JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, প্রাণ হারিয়েছে কমপক্ষে ১১ জন

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, প্রাণ হারিয়েছে কমপক্ষে ১১ জন

টানা বর্ষণের ফলে বিপর্যস্ত জম্মু-কাশ্মী। পুঞ্চ ও রাজৌরি জেলায় ভয়াবহ বন্যা এবং ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন। পরিস্থিতি ক্রমাগতই ভয়াবহ হয়ে উঠছে। আপাতত কিছু সময়ের জন্য বৈষ্ণব দেবী যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। ‌ আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রা পুনরায় শুরু হবে না বলে জানা গিয়েছে। ‌ স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রাও।

পুঞ্চ জেলার সাংগলানি এলাকায় বাড়ি ধসে মৃত্যু হয়েছে ২২ বছরের শাহজাইব আহমদের। মারহোটে এলাকায় প্রবল স্রোতে ভেসে যায় এক নাবালিকা।  হাভেলি তহসিলে একাধিক বাড়ি ধসে আরও এক জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। ধুন্দক লাথুং সেতুর কাছে একটি খাল থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। পাশাপাশি রাজৌরি জেলাতেও টানা বৃষ্টিতে নদীর জল উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বহু মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ‌

ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির বিষয়ে নজর দিতে শুরু করেছে প্রশাসন। ‌ নদীর জলস্তর বিপদ সীমার উপরে পৌঁছে গিয়েছে। সাধারণ মানুষকে অযথা বাড়ির বাইরে বেরোতে বারণ করা হচ্ছে। ‌পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লির কর্মসূচি মাঝপথে ছেড়ে জম্মুতে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও উদ্ধার ও ত্রাণকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। এরই পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনে কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রশাসন সমস্ত দিক থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ২৩ শে জুলাই পর্যন্ত জম্মু-কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ‌একাধিক জায়গাতে প্রবল বৃষ্টির ফলে ভূমিধস দেখা দিয়েছে। ‌উত্তরাখণ্ডের কেদারনাথ এবং কৈলাস মানস সরোবর যাত্রাও ব্যাহত হচ্ছে এর ফলে। রাজ্যের একাধিক জেলায় লাল, কমলা ও হলুদ সর্তকতা জারি করা হয়েছে আইএমডি-র পক্ষ থেকে।

48 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.