JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৯:১০ এএম
Breaking
Womens Hockey: চিনকে হারিয়ে হকিতে এশীয় সেরা ভারত, ঘরের মাঠে খেতাবের হ্যাটট্রিক দেশের মেয়েদ... Delhi Fire: ই-রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়েই ভয়াবহ বিপত্তি! দিল্লিতে বাড়ির ভিতর অগ্নিকাণ... Road Accident: পুজো দিতে যাওয়ার পথেই মৃত্যুফাঁদ! ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় একসঙ্গে ১৩ জন... আজকের রাশিফল ২৯ নভেম্বর ২০২৬: ব্যবসায় বাড়বে খরচ, সম্পর্কে অশান্তির আশঙ্কা! কোন রাশির ভাগ্য... সাগরে নতুন ঘূর্ণাবর্তের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের ৬ জেলায় জাঁকিয়ে শীত, আগামী কয়েক দিনে আরও ন... মাথা ভর্তি খুশকি, অসহ্য চুলকানি! জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জয়ের লক্ষ... স্টোকসকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার রাজা পন্থ! ২০ ম্যাচ কম খেলেই নজির গড়লেন ভ... Womens Hockey: চিনকে হারিয়ে হকিতে এশীয় সেরা ভারত, ঘরের মাঠে খেতাবের হ্যাটট্রিক দেশের মেয়েদ... Delhi Fire: ই-রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়েই ভয়াবহ বিপত্তি! দিল্লিতে বাড়ির ভিতর অগ্নিকাণ... Road Accident: পুজো দিতে যাওয়ার পথেই মৃত্যুফাঁদ! ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় একসঙ্গে ১৩ জন... আজকের রাশিফল ২৯ নভেম্বর ২০২৬: ব্যবসায় বাড়বে খরচ, সম্পর্কে অশান্তির আশঙ্কা! কোন রাশির ভাগ্য... সাগরে নতুন ঘূর্ণাবর্তের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের ৬ জেলায় জাঁকিয়ে শীত, আগামী কয়েক দিনে আরও ন... মাথা ভর্তি খুশকি, অসহ্য চুলকানি! জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জয়ের লক্ষ... স্টোকসকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার রাজা পন্থ! ২০ ম্যাচ কম খেলেই নজির গড়লেন ভ...

Womens Hockey: চিনকে হারিয়ে হকিতে এশীয় সেরা ভারত, ঘরের মাঠে খেতাবের হ্যাটট্রিক দেশের মেয়েদের

Womens Hockey: চিনকে হারিয়ে হকিতে এশীয় সেরা ভারত, ঘরের মাঠে খেতাবের হ্যাটট্রিক দেশের মেয়েদের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: প্রত্যাবর্তনের লড়াইয়ে বাজিমাত। পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে চিনকে ৩-১ গোলে হারিয়ে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। শনিবার ভোপালের নাথু বরখেদার আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্সে এই জয়ের সঙ্গে প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা হকি দল। পাশাপাশি ২০২৩ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বার এই ট্রফি ঘরে তুলল সালিমা টেটের দল।

ফাইনালে শুরুটা অবশ্য ভারতের পক্ষে ছিল না। প্রথমার্ধে আক্রমণাত্মক হকি খেলেও গোলের মুখ খুলতে পারেনি স্বাগতিকরা। উল্টে ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চিনকে এগিয়ে দেন ইউজুন চেন। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়েই বিরতিতে যায় চিন।

দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় ভারতকে। বিশেষ করে তৃতীয় কোয়ার্টারে আক্রমণের ঝড় তোলে তারা। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান দীপিকা। ম্যাচে ফেরার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় ভারতীয় দলের। ৪২ মিনিটে দুরন্ত ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন ইশিকা চৌধুরী। এর পরের মিনিটেই ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান দীপিকা। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। শেষ কোয়ার্টারে ব্যবধান কমানোর চেষ্টা করেছিল চিন। কিন্তু ভারতীয় রক্ষণভাগের দৃঢ়তায় আর গোলের মুখ খুলতে পারেনি তারা। ৩-১ ব্যবধানেই ম্যাচ শেষ করে চ্যাম্পিয়ন হয় ভারত।

এই প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে ছিলেন দীপিকা। ফাইনালে জোড়া গোল করার পাশাপাশি গোটা টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ১২। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন জাপানের কুডো ইউ। উদীয়মান তারকার পুরস্কার পেয়েছেন চিনের ওয়েই কিসিয়াও।

এই জয়ের ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে চতুর্থ শিরোপা জিতে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পিছনে ফেলে এককভাবে সবচেয়ে সফল দল হয়ে উঠল ভারত। উল্লেখ্য, এর আগে দিনের অন্য ম্যাচে মালয়েশিয়াকে ৫-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে জাপান।

2 Views 0 Likes 0 Comments

Related News

ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জয়ের লক্ষ্যে মোহনবাগান
ময়দান

ডার্বির আগে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো অনুভূতি! হাবাসের কথায় চমক, ১০ নম্বর জ...

কলকাতা ডার্বি মানেই আবেগ, উত্তেজনা আর মর্যাদার লড়াই। আইএসএলের মঞ্চে এই দ্বৈরথের গুরুত্ব যে কতটা, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। রবিবার ২৯ নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি এমজি আইএসএলের প্রথম ডার্বিতে মুখ...

২৮ নভে ২০২৬, ০৮:৪২ পিএম · 3 মিনিট
স্টোকসকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার রাজা পন্থ! ২০ ম্যাচ কম খেলেই নজির গড়লেন ভারতীয় উইকেটকিপার
ময়দান

স্টোকসকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার রাজা পন্থ! ২০ ম্যাচ কম খেলেই নজির...

ব্যাট হাতে বড় রান পাননি। কিন্তু ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নতুন ইতিহাস লিখে ফেললেন ঋষভ পন্থ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির এখন তাঁর দখলে। এত দি...

২৮ নভে ২০২৬, ০৮:৩৮ পিএম · 2 মিনিট
সিরাজকে নিয়ে উদ্বিগ্ন অশ্বিন, সতীর্থদের দিলেন বিশেষ পরামর্শ! ‘এ ভাবে চললে ভাল হবে না’!
ময়দান

সিরাজকে নিয়ে উদ্বিগ্ন অশ্বিন, সতীর্থদের দিলেন বিশেষ পরামর্শ! ‘এ ভাবে চললে ভাল হবে...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দু’টি টেস্টে প্রথম একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। ভারতের অন্যতম অভিজ্ঞ পেসারের এমন উপেক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, এই পরিস্থিতিতে সিরাজের পাশে দাঁড়ানো প্রয়োজন...

২৮ নভে ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে শূন্যর বৃত্ত
ময়দান

Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেন...

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে ব্যাট হাতে একের পর এক ব্যর্থতা। আর তারই মধ্যে যশস্বী জয়সওয়ালের নামের পাশে যুক্ত হল এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে...

২৮ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.