JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:৪০ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

‘বিদোহী’ চন্নির মানভঞ্জনে কী করবে কংগ্রেস? দেখুন বড় খবর

‘বিদোহী’ চন্নির মানভঞ্জনে কী করবে কংগ্রেস? দেখুন বড় খবর

পাঞ্জাব কংগ্রেসে সাংগঠনিক রদবদলের পর থেকেই দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে জল্পনার বাড়ছে। ইতিমধ্যে সামনে এসেছে সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্নির ‘বিদ্রোহী’ মন্তব্য। তবে সেই জল্পনার আগুনে ঘি না ঢেলে আপাতত দলীয় কর্মীদের ঐক্যের বার্তা দিল কংগ্রেস। পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং জানিয়েছেন, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভূপেশ বাঘেল শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির সঙ্গে বৈঠক করবেন। প্রথমে ব্যক্তিগতভাবে চন্নির সঙ্গে আলোচনা করবেন বাঘেল, তারপর অন্যান্য নেতাদের নিয়ে যৌথ বৈঠকে বসবেন।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজা ওয়ারিং বলেন, “প্রথমে তিনি ব্যক্তিগতভাবে আলোচনা করবেন, তারপর আমরা সবাই একসঙ্গে বসব। আগামী এক-দু'দিনের মধ্যেই সবাইকে একই মঞ্চে দেখা যাবে। এমন কোনও সিনিয়র নেতার নাম বলুন, যিনি সভাপতি হিসেবে আমাকে মানতে অস্বীকার করেছেন।” অন্যদিকে, কংগ্রেস সাংসদ কুমারী সেলজাও দলের অন্দরের বিভেদের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “কোনও সমস্যা নেই। সবাই বৈঠকে বসবেন।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, দলীয় নেতৃত্ব প্রকাশ্যে কোনও মতবিরোধের কথা মানতে নারাজ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার চরণজিৎ সিং চন্নি, সুখজিন্দর সিং রনধাওয়া, পরগত সিং, ভারত ভূষণ আশু, গুরকিরত সিং কোটলি এবং বারিন্দরমিত সিং পাহরার মতো শীর্ষ কংগ্রেস নেতারা বৈঠকে বসেন। বৈঠকের পর সুখজিন্দর সিং রনধাওয়া বলেন, “মতের অমিল থাকতেই পারে, কিন্তু কংগ্রেস ঐক্যবদ্ধ রয়েছে— এটাই আজকের বৈঠকের বার্তা।” পরগত সিংও জানান, দলের শীর্ষ নেতৃত্ব গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং আলোচনা করেই সব সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।

এদিন কংগ্রেস বিধায়ক রানা গুরজিত সিংও বৈঠককে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, বৈঠকে দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং গণতন্ত্রবিরোধী যে কোনও পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেস সরব হবে। তিনি বলেন, “কংগ্রেস চুপ করে বসে থাকবে না। গণতন্ত্রের বিরুদ্ধে কিছু হলে আমরা তার প্রতিবাদ করব। এই বৈঠক আমাদের মনোবল অনেকটাই বাড়িয়েছে।” রানা আরও জানান, “সব কিছু ঠিক আছে। কেউই হাইকমান্ডের বাইরে নন। সময় এলেই সব সমস্যার সমাধান হবে।”

উল্লেখ্য, এর আগেও ভূপেশ বাঘেল জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে অনুপস্থিত থাকার পর তিনি চরণজিৎ সিং চন্নি এবং সুখজিন্দর সিং রনধাওয়ার সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত এবং পাঞ্জাব কংগ্রেস সভাপতি হিসেবে অমরিন্দর সিং রাজা ওয়ারিংয়ের পুনর্নিয়োগকে তিনি পূর্ণ সমর্থন করছেন। রাজনৈতিক মহলের মতে, সাংগঠনিক রদবদলের পর তৈরি হওয়া মতপার্থক্য দ্রুত মিটিয়ে পাঞ্জাবে কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখাই এখন দলের শীর্ষ নেতৃত্বের প্রধান লক্ষ্য।

75 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.