JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৫:৪৫ এএম
Breaking
Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক

আগুন দলীয় কার্যালয়ে, উত্তপ্ত নানুর!

আগুন দলীয় কার্যালয়ে, উত্তপ্ত নানুর!

বীরভূম, নিউজ ডেস্ক: গভীর রাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। শুধু বাড়ি নয় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল সংলগ্ন বিজেপি পার্টি অফিসেও। ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় সাদা থান, মালা, ধূপকাঠি এবং একটি হুমকির চিঠি। উদ্ধার হয়েছে একটি তাজা বোমাও। ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের নানুরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ, রবিবার প্রায় রাত দুটো নাগাদ নানুরের তিলুটি গ্রামের বাসিন্দা তথা নানুর-১ নম্বর মণ্ডলের বিজেপি জেনারেল সেক্রেটারি রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। একই সময়ে তাঁর বাড়ির পাশে বিজেপি পার্টি অফিসেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি, বাড়ির সামনে সাদা থান, মালা, ধূপকাঠি এবং হুমকির চিঠি রেখে যাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকাতে। ঘটনার পিছনে তৃণমূলের লোকজন জড়িত বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ।

বিজেপি নেতা রসময় দাসের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যা মেটাতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সাবমার্সিবলের বিদ্যুৎ বিল মেটানো হত। ওই টাকা তৃণমূলের কয়েকজন নেতার হাতে ছিল বলে দাবি তাঁর। তাঁদের বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এই বিষয়টি কেন্দ্র করে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের সঙ্গে তৃণমূল নেতাদের অশান্তি হয়। এরপরই তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার।

বোমাবাজির পর ঘটনাস্থলে পড়ে থাকা একটি বোমা বিপত্তি আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে এক ব্যাক্তি গাড়ি নিয়ে পুকুরে মাছ ধরতে যাচ্ছিলেন। গাড়ি ঘোরানোর সময় একটি বোমা চাকায় লেগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে গাড়ির টায়ার ফেটে যায় এবং ওই ব্যক্তি আহত হন।

ঘটনার পর খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে তল্লাশি চালানোর পাশাপাশি বোমাবাজি, আগুন লাগানো এবং হুমকির চিঠির ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূম। তবে, এই ঘটনার পিছনে কারা রয়েছে, বোমাবাজির উদ্দেশ্যই বা কি ছিল, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই পুলিশের তদন্তের দিকে নজর স্থানীয়দের।

22 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ...

নিউজ ডেস্ক: মালদহের বন্যাকবলিত এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসহায় পরিবারে পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'বন্যায় বিধ্বস্ত প্রায় ২৪ হাজার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ...

০৮ অক্টো ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট
Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের
রাজ্য

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের

দিনের পর দিন পাহাড় কেটে পাথর তোলার কাজ চলছে। প্রশাসনের কড়া নির্দেশের পরও পরিস্থিতির বদল না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

০৭ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট
Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা
রাজ্য

Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা

রায়গঞ্জ থানার সামনেই আইনজীবীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ জেলা আদালত সহ রায়গঞ্জ শহরের রাজপথ।

০৭ অক্টো ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের!
রাজ্য

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্র...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য সরকারকে ফের কলকাত...

০৭ অক্টো ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.