JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৪:৪৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

আন্দোলনের আবহে সিজেপির সঙ্গে জেপি নাড্ডার বৈঠক, তিন দফা দাবি!

আন্দোলনের আবহে সিজেপির সঙ্গে জেপি নাড্ডার বৈঠক, তিন দফা দাবি!

সিজেপি-র ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিলো রাজধানী দিল্লি। এই ঘটনাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল গোটা দেশে। মঙ্গলবার আহতদের দেখতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সোমবারের ঘটনার পর পরে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর এই হাসপাতাল সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

 

মঙ্গলবার সকালে নিজের বাসভবনে সিজেপি-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও প্রধান মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন নাড্ডা। পরে এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের বলেন, "বৈঠক ভাল হয়েছে, সব সময়ই ভাল হয়।" 

 

সিজেপি-র পক্ষ থেকে বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আত্মহত্যা করেছেন বলে দাবি করা NEET পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং হাসপাতালে ভর্তি সমাজকর্মী সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি। মূলত এই তিনটে দাবির উপরেই তাদের এই বৈঠক সম্পন্ন হয়।  বৈঠকের পরেই নিজের 'এক্স'-হ্যান্ডেলে এসে আশুতোষ রাঙ্কা বলেন, 

ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের বিষয়টি নাড্ডা "উপযুক্ত স্তরে" আলোচনা করার আশ্বাস দিয়েছেন। যদিও কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

 

অন্যদিকে, জেপি নাড্ডা 'এক্স'-এর মাধ্যমে জানান, আলোচনার প্রস্তাব বিক্ষোভকারীদের তরফ থেকেই এসেছিল এবং বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ। 

 

উল্লেখ্য, সোমবার 'চলো সংসদ' কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার বিক্ষোভকারী সংসদের দিকে অগ্রসর হলে দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। জাতীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভে ছাত্রছাত্রী, অভিভাবক ও প্রবীণ নাগরিক-সহ বহু মানুষ অংশ নেন।‌ পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। 

 

এ বিষয়ে দিল্লি-পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সংঘর্ষে ১১৮ জনেরও বেশি পুলিশ কর্মী ও আধিকারিক আহত হয়েছেন। একইভাবে আহত হয়েছেন ৬০ জন বিক্ষোভকারী। আন্দোলনকারীরা পাথর ছুড়েছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন এবং সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

 

সিজেপির অভিযোগ, পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছে বহু মানুষ। সোমবারের পর মঙ্গলবারে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির বৈঠক যা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

7 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.