির কাছে পৌঁছে যাচ্ছে অন্য এক বার্তা—তাঁদের কথা কেউ ভাবছেন, তাঁরা একা নন।

এসথারের কথায়, দুর্গম এলাকায় বসবাসকারী মানুষজনের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ খুব কম। এই উপহার তাঁদের মনে করিয়ে দেয়, কেউ তাঁদের পাশে রয়েছেন। ভবিষ্যতে আলাস্কার আরও প্রত্যন্ত গ্রামে এই উদ্যোগ ছড়িয়ে দিতে চান তিনি। শুধু টার্কি নয়, শিশুদের জন্য খেলনা-সহ অন্য প্রয়োজনীয় সামগ্রীও পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

1 Views 0 Likes 0 Comments

Related News

UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিলা
বিদেশ

UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন প...

নিউজ ডেস্ক: নারীদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা, সচেতনতা প্রচার এবং আইন প্রণয়ন হয়েছে। কিন্তু বাস্তব ছবিটা যে এখনও কতটা উদ্বেগজনক, তা ফের সামনে আনল রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্ট। ২০২৫ সালে বিশ্বজুড়ে সঙ্গী ক...

২৬ নভে ২০২৬, ০৭:৪৪ পিএম · 3 মিনিট
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক
বিদেশ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক

নয়াদিল্লি: মহাকাশে পৌঁছনোই শুধু নয়, এ বার পৃথিবীর কক্ষপথে থাকা একটি মহাকাশ স্টেশনে বসবাস ও গবেষণার সুযোগ পেলেন পাকিস্তানের মহাকাশচারী মহম্মদ জিশান আলি। বুধবার চিনের শেনঝৌ-২৪ অভিযানে যোগ দিয়ে তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছেছ...

২৬ নভে ২০২৬, ০৭:১০ পিএম · 4 মিনিট
জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী
বিদেশ

জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী

নিউজ ডেস্ক: ভিডিয়ো গেম মানেই মারপিট, গাড়ি চুরি, অপরাধ আর হিংসা—বিশেষ করে ‘গ্র্যান্ড থেফট অটো’ বা জিটিএ সিরিজের পরিচিতি এমনই। কিন্তু নতুন সংস্করণে নাকি বদলাচ্ছে সেই ছবিও। গেমের চরিত্রকে খুশি করতে ফুল কিনতে হচ্ছে, ঘরের কা...

২৬ নভে ২০২৬, ০৭:০৫ পিএম · 3 মিনিট
Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন
বিদেশ

Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন

নিউজ ডেস্ক: জঙ্গল ধ্বংস হলে বন্যপ্রাণীদের বাসস্থান কমে যায়, খাবারের অভাব দেখা দেয়, বিপন্ন হয় তাদের অস্তিত্ব। কিন্তু পরিবেশের এই পরিবর্তন যে প্রাণীদের শরীরের ভিতরেও গভীর প্রভাব ফেলতে পারে, তার প্রমাণ পেলেন বিজ্ঞানীরা। মেক...

২৬ নভে ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.