JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম
Breaking
ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির... ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির...

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
PM Narendra Modi and Xi jinping ছবি: গ্রাফিক্স: নিজস্ব

নয়া দিল্লি: ব্রিকস সম্মেলন ঘিরে শনিবার দিনভর ব্যস্ততার পর রাতে রাষ্ট্রনেতাদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত সেই নৈশভোজে উপস্থিত ছিলেন ব্রিকসের একাধিক দেশের রাষ্ট্রনেতা। ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তবে সেই নৈশভোজে দেখা গেল না চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে জিনপিং নৈশভোজে না গিয়ে হোটেলেই ফিরে যান বলে জানা গিয়েছে।

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও চিনা প্রতিনিধিদলের তরফে তাঁর অনুপস্থিতির কারণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

ফলে নৈশভোজে জিনপিংয়ের অনুপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে মোদী-জিনপিং বৈঠকের পরেই এই ঘটনা ঘটায় বিষয়টি আরও নজর কেড়েছে। তবে জিনপিংয়ের নৈশভোজে না যাওয়ার সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনও টানাপোড়েনকে সরাসরি যুক্ত করার মতো কোনও সরকারি বক্তব্য এখনও সামনে আসেনি।

চিনের প্রেসিডেন্টের পাশাপাশি নৈশভোজে উপস্থিত ছিলেন না সংযুক্ত আরব আমিরশাহির প্রতিনিধি আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদও। জানা গিয়েছে, ব্রিকস সম্মেলন শেষ হওয়ার পরই তিনি দেশে ফিরে গিয়েছিলেন। ব্যস্ততার কারণেই তিনি নৈশভোজে থাকতে পারেননি বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সম্মেলনে আসা অন্যান্য রাষ্ট্রনেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব এবং শিবরাজ সিংহ চৌহানও অনুষ্ঠানে যোগ দেন। লোকসভার স্পিকার ওম বিড়লাও ছিলেন সেখানে।

নৈশভোজে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। সংসদ ভবন থেকে দু’টি বাসে করে তাঁরা ভারত মণ্ডপমে পৌঁছন।

শনিবার শুরু হয়েছে দু’দিনের ব্রিকস সম্মেলন। রবিবার সম্মেলনের শেষ দিন। সাত বছর পর চিনের প্রেসিডেন্টের ভারত সফর ঘিরে এবারের সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের টানাপোড়েনের আবহে মোদী ও জিনপিংয়ের বৈঠকও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই বৈঠকের পর জিনপিংয়ের নৈশভোজে অনুপস্থিতি নিয়ে আলোচনা হলেও, তাঁর হোটেলে ফিরে যাওয়ার কারণ হিসেবে আপাতত বিশ্রামের প্রয়োজনকেই সামনে আনা হচ্ছে।

15 Views 0 Likes 0 Comments

Related News

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.