JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:১২ পিএম
Breaking
ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির... ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির...

পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে
ছবি: গ্রাফিক্স: এআই

কলকাতা, নিউজ ডেস্ক: এখনো পুরোপুরি স্থিতাবস্থা ঘটেনি বাংলার আবহাওয়ায়। বিশেষত,নিম্নচাপের কারণে বৃষ্টিপাত শুরু হয়েছিল গত দুদিন ধরে। তা এখনো বহমান। আর তাই উইক-এন্ডের প্রথম দিন, অর্থাৎ কাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার পরে, আজও (১৩ই সেপ্টেম্বর,২০২৬) সেই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে। বিশেষত দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুত সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আজ রাজ্যে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস।একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। এ কারণেই আজকে যারা বাইরে বের হবেন, তাদের সঙ্গে কিন্তু অবশ্যই ছাতা বা রেনকোট রাখতে হবে। বিশেষ সতর্কতা উপকূলীয় বাসিন্দাদের।

কলকাতা: আজ কলকাতার আকাশ থাকবে মেঘলা। মহানগরীর বিভিন্ন এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একটানা বৃষ্টি যদি নাও হয়,তবে কয়েক দফায় বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রাজধানীতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এক্ষেত্রে ও মেঘলা আকাশ থাকার জন্য কিছুটা ব্যবসা গরম অনুভূত হতে পারে। কলকাতায় বৃষ্টির ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াসের ধারে কাছে থাকবে।

দক্ষিণবঙ্গ: রাজ্যের এই অংশের জেলাগুলিতে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়নি। কিন্তু বজ্রগর্ভ মেঘ কারণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণের সব জেলাতেই কিছু কিছু জায়গায় ৩০-৪০ কিলোমিটার  বেগে দমকা হাওয়ার সম্ভাবনা। একই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই দু-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় কম বেশি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গ: বাংলার এই জেলাগুলিতে আরও বেশ কয়েকদিন দুর্যোগ চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের তিন জেলা- দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ভারী বৃষ্টি চলতে পারে সোমবারও। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারেও। বিশেষত আজ উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতেরও পূর্বাভাস। জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই দু-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে।

20 Views 0 Likes 0 Comments

Related News

কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া

কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, নিউজ ডেস্ক: নিম্নচাপ কাটছে না এখনই। আর তার জেরেই সহজে এই বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। উইক-এন্ড' র শুরুর তিনটি অর্থাৎ আজকে শনিবার (১২ই সেপ্টেম্বর,২০২৬) হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে সমগ্র রাজ্যেই।...

১২ সেপ্টে ২০২৬, ১২:০০ পিএম · 2 মিনিট
অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ
আবহাওয়া

অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ

এই তিন জেলাতে হতে চলেছে প্রবল ঝড়-বৃষ্টি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও চলবে ঝড় বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাত।

১১ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
রাজ্য জুড়ে বৃষ্টি'র দাপট, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টি'র দাপট, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আজ মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২°।

০৯ সেপ্টে ২০২৬, ১০:৫০ এএম · 1 মিনিট
দফায় দফায় বৃষ্টি মহানগরে
আবহাওয়া

দফায় দফায় বৃষ্টি মহানগরে

কলকাতা,নিউজ ডেস্ক: মহানগরের পাশাপাশি দুইবঙ্গেরই  সমস্ত জেলাতেই ফের বৃষ্টির আভাস! ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।  দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা শহরেও। কেমন থাকবে  আজকে...

০৮ সেপ্টে ২০২৬, ১০:১১ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.