JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:৪১ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

‘বিদেশি’ তকমা দেওয়া ২৭ জনকে সুপ্রিম স্বস্তি, নতুন করে নাগরিকত্ব যাচাইয়ের নির্দেশ আদালতের

‘বিদেশি’ তকমা দেওয়া ২৭ জনকে সুপ্রিম স্বস্তি, নতুন করে নাগরিকত্ব যাচাইয়ের নির্দেশ আদালতের

অসমে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত ২৭ জনের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইবুনালকে আইনসম্মত, স্বচ্ছ এবং যৌক্তিক পদ্ধতিতে তাঁদের নাগরিকত্বের বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে আবেদনকারীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তড়িঘড়ি কোনও কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ারও ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত।

এই মামলায় ২৭ জনের মধ্যে সাবিত্রী দে, আজবহর আলি, মহম্মদ আকবর আলি, আবেদা খাতুন এবং আনওয়ারা খাতুন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, পুরানো ভোটার তালিকায় নামের বানানে সামান্য ভুল বা অসঙ্গতির কারণেই ফরেনার্স ট্রাইবুনাল তাঁদের ‘বিদেশি’ বলে ঘোষণা করেছে। ট্রাইবুনালের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তাঁরা প্রথমে গুয়াহাটি হাইকোর্টে আবেদন করেছিলেন। তবে উচ্চ আদালত ট্রাইবুনালের সিদ্ধান্তই বহাল রাখে। এরপর তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে, নাগরিকত্ব এবং কাউকে ‘বিদেশি’ হিসেবে ঘোষণা করার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়। তাই এই ধরনের মামলার নিষ্পত্তিতে সর্বোচ্চ সতর্কতা এবং স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। সেই কারণেই সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইবুনালকে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আদালত একই সঙ্গে স্পষ্ট করেছে, দেশের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রের বৈধ অধিকার এবং দায়িত্ব রয়েছে। বেঞ্চের পর্যবেক্ষণ, কোনও ব্যক্তি মিথ্যা তথ্য, জাল নথি বা পদ্ধতিগত কারচুপির মাধ্যমে ভারতের নাগরিকত্ব দাবি করতে পারেন না। বিদেশি শনাক্তকরণ আইনসম্মত উপায়ে করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেছে আদালত।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, আবেদনকারীদের দাবি আদৌ সঠিক কি না, সেই বিষয়ে তারা কোনও চূড়ান্ত মত প্রকাশ করেনি। আবেদনগুলির বাস্তবতা, প্রমাণ এবং নথিপত্র যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইবুনালেরই। ট্রাইবুনালই আইন অনুযায়ী পুনরায় শুনানি করে এই ২৭ জনের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

47 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.