JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ১২:৩৬ পিএম
Breaking
Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশিত হচ্ছে... কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে জাভেদ আখতারের মন্তব্যে বিতর্ক, ‘ঘর ওয়াপসি’র পরামর্শ মৌলানা সাজিদের! Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই... USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে ইতিমধ্যে... Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছ... Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথে চেয়ারম... Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশিত হচ্ছে... কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে জাভেদ আখতারের মন্তব্যে বিতর্ক, ‘ঘর ওয়াপসি’র পরামর্শ মৌলানা সাজিদের! Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই... USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে ইতিমধ্যে... Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছ... Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথে চেয়ারম...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে আপত্তিকর মন্তব্য জের! সুপ্রিম কোর্টের এজলাস থেকে বের করে দেওয়া হল আইনজীবীকে। এই নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই ঘটনা ঘটে। বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা।

জানা গিয়েছে, নিজের একটি মামলার জরুরি শুনানির আর্জি নিয়ে আদালতে হাজির হয়েছিলেন ওই আইনজীবী। তাঁর দাবি ছিল, গত ২ নভেম্বর তিনি প্রধান বিচারপতির দফতরে একটি বিষয় জমা দিয়েছিলেন। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও কোনও উত্তর পাননি। সেই কারণেই সরাসরি আদালতে বিষয়টি উত্থাপন করতে চান তিনি। যদিও নির্ধারিত পদ্ধতি মেনে মামলাটি উত্থাপন না করায় বিচারপতি ভি