নিউজ ডেস্ক: অবশেষে মুক্তি পেলেন সিজেপির দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। দিল্লির স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট এই জামিন মঞ্জুর করেছেন। জেলমুক্তির আগে আদালতে লিখিত বয়ান দিয়েছেন দু’জনেই।
জেল মুক্তি পেয়েই ফের সরব ককক্রোচ জনতা পার্টি (CJP)-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা হাতে জাতীয় পতাকা নিয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা গেল তাঁদের। একটি ভিডিয়োর মাধ্যমে তাঁদের বলতে শোনা যায়, 'ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’-এর পাশাপাশি ‘জ্ঞানু মাস্ট গো’ স্লোগানও দেন তাঁরা। দুই নেতার সেই ভিডিও শেয়ার করেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘বয়েজ হ্যাভ আ মেসেজ’।
অভিজিৎ দীপকে বলেন, 'সৌরভ আর আশুতোষ কেবল আমার চেয়ে ভালই নয়, বরং আমার চেয়ে অনেক অনেক বড় নেতা। তবে এখন থেকে, আমাকে ছাড়া আর কেউ একা একা গার্ডেনে ঘুরে বেড়াবে না।'
প্রসঙ্গত, এর আগে গত শনিবার (১০ অক্টোবর) দিল্লি বিমানবন্দরে নামার পরেই সিজেপি প্রধান অভিজীত দিপকে, সৌরভ এবং আশুতোষকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ করেছিল দিল্লি পুলিশ। আদালত থেকে এক বছর ‘শান্তি বজায় রাখার’ শর্তে জামিন পেয়েছিলেন সৌরভেরা। তার দু’দিন পর তাঁরা আবার ‘নিষিদ্ধ’ যন্তর মন্তরে ঢুকে পড়েন। আগের বার সৌরভ, আশুতোষেরা জামিন পেলেও এবার তাঁদের জেলে যেতে হয়।




