হাতে আর মাত্র দু'দিন। তার পরেই পালিত হতে চলেছে দেশের স্বাধীনতা দিবস। এবার ৮০ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে ভারত। স্বাধীনতা দিবসে বন্ধু ও পরিবারের জন্য বিশেষ খাবারের আয়োজন করতে চাইলে মেনুতে রাখতে পারেন তেরঙ্গা স্টাইল পনির টিক্কা। খেতেও যেমন সুস্বাদু, তেমন দেখতে বানানোও ভীষণ সহজ।
উপকরণ:
* পনির
* দই
* আদা-রসুন বাটা
* কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
* হলুদ গুঁড়ো
* জিরে গুঁড়ো
* গরম মশলা
* চাট মশলা
* লেবুর রস
* সর্ষের তেল
* কসুরি মেথি
* বিভিন্ন রঙের ক্যাপসিকামম
* মাখন
* নুন
কীভাবে বানাবেন?
১. দইয়ের সঙ্গে আদা-রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলা, চাট মশলা, লেবুর রস, নুন ও সর্ষের তেল মিশিয়ে ম্যারিনেড তৈরি করুন। টুকরো টুকরো করে কেটে নিতে হবে পনির। তারপর পনির ম্যারিনেডের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। সেখানে পেঁয়াজ ও ক্যাপসিকামও যোগ করুন। ৩০–৬০ মিনিট রেখে দিতে হবে। এরপর পনির,পেঁয়াজ ও ক্যাপসিকাম পরপর সুন্দরভাবে কাঠিতে গেঁথে নিতে হবে। ২৩০–২৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তন্দুরে ৬–৮ মিনিট গ্রিল করুন। যাতে হালকা পোড়া দাগ আসে। উপর থেকে মাখন ব্রাশ করে চাট মশলা ছড়িয়ে দিয়েই গরম গরম পরিবেশন করুন তেরঙ্গা স্টাইল পনির টিক্কা।