JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৯:৪৭ এএম
Breaking
SIR: ডিলিট ভোটারদের বাড়ি বাড়ি পুলিশি যাচাই নিয়ে সরব খলিলুর, মুখ্য নির্বাচনী আধিকারিককে চ... Womens Hockey: চিনকে হারিয়ে হকিতে এশীয় সেরা ভারত, ঘরের মাঠে খেতাবের হ্যাটট্রিক দেশের মেয়েদ... Delhi Fire: ই-রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়েই ভয়াবহ বিপত্তি! দিল্লিতে বাড়ির ভিতর অগ্নিকাণ... Road Accident: পুজো দিতে যাওয়ার পথেই মৃত্যুফাঁদ! ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় একসঙ্গে ১৩ জন... আজকের রাশিফল ২৯ নভেম্বর ২০২৬: ব্যবসায় বাড়বে খরচ, সম্পর্কে অশান্তির আশঙ্কা! কোন রাশির ভাগ্য... সাগরে নতুন ঘূর্ণাবর্তের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের ৬ জেলায় জাঁকিয়ে শীত, আগামী কয়েক দিনে আরও ন... মাথা ভর্তি খুশকি, অসহ্য চুলকানি! জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জয়ের লক্ষ... SIR: ডিলিট ভোটারদের বাড়ি বাড়ি পুলিশি যাচাই নিয়ে সরব খলিলুর, মুখ্য নির্বাচনী আধিকারিককে চ... Womens Hockey: চিনকে হারিয়ে হকিতে এশীয় সেরা ভারত, ঘরের মাঠে খেতাবের হ্যাটট্রিক দেশের মেয়েদ... Delhi Fire: ই-রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়েই ভয়াবহ বিপত্তি! দিল্লিতে বাড়ির ভিতর অগ্নিকাণ... Road Accident: পুজো দিতে যাওয়ার পথেই মৃত্যুফাঁদ! ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় একসঙ্গে ১৩ জন... আজকের রাশিফল ২৯ নভেম্বর ২০২৬: ব্যবসায় বাড়বে খরচ, সম্পর্কে অশান্তির আশঙ্কা! কোন রাশির ভাগ্য... সাগরে নতুন ঘূর্ণাবর্তের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের ৬ জেলায় জাঁকিয়ে শীত, আগামী কয়েক দিনে আরও ন... মাথা ভর্তি খুশকি, অসহ্য চুলকানি! জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জয়ের লক্ষ...

SIR: ডিলিট ভোটারদের বাড়ি বাড়ি পুলিশি যাচাই নিয়ে সরব খলিলুর, মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি সাংসদের

SIR: ডিলিট ভোটারদের বাড়ি বাড়ি পুলিশি যাচাই নিয়ে সরব খলিলুর, মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি সাংসদের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের নথি যাচাই ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। কোথাও বাদ পড়া ভোটারদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাওয়ার অভিযোগ, আবার কোথাও থানায় ডেকে পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত নথি চাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এবার এই ইস্যুতে সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “পুলিশ যদি কোনো ডিলিট ভোটারের বাড়িতে গিয়ে নথি দেখতে চায় তাদের সাথে ভদ্র ব্যবহার  করুন কিন্তু কোনো নোটিশ ছাড়া কোনো পুলিশকে নথি দেখাবেন না।” একইসঙ্গে তিনি জানান , এই বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানিয়েছেন। 

২৮ নভেম্বর মুখ্য নির্বাচনী আধিকারিক নিলম মিনাকে চিঠি পাঠিয়ে গোটা যাচাই প্রক্রিয়ার আইনি ভিত্তি ও উদ্দেশ্য নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। সাংসদ বলেন, “মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের চিহ্নিত করে থানায় ডেকে পাঠানো হচ্ছে। তাঁদের কাছে নাগরিকত্ব ও পরিচয় প্রমাণের বিভিন্ন নথিও চাওয়া হচ্ছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে।”

চিঠিতে খলিলুর রহমান মূলত চারটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। কোন আইনি ক্ষমতাবলে স্থানীয় পুলিশ এই ধরনের যাচাই চালাচ্ছে? নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এ বিষয়ে কোনও লিখিত নির্দেশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি না? এই অনুসন্ধানের নির্দিষ্ট উদ্দেশ্য কী? পাশাপাশি, যাচাইয়ের নামে প্রকৃত নাগরিকরা যাতে কোনওভাবেই হয়রানি বা ভয়ভীতির শিকার না হন, তা নিশ্চিত করারও আবেদন জানিয়েছেন তিনি।

শুধু পুলিশি যাচাই নয়, এসআইআর-এ নাম বাদ পড়া ভোটারদের ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলার বিষয়টিও চিঠিতে তুলে ধরেছেন জঙ্গিপুরের সাংসদ। তাঁর বক্তব্য, বহু আবেদনকারী এখনও নিজেদের ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সেই সমস্ত মামলার বর্তমান অবস্থা কী, নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে কি না এবং যোগ্য ভোটাররা কবে চূড়ান্ত সিদ্ধান্ত পাবেন, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।

খলিলুর রহমানের আবেদন, "পুলিশি যাচাই নিয়ে নির্বাচন কমিশন দ্রুত অবস্থান স্পষ্ট করুক এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক।" একইসঙ্গে তিনি দাবি করেন,  “ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক।”

2 Views 0 Likes 0 Comments

Related News

Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল?
রাজ্য

Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল?

নবদ্বীপের রাস বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল। সেই উচ্চ শব্দের প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ।

২৮ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট
Noise Pollution: শখের সাইলেন্সারে এবার পুলিশের কোপ, জলপাইগুড়িতে কড়া অভিযান
রাজ্য

Noise Pollution: শখের সাইলেন্সারে এবার পুলিশের কোপ, জলপাইগুড়িতে কড়া অভিযান

শনিবার জলপাইগুড়ি শহরের পূর্তদফতর মোড়ে এই অভিনব কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ। শব্দদূষণ রোধে সাধারণ মানুষকে সচেতন করতেই জনসমক্ষে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক সাইলেন্সর ও হর্ণ।

২৮ নভে ২০২৬, ০৬:১০ পিএম · 2 মিনিট
Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের
রাজ্য

Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের

শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেস ওয়ের নিমতার তেঘরিয়া মোড়ে ইট বোঝাইকারী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরি টি পাশে থাকা একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সাইফুল নামে এক যুবকের উপর গিয়ে পড়ে। ইটের স্তুপ এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

২৮ নভে ২০২৬, ০৪:৪৫ পিএম · 2 মিনিট
Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম
রাজ্য

Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম

শুক্রবার খাদ্য দফতরের আধিকারিকদের অভিযানের দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় সামনে এলো চাঞ্চল্যকর কিছু অনিয়মের ছবি।

২৮ নভে ২০২৬, ০২:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.