JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০৬:৪৬ পিএম
Breaking
RailwayEmployees: পুজোর মুখে রেলকর্মীদের বড় সুখবর, ১১.৪০ লক্ষ কর্মীর জন্য ৭৮ দিনের বোনাসে... Kolkata Durga Puja: কলকাতার এই ৫ পুজোয় পা রাখাই দায়! জনস্রোতে ভাসে রাস্তা, ভিড় সামলাতে... Durga Puja: পৌরাণিক ও আঞ্চলিক ইতিহাসে সমৃদ্ধ মা দুর্গার অলঙ্কার Soham Chakraborty: ১৫ লক্ষ টাকার অভিযোগে বড় ধাক্কা সোহমের! আগাম জামিন খারিজ, এবার কী হবে... Karmabandhu: পুজোর আগে বড় ঘোষণা! রাজ্যে কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক বাড়ল এক ধাক্কায় ৩... Presidency University: স্বামীজির পোস্টার ঘিরে ABVP-র বিক্ষোভে উত্তাল কলকাতা Kunal Ghosh: সাবিনা ইয়াসমিনের পদত্যাগের পর ঋতব্রত শিবিরকে বড় বার্তা কুণাল ঘোষের Bigg Boss Bangla: বিগ বস বাংলায় জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি! সৌরভ দাসের পর দুর্গে পা রাখ... RailwayEmployees: পুজোর মুখে রেলকর্মীদের বড় সুখবর, ১১.৪০ লক্ষ কর্মীর জন্য ৭৮ দিনের বোনাসে... Kolkata Durga Puja: কলকাতার এই ৫ পুজোয় পা রাখাই দায়! জনস্রোতে ভাসে রাস্তা, ভিড় সামলাতে... Durga Puja: পৌরাণিক ও আঞ্চলিক ইতিহাসে সমৃদ্ধ মা দুর্গার অলঙ্কার Soham Chakraborty: ১৫ লক্ষ টাকার অভিযোগে বড় ধাক্কা সোহমের! আগাম জামিন খারিজ, এবার কী হবে... Karmabandhu: পুজোর আগে বড় ঘোষণা! রাজ্যে কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক বাড়ল এক ধাক্কায় ৩... Presidency University: স্বামীজির পোস্টার ঘিরে ABVP-র বিক্ষোভে উত্তাল কলকাতা Kunal Ghosh: সাবিনা ইয়াসমিনের পদত্যাগের পর ঋতব্রত শিবিরকে বড় বার্তা কুণাল ঘোষের Bigg Boss Bangla: বিগ বস বাংলায় জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি! সৌরভ দাসের পর দুর্গে পা রাখ...

Bangladesh Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে উৎসবের আয়োজন

Bangladesh Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে উৎসবের আয়োজন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: শরতের আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুলের দোলা। কোথাও প্রতিমার চোখে শেষ তুলির টান, কোথাও চলছে অলংকার ও সাজসজ্জার কাজ। অন্যদিকে, পুজোর নতুন পোশাক কিনতে বিপণিবিতানগুলিতে ভিড় করছেন ক্রেতারা। সব মিলিয়ে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। এ বছর বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হবে।

পঞ্জিকা অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা। এবার দেবীর আগমন ঘোটকে (ঘোড়ায়) এবং গমন নৌকায়।

এদিকে, বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, দুর্গাপুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শারদীয় দুর্গাপুজো ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত সভায় এ কথা জানান তিনি।

আলী হোসেন ফকির বলেন, “দুর্গাপুজো ঘিরে পুলিশ প্রাক্‌-পুজো, পুজো চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পুজো-পরবর্তী—এই তিন পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই পুলিশের পুজোকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। পুজোকে কেন্দ্র করে কোনও মহল বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

অন্যদিকে, বাংলাদেশে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরের নিকটবর্তী এলাকাসহ মোট ২,৭২৭টি পুজোমণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী এসব পুজোমণ্ডপের নিরাপত্তায় প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবেন।

