JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ১০:৩৬ এএম
Breaking
Sonia Gandhi: ১৯৮৩-র আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম? ৪০ বছরের পুরনো নথি খুঁজছে দিল্... DMK: ডিলিমিটেশন নিয়ে দক্ষিণের দীর্ঘদিনের বিরোধে বড় বদল! DMK-র সমর্থনে নতুন রাজনৈতিক সমীকর... Udaan 1000 Job Fair: সরকারি চাকরির অপেক্ষার অবসান? বিজেপি বিধায়কের ‘উড়ান’-এ ৯ হাজার আবেদন... Patna High Court: আবেদন করলেই মিলবে না ছাড়, সরকারি কর্মীদের নিয়ে বড় রায় হাইকোর্টের DMK: অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই বড় চমক! বিরোধী শিবির ছেড়ে সরকার পক্ষের আসনে DMK, বদলে গ... Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! ট্রেনে আগুন, একের পর এক বাসে অ... Gyanesh Kumar: জ্ঞানেশকে সরাতে মরিয়া বিরোধীরা, ডিলিমিটেশন বিল পাশ হলেই কি বদলে যাবে আন্দোল... আরতির মাঝেই মহারাজকে হেনস্থা! গেটের সামনে চাদর ধরে টানাটানি, নবদ্বীপে গ্রেফতারির জেরে তোলপ... Sonia Gandhi: ১৯৮৩-র আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম? ৪০ বছরের পুরনো নথি খুঁজছে দিল্... DMK: ডিলিমিটেশন নিয়ে দক্ষিণের দীর্ঘদিনের বিরোধে বড় বদল! DMK-র সমর্থনে নতুন রাজনৈতিক সমীকর... Udaan 1000 Job Fair: সরকারি চাকরির অপেক্ষার অবসান? বিজেপি বিধায়কের ‘উড়ান’-এ ৯ হাজার আবেদন... Patna High Court: আবেদন করলেই মিলবে না ছাড়, সরকারি কর্মীদের নিয়ে বড় রায় হাইকোর্টের DMK: অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই বড় চমক! বিরোধী শিবির ছেড়ে সরকার পক্ষের আসনে DMK, বদলে গ... Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! ট্রেনে আগুন, একের পর এক বাসে অ... Gyanesh Kumar: জ্ঞানেশকে সরাতে মরিয়া বিরোধীরা, ডিলিমিটেশন বিল পাশ হলেই কি বদলে যাবে আন্দোল... আরতির মাঝেই মহারাজকে হেনস্থা! গেটের সামনে চাদর ধরে টানাটানি, নবদ্বীপে গ্রেফতারির জেরে তোলপ...

আরতির মাঝেই মহারাজকে হেনস্থা! গেটের সামনে চাদর ধরে টানাটানি, নবদ্বীপে গ্রেফতারির জেরে তোলপাড়

আরতির মাঝেই মহারাজকে হেনস্থা! গেটের সামনে চাদর ধরে টানাটানি, নবদ্বীপে গ্রেফতারির জেরে তোলপাড়
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নবদ্বীপের মাটিতে ধর্মীয় আবহের মধ্যেই উঠে এল এক অস্বস্তিকর ঘটনা। সন্ধ্যারতি চলাকালীন উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করতে গিয়ে শারীরিক হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠল নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজের বিরুদ্ধে নয়, বরং তাঁকেই হেনস্থা করার অভিযোগ উঠেছে একদল ব্যক্তির বিরুদ্ধে। শুধু গালিগালাজ নয়, মহারাজের গলার চাদর ধরে টানাটানি এবং অসম্মানজনক মন্তব্য করার অভিযোগও সামনে এসেছে। ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে এমন আচরণ ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। নবদ্বীপের রানির চর এলাকার ‘সতীর দেহত্যাগ’ বারোয়ারির রাস উৎসবের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা মিশনের গেটের সামনে দিয়ে যাওয়ার সময় তারস্বরে ডিজে ও সাউন্ড সিস্টেম বাজানো হচ্ছিল বলে অভিযোগ। ঠিক সেই সময় রামকৃষ্ণ মিশনে সন্ধ্যারতি শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। উচ্চ শব্দের কারণে মিশনের ভক্তদের অসুবিধা হচ্ছিল। পরিস্থিতি বুঝে স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ নিজেই আরতি ছেড়ে বাইরে বেরিয়ে এসে সাউন্ড সিস্টেমের আওয়াজ কমানোর অনুরোধ করেন।

