JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

আচমকা স্থগিত অমরনাথ ও বৈষ্ণদেবী যাত্রা! ঘোর বর্ষায় বড় সিদ্ধান্ত প্রশাসনের

আচমকা স্থগিত অমরনাথ ও বৈষ্ণদেবী যাত্রা! ঘোর বর্ষায় বড় সিদ্ধান্ত প্রশাসনের

জম্মু-কাশ্মীরে চলছে টানা বৃষ্টি, এর জেরে ইতিমধ্যে বিপর্যস্ত হয়েছে জনজীবন। রাজ্যের একাধিক জেলায় হড়পা বান, বন্যা এবং ভূমিধসের ঘটনায় প্রাণহানি ও নিখোঁজের খবরও সামনে এসেছে। আর এই প্রতিকূল আবহাওয়ার কারণে এবার সাময়িকভাবে স্থগিত করা হল অমরনাথ ও বৈষ্ণোদেবী তীর্থযাত্রা। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, রবিবার অমরনাথগামী কোনও তীর্থযাত্রীকে পহেলগাম বা বালতাল—দুই পথের কোনওটিতেই এগোতে দেওয়া হয়নি। আপাতত সকলকে সংশ্লিষ্ট বেস ক্যাম্পে থাকতে বলা হয়েছে। কাশ্মীরের ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ জানিয়েছেন, আবহাওয়া দপ্তর ওই অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তাই তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মরশুমে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৭৬ হাজারেরও বেশি ভক্ত অমরনাথ দর্শন করেছেন।

অন্যদিকে, প্রতিকূল আবহাওয়ার জেরে জম্মুর কাটরা থেকে বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, টানা বৃষ্টির জেরে জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজৌরি জেলায় হড়পা বানের কারণে নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। দারহালি, খান্দালি, সুকতোহ এবং জামোলা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। দারহালি নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে বাসস্ট্যান্ডের পার্কিং এলাকায়। প্রবল স্রোতে একাধিক যানবাহন ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ভূমিধস ও বাড়ি ধসের ঘটনাও ঘটেছে।

প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, পুঞ্চ জেলায় বাড়ি ধসে তিন জনের মৃত্যু হয়েছে। রাজৌরিতে ভূমিধসে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। এছাড়া দুই জেলায় মিলিয়ে পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

13 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.