JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

ভারত-বাংলাদেশ সীমান্তে আটোঁসাঁটো নজরদারি, পরিদর্শনে বিএসএফের ডিজি

ভারত-বাংলাদেশ সীমান্তে আটোঁসাঁটো নজরদারি, পরিদর্শনে বিএসএফের ডিজি

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও আঁটোসাঁটো করতে তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন বিএসএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) প্রবীণ কুমার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান শুভেন্দু অধিকারী সরকার সীমান্ত সুরক্ষায় বাড়তি তৎপরতা দেখিয়েছে এবং কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ১২৪ একর জমিও হস্তান্তর করেছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ধারাবাহিক পর্যালোচনা বৈঠকের পর বিএসএফ প্রধানের এই সুন্দরবন সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ভৌগোলিক কারণে দেশের পূর্বাঞ্চলীয় সীমানার মধ্যে সুন্দরবনের বিস্তীর্ণ নদীপথ ও জলাভূমি অত্যন্ত স্পর্শকাতর। স্থলভাগের মতো এখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না হওয়ায় অনুপ্রবেশ ও চোরাচালানের ঝুঁকি থেকেই যায়। এই বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে ডিজি প্রবীণ কুমার নৌপথে বসিরহাটের রায়মঙ্গল, গোমতী ও কালিন্দী সহ বিভিন্ন সীমান্ত নদী পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের শীর্ষ আধিকারিকদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন ডিজি। যার মধ্যে উল্লেখযোগ্য--১)সুন্দরবনের নদীপথে নজরদারি আরও জোরদার করা এবং অতিরিক্ত জওয়ান মোতায়েন।২)রাতে নজরদারির জন্য উন্নত প্রযুক্তির টহল ব্যবস্থা ও উচ্চক্ষমতাসম্পন্ন ফ্লাডলাইট বসানো। ৩)জলসীমান্তে আধুনিক ও অস্ত্রসজ্জিত স্পিডবোটের সংখ্যা বৃদ্ধি।

নদীপথের পাশাপাশি হেমনগর, হাসনাবাদ, ঘোজাডাঙ্গা ও কৈজুড়ি সীমান্ত এলাকা ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ প্রধান। তিনি স্পষ্ট জানান, সীমান্ত সুরক্ষায় স্থানীয় মানুষের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। কোনও সন্দেহজনক গতিবিধি দেখলে তা দ্রুত বাহিনীকে জানানোর আর্জি জানানোর পাশাপাশি গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে বাহিনীর স্বচ্ছতা বজায় রাখতে ডিজি কড়া বার্তা দিয়ে বলেন, বিএসএফের কোনও কর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে আইনানুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

13 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.