JAZZBAAT 24 BANGLA
২০ অক্টো ২০২৬, ০৯:৫৬ পিএম
Breaking
মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী, ঐতিহ্য বজায় রাখার বার্তা শুভেন্দুর রাত পোহালেই দশমীর পুজো, জেনে নিন দেবীবরণ-সিঁদুরখেলার শুভ সময় নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ, আশুতোষ-সৌরভের জেল হেফাজতের মেয়াদ বাড়ল NarendraModi: দশেরায় মোদির ছবি লাগানো রাবণের কুশপুত্তলিকা দাহ, মুখ্য নির্বাচন কমিশনারের প... কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, মৃত কমপক্ষে ১৪ Durga Puja: কালীমোহন ঘোষ রায় পরিবারে পূজিতা নীল দুর্গা SaudiArabia: মক্কার মসজিদে অশোভন আচরণের অভিযোগ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে পুজোর ভিড় নিয়ন্ত্রণে এবার ‘সোলার লাঠি’, মণ্ডপে মণ্ডপে নজরদারিতে ৯ আইপিএস মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী, ঐতিহ্য বজায় রাখার বার্তা শুভেন্দুর রাত পোহালেই দশমীর পুজো, জেনে নিন দেবীবরণ-সিঁদুরখেলার শুভ সময় নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ, আশুতোষ-সৌরভের জেল হেফাজতের মেয়াদ বাড়ল NarendraModi: দশেরায় মোদির ছবি লাগানো রাবণের কুশপুত্তলিকা দাহ, মুখ্য নির্বাচন কমিশনারের প... কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, মৃত কমপক্ষে ১৪ Durga Puja: কালীমোহন ঘোষ রায় পরিবারে পূজিতা নীল দুর্গা SaudiArabia: মক্কার মসজিদে অশোভন আচরণের অভিযোগ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে পুজোর ভিড় নিয়ন্ত্রণে এবার ‘সোলার লাঠি’, মণ্ডপে মণ্ডপে নজরদারিতে ৯ আইপিএস

রাত পোহালেই দশমীর পুজো, জেনে নিন দেবীবরণ-সিঁদুরখেলার শুভ সময়

রাত পোহালেই দশমীর পুজো, জেনে নিন দেবীবরণ-সিঁদুরখেলার শুভ সময়
ছবি: নিজস্ব ছবি

রাত পোহালেই দশমী। উমার কৈলাসে ফিরে যাওয়ার পালা। শেষ দিনে আবেগের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক রীতি। যার মধ্যে অন্যতম দেবী দুর্গার বরণ। বিজয়া দশমী পরতেই মা-কে বরণ, সিঁদুর খেলার মাধ্যমে বিদায় জানানো হবে। কখন হবে দশমীর সিঁদুর খেলা? বিসর্জনের নির্ঘণ্টই বা কখন?

পঞ্জিকা অনুসারে, ২০ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে শুরু হয়েছে দশমী তিথি। তা শেষ হবে ২১ অক্টোবর বুধবার দুপুর ২টা ১১ মিনিটে। উত্তর ভারত-সহ দেশের অধিকাংশ অঞ্চলে ২০ অক্টোবর দশেরা পালিত হচ্ছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে প্রচলিত রীতি অনুযায়ী, ২১ অক্টোবর, বুধবার পালিত হবে বিজয়া দশমী। ফলে একই তিথি হলেও অঞ্চলভেদে উৎসবের দিন আলাদা হচ্ছে।

সিঁদুর খেলা কখন?

সিঁদুর খেলার শুভ সময় ২১ অক্টোবর সকাল ৬টা ২৫ মিনিট থেকে। সকাল ৮টা ৪০ মিনিটের মধ্যে অপরাজিতা পুজো ও দশমী বিহিত পুজো সমাপ্তি হবে। এরপর সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা চলবে।

দশেরার তাৎপর্য কী?

দশেরা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনেই ভগবান রাম রাবণকে পরাজিত করেছিলেন। সেই জয়ের স্মরণে দেশের বিভিন্ন প্রান্তে রামলীলা অনুষ্ঠিত হয় এবং রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুল পোড়ানো হয়। অন্যদিকে, বাংলায় দুর্গাপুজোর সমাপ্তি এবং দেবী দুর্গার বিদায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বিজয়া দশমী। এদিন দেবীকে বরণ, সিঁদুরখেলা এবং প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় শারদোৎসবের পর্ব। আনন্দের পাশাপাশি উমার বিদায়ের বিষাদও ছুঁয়ে যায় বাঙালির মন।

5 Views 0 Likes 0 Comments

Related News

মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী, ঐতিহ্য বজায় রাখার বার্তা শুভেন্দুর
উমাকথা

মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী, ঐতিহ্য বজায় রাখার বার্তা শুভেন্দুর

মহানবমীর সন্ধ্যায় ভবানীপুরের ঐতিহ্যবাহী মল্লিকবাড়ির দুর্গাপুজোয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবমীর সন্ধ্যায় অভিনেতা রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে তাঁর বাড়ির পুজোয় হাজির হন মুখ্যমন্ত্রী।মল্লিক বাড়ির পুজোয় এস...

২০ অক্টো ২০২৬, ০৯:৪৫ পিএম · 1 মিনিট
Durga Puja: কালীমোহন ঘোষ রায় পরিবারে পূজিতা নীল দুর্গা
উমাকথা

Durga Puja: কালীমোহন ঘোষ রায় পরিবারে পূজিতা নীল দুর্গা

নিউজ ডেস্ক: বাঙালির ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে দুর্গোৎসবের ইতিহাস, ঐতিহ্য ও গরিমা। পারিবারিক দুর্গাপূজার সূচনা হয়েছিল কলকাতার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির আটচালায় আর জৌলুসের গোড়াপত্তন ঘটেছিল শোভাবাজার রাজবাড়ির পু...

২০ অক্টো ২০২৬, ০৫:৩২ পিএম · 3 মিনিট
বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব
উমাকথা

বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

হাবিবুর রহমান, ঢাক : দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পুরাণ মতে অকালবোধনে নিদ্রিত দেবীকে জাগ্রত করার এই শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু ...

১৬ অক্টো ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট
বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা
উমাকথা

বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

হাবিবুর রহমান, ঢাকা: দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পুরাণ মতে অকালবোধনে নিদ্রিত দেবীকে জাগ্রত করার এই শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু ...

১৬ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.