কিন্তু অভিযোগ, তাঁর সেই অনুরোধে পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন যুবক প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। বরং তাঁদের মধ্যে কেউ কেউ পাল্টা মন্তব্য করেন, বছরে এক দিনই তো বাজনা বাজানো হচ্ছে, কিছুক্ষণ পরেই চলে যাওয়া হবে। এর মধ্যেই অন্য এক ব্যক্তি মহারাজের গলার চাদর ধরে টানাটানি করেন এবং তাঁকে উদ্দেশ্য করে অসম্মানজনক কথা বলেন বলে অভিযোগ। এমনকী তাঁর ত্যাগ ও মর্যাদা নিয়েও কটাক্ষ করা হয় বলে জানিয়েছেন মহারাজ।

ঘটনার খবর পেয়ে মিশনের ভক্তরা ছুটে আসেন। পুলিশকে খবর দেওয়ার কথা জানানো হলেও অভিযুক্তরা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। প্রায় দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। পরে মহারাজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা ও রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ইমেল করে গোটা বিষয়টি জানান তিনি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অন্যদিকে, বারোয়ারি কমিটির সম্পাদক উত্তম সরকার ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, যিনি মহারাজের সঙ্গে এমন আচরণ করেছেন, তিনি কমিটির সদস্য নন, বরং একজন মদ্যপ ব্যক্তি। কমিটির পক্ষ থেকে দু’বার মহারাজের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ, এই ঘটনার পরেও মহারাজের বক্তব্যে প্রতিশোধের সুর নেই। তাঁর কথায়, তিনি কারও ক্ষতি চান না, কোনও ব্যক্তিকে আলাদা করে দোষারোপও করতে চান না। শুধু চান, ভবিষ্যতে যেন কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের শান্ত পরিবেশ এভাবে বিঘ্নিত না হয়।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মসূচির বাইরে স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে দেখা করে তাঁকে প্রণাম করেছিলেন। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই এই হেনস্থার অভিযোগ নবদ্বীপের ধর্মীয় ও সামাজিক মহলে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে, ঠিক কী ঘটেছিল এবং কারা এই ঘটনার জন্য দায়ী।

1 Views 0 Likes 0 Comments

Related News

SIR: ডিলিট ভোটারদের বাড়ি বাড়ি পুলিশি যাচাই নিয়ে সরব খলিলুর, মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি সাংসদের
রাজ্য

SIR: ডিলিট ভোটারদের বাড়ি বাড়ি পুলিশি যাচাই নিয়ে সরব খলিলুর, মুখ্য নির্বাচনী আধিক...

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “পুলিশ যদি কোনো ডিলিট ভোটারের বাড়িতে গিয়ে নথি দেখতে চায় তাদের সাথে ভদ্র ব্যবহার করুন কিন্তু কোনো নোটিশ ছাড়া কোনো পুলিশকে নথি দেখাবেন না।” একইসঙ্গে তিনি জানান , এই বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানিয়েছেন।

২৯ নভে ২০২৬, ০৯:৪৩ এএম · 2 মিনিট
Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল?
রাজ্য

Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল?

নবদ্বীপের রাস বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল। সেই উচ্চ শব্দের প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ।

২৮ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট
Noise Pollution: শখের সাইলেন্সারে এবার পুলিশের কোপ, জলপাইগুড়িতে কড়া অভিযান
রাজ্য

Noise Pollution: শখের সাইলেন্সারে এবার পুলিশের কোপ, জলপাইগুড়িতে কড়া অভিযান

শনিবার জলপাইগুড়ি শহরের পূর্তদফতর মোড়ে এই অভিনব কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ। শব্দদূষণ রোধে সাধারণ মানুষকে সচেতন করতেই জনসমক্ষে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক সাইলেন্সর ও হর্ণ।

২৮ নভে ২০২৬, ০৬:১০ পিএম · 2 মিনিট
Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের
রাজ্য

Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের

শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেস ওয়ের নিমতার তেঘরিয়া মোড়ে ইট বোঝাইকারী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরি টি পাশে থাকা একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সাইফুল নামে এক যুবকের উপর গিয়ে পড়ে। ইটের স্তুপ এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

২৮ নভে ২০২৬, ০৪:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.