JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৩:১৩ পিএম
Breaking
PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের!

Neha Bora: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল রাজধানী, আটক করা হল আইসা সভানেত্রীকে

Neha Bora: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল রাজধানী, আটক করা হল আইসা সভানেত্রীকে
যন্তর মন্তরে আটক নেহা বোরা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল রাজধানী। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার, গান্ধী জয়ন্তীর দিন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে শামিল হলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্র সংগঠনের সদস্য এবং সমাজকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছিল দিল্লি পুলিশ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভস্থলের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত আইসা সভানেত্রী নেহা বোরা এবং আম আদমি পার্টির একাধিক শীর্ষ নেতা-সহ ৫০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া নেতাদের মধ্যে রয়েছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা, অতিশী এবং সঞ্জয় সিং। ছিলেন আরজেডি সাংসদ মনোজ ঝা-ও। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনকারীদের দাবি, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে। সেই অনিয়মের অভিযোগের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে।

যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা), রাজ্যসভার সাংসদ মনোজ ঝা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে হবে। তবে দিল্লি পুলিশ আগেই এই বিক্ষোভের অনুমতি দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক রাস্তা। এমনকি বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করে পুলিশ। সকাল থেকেই মেট্রো পরিষেবাতেও বিধিনিষেধ জারি করা হয়। জনপথ, পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক-সহ মোট ১১টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানের পথ বন্ধ রাখা হয়। অন্য দিকে, মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। যন্তর মন্তরে পৌঁছতে বাধা পেয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। কেউ কেউ ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভস্থলে যাওয়ার চেষ্টা করেন।

বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন আইসার নেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবও। তাঁদেরও আটক করেছে পুলিশ। আটক হওয়ার আগে নেহার সঙ্গে পুলিশকর্মীদের বচসা হয় বলে খবর। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি অভিযোগ করেন, প্রতিবাদীদের আটক করার পরিবর্তে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগে জ্ঞানেশ কুমারকেই গ্রেফতার করা উচিত। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। অন্য দিকে, বিক্ষোভস্থলে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন কয়েক জন সাধারণ মানুষ। তাঁদের মধ্যে এক ব্যক্তি জানান, পরিবারের সকলের নাম ভোটার তালিকায় থাকলেও তাঁর নিজের নাম বাদ পড়েছে। সেই অভিযোগের প্রতিবাদ জানাতেই তিনি আন্দোলনে যোগ দিতে এসেছিলেন। কিন্তু পুলিশ তাঁকে বিক্ষোভস্থলে পৌঁছতে দেয়নি। এক ছাত্রের অভিযোগ, ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রতিবাদ জানানোর অধিকারও খর্ব করা হচ্ছে। তবে পুলিশ নিষেধাজ্ঞা জারির কারণেই এই পদক্ষেপ করেছে বলে জানিয়েছে।

দিল্লির পাশাপাশি শুক্রবার বিক্ষোভের আঁচ ছড়ায় মুম্বইয়েও। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শিবাজি পার্কে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক দিয়েছিল ককরোচ জ়নতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। এসআইআর প্রক্রিয়া বন্ধ করা, ভোটার তালিকা সংশোধনের কাজ স্থগিত রাখা এবং মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতিতে স্বচ্ছতা আনার দাবিও তুলেছে সংগঠনটি। তবে শিবাজি পার্কে বিক্ষোভের অনুমতি দেয়নি মুম্বই পুলিশ। তা সত্ত্বেও শুক্রবার দুপুরে সেখানে পৌঁছন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। বিক্ষোভ ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। অন্য দিকে, মহারাষ্ট্রের পালঘরের একটি আইনজীবী সংগঠন আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। সংগঠনের মুখপাত্র দিগম্বর দেশাই জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও মামলা হলে তাঁরা বিনামূল্যে আইনি সহায়তা করবেন। মুম্বইয়ের পর দেশের আরও ছ’টি শহরে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে সিজেপির। অক্টোবরের শেষের দিকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শেষ করার কথা তাদের। ফলে এসআইআর এবং নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক আগামী দিনেও রাজনৈতিক ও নাগরিক পরিসরে আলোচনার কেন্দ্রে থাকতে পারে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
11 Views 0 Likes 0 Comments

Related News

Gyanesh Kumar: ‘ঝোলা উঠিয়ে বিদায় নিন’, বিশাল দাদলানির নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার
দেশ

Gyanesh Kumar: ‘ঝোলা উঠিয়ে বিদায় নিন’, বিশাল দাদলানির নিশানায় মুখ্য নির্বাচন কম...

শুক্রবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নামছেন গায়ক বিশাল দাদলানি।

০২ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 3 মিনিট
Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর
দেশ

Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর

বাঁশের তৈরি সাইকেল! শুনতে অবাক লাগলেও এ বার সেই অভিনব উদ্যোগেই নজর কাড়তে চলেছে অসম।

০২ অক্টো ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট
Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল
দেশ

Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল

ঘটনার পর অভিযুক্ত সহ-পাইলটকে সৌদি নিরাপত্তা সংস্থার হেফাজতে নেওয়া হয়। পরে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

০২ অক্টো ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট
Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা!
দেশ

Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা!

যন্তর মন্তর থেকে নিউ দিল্লির বিস্তীর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। সম্ভাব্য বিক্ষোভ এড়াতে প্রায় চার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে।

০২ অক্টো ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.