JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ১০:৪৯ এএম
Breaking
‘নাম বন্ড, জেমস বন্ড’! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি রবার্ট প্যাটিনসন, সপ্তম 007-কে ঘিরে উন্... Indian Railways: মধ্যরাতে ফোন বন্ধ বাবার, আতঙ্কে মেয়ে! ৩০ মিনিটে রেলের তৎপরতায় মিলল খোঁজ গীতাপাঠের পর এবার হনুমান চালিশা! নেতাজি ইন্ডোরে মেগা আয়োজন, একই মঞ্চে মুখ্যমন্ত্রী-রাজ্যপা... Strait of Hormuz: হরমুজ প্রণালী পেরোনোর সময় ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা Uttarakhand: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১০০ মিটার গভীর খাদে পড়ে মৃত ৬, আহত অন্তত ২০ Ratna Debnath: ‘বিজেপি না জিতলে ভালো হত’, মন্তব্য ঘিরে বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যেই সাফাই রত্... Cyclone: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ২০ নভেম্বর অন্ধ্র উপকূলে আছড়ে পড়... Horoscope: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবারের রাশিফল: মঙ্গলবার ভাগ্যের চাকা ঘুরবে কার? ‘নাম বন্ড, জেমস বন্ড’! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি রবার্ট প্যাটিনসন, সপ্তম 007-কে ঘিরে উন্... Indian Railways: মধ্যরাতে ফোন বন্ধ বাবার, আতঙ্কে মেয়ে! ৩০ মিনিটে রেলের তৎপরতায় মিলল খোঁজ গীতাপাঠের পর এবার হনুমান চালিশা! নেতাজি ইন্ডোরে মেগা আয়োজন, একই মঞ্চে মুখ্যমন্ত্রী-রাজ্যপা... Strait of Hormuz: হরমুজ প্রণালী পেরোনোর সময় ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা Uttarakhand: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১০০ মিটার গভীর খাদে পড়ে মৃত ৬, আহত অন্তত ২০ Ratna Debnath: ‘বিজেপি না জিতলে ভালো হত’, মন্তব্য ঘিরে বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যেই সাফাই রত্... Cyclone: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ২০ নভেম্বর অন্ধ্র উপকূলে আছড়ে পড়... Horoscope: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবারের রাশিফল: মঙ্গলবার ভাগ্যের চাকা ঘুরবে কার?

Uttarakhand: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১০০ মিটার গভীর খাদে পড়ে মৃত ৬, আহত অন্তত ২০

Uttarakhand: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১০০ মিটার গভীর খাদে পড়ে মৃত ৬, আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

উত্তরাখণ্ড: পাহাড়ি রাস্তায় ফের মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে। মঙ্গলবার সকালে টিহরি গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের গুলার বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি সেতু পেরোনোর সময় কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নীচের খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই প্রথমে পুলিশ ও প্রশাসনকে খবর দেন।

https://x.com/upuknews1/status/2122529365280072071?a=R4hljntHH6MOKFUBOwk&s=20

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। বাসটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। প্রাথমিক ভাবে প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার গুরুত্ব বিবেচনা করে এসডিআরএফের অতিরিক্ত দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাহিনীর কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে উদ্ধারকাজে আরও কর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথ ভাবে কাজ করছে। খাদে বাসের ধ্বংসাবশেষের মধ্যে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাহাড়ি উত্তরাখণ্ডে সরু রাস্তা, গভীর খাদ এবং বিপজ্জনক বাঁকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বাসটির যান্ত্রিক ত্রুটি, চালকের নিয়ন্ত্রণ হারানো, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা—তা তদন্তের পরেই জানা যাবে। আপাতত উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

6 Views 0 Likes 0 Comments

Related News

Indian Railways: মধ্যরাতে ফোন বন্ধ বাবার, আতঙ্কে মেয়ে! ৩০ মিনিটে রেলের তৎপরতায় মিলল খোঁজ
দেশ

Indian Railways: মধ্যরাতে ফোন বন্ধ বাবার, আতঙ্কে মেয়ে! ৩০ মিনিটে রেলের তৎপরতায় মিল...

নিউজ ডেস্ক: মধ্যরাতে আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল বাবার ফোন। ট্রেনে ওঠার কথা থাকলেও তাঁর কোনও খবর পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বারবার ফোন করেও সাড়া না মেলায় ক্রমশ বাড়ছিল উদ্বেগ। শেষ পর্যন্ত ভারতীয় রেলের হেল্পলাইন ১৩৯-এ যো...

১৭ নভে ২০২৬, ১০:২৭ এএম · 2 মিনিট
Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে জামিন দিল সুপ্রিম কোর্ট
দেশ

Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে...

নয়াদিল্লি: ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সোমবার, ১৬ নভেম্বর এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় উঠে...

১৬ নভে ২০২৬, ০৭:৩১ পিএম · 2 মিনিট
Giacomo Filibeck: রাহুলের পাশে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্য, তীব্র আপত্তি বিজেপির
দেশ

Giacomo Filibeck: রাহুলের পাশে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্য, তীব্র আপত্তি...

নয়াদিল্লি: ভারতের রাজনৈতিক মঞ্চে বিদেশি নেতার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক। হায়দরাবাদে কংগ্রেস আয়োজিত ‘ভারত সামিট ২০২৬’-এর মঞ্চে দাঁড়িয়ে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান তুললেন ইতালির রাজনীতিক জিয়াকোমো ফিলিবেক। শুধু তাই ন...

১৬ নভে ২০২৬, ০৭:২৩ পিএম · 4 মিনিট
Air Pollution: বিষাক্ত বাতাসে দমবন্ধ দশা, পরিবেশমন্ত্রীর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল পড়ুয়া ও পরিবেশকর্মীরা
দেশ

Air Pollution: বিষাক্ত বাতাসে দমবন্ধ দশা, পরিবেশমন্ত্রীর দপ্তরের সামনে বিক্ষোভে সা...

বিক্ষোভস্থল থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন নেহা বোরা। তাঁর অভিযোগ, দেশের পরিবেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিদেশে (তুরস্কে) ব্যস্ত থাকলেও দেশের মানুষের ফুসফুসে প্রতিনিয়ত বিষ ঢুকছে।

১৬ নভে ২০২৬, ০৭:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.