এদিকে, বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর শিববাড়ি দুর্গাপুজো উপলক্ষে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী এই মন্দিরের প্রাচীন কারুকার্য ও স্থাপত্যশৈলী দর্শনার্থীদের আকর্ষণ করে। সিলেট অঞ্চলের অন্যতম দৃষ্টিনন্দন মন্দির হিসেবে পরিচিত কাদিপুর শিববাড়িতেও এ বছর দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে।

২০২২ সাল থেকে এই মন্দিরে ২৩ ফুট উঁচু সহস্রভুজা, অর্থাৎ এক হাজার হাতবিশিষ্ট দুর্গাপ্রতিমার পুজো হয়ে আসছে। ইতিমধ্যেই শিববাড়ি মন্দির পরিদর্শন করেছেন পুলিশ সুপার-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সব মিলিয়ে দুর্গাপুজোকে ঘিরে বাংলাদেশজুড়ে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। প্রতিমা নির্মাণ থেকে মণ্ডপসজ্জা, কেনাকাটা থেকে নিরাপত্তার আয়োজন সব ক্ষেত্রেই উৎসবের ব্যস্ততা চোখে পড়ছে। শান্তিপূর্ণ পরিবেশে পুজো উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই এখন প্রশাসন ও আয়োজকদের অন্যতম প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
18 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: ঋণ থেকে বিনিয়োগ, অর্থনীতির নতুন সমীকরণে বাংলাদেশ
বিদেশ

Bangladesh: ঋণ থেকে বিনিয়োগ, অর্থনীতির নতুন সমীকরণে বাংলাদেশ

হাবিবুর রহমান, ঢাকা: চীনের সঙ্গে ঋণনির্ভর অর্থায়ন থেকে বিনিয়োগ ও অংশীদারত্বের দিকে অগ্রসর হওয়া, বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর...

১৪ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 4 মিনিট
Sheikh Hasina: ‘এক ব্যক্তির জন্য সম্পর্ক আটকে থাকতে পারে না’, বাংলাদেশকে ব্রিকস বয়কট নিয়ে হাসিনার খোঁচা!
বিদেশ

Sheikh Hasina: ‘এক ব্যক্তির জন্য সম্পর্ক আটকে থাকতে পারে না’, বাংলাদেশকে ব্রিকস বয়...

নয়াদিল্লি: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েনের আবহে ফের আলোচনার কেন্দ্রে শেখ হাসিনা। ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে মুখ খুলে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে...

১৪ অক্টো ২০২৬, ০৪:৫১ পিএম · 5 মিনিট
OpenAI: ওপেনএআইয়ের অফিসে গোপনে রেকর্ডিং যন্ত্র! গ্রেফতার প্রাক্তন ইঞ্জিনিয়ার
বিদেশ

OpenAI: ওপেনএআইয়ের অফিসে গোপনে রেকর্ডিং যন্ত্র! গ্রেফতার প্রাক্তন ইঞ্জিনিয়ার

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় পরিচিত নাম ওপেনএআই। সেই সংস্থারই দফতরে গোপনে কথোপকথন রেকর্ড করার যন্ত্র বসানোর অভিযোগ সামনে আসায় শোরগোল পড়েছে প্রযুক্তি মহলে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, সংস্থার একটি গুরুত্বপূর্...

১৪ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 4 মিনিট
Prince William: সৌরভের বলে ছক্কা যুবরাজ উইলিয়ামের! বাকিংহাম প্যালেসের সামনে কী কাণ্ড!
বিদেশ

Prince William: সৌরভের বলে ছক্কা যুবরাজ উইলিয়ামের! বাকিংহাম প্যালেসের সামনে কী কাণ...

নিউজ ডেস্ক: সামনে রথী-মহারথীরা। আর তাঁদের সঙ্গেই চুটিয়ে ক্রিকেট খেললেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স উইলিয়াম। লন্ডনে বাকিমহাম প্যালেসের সামনেই অনুষ্ঠিত হল ‘ক্রিকেট অন দ্য মল’ ইভেন্ট। সেখানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অজিঙ্কা ...

১৪ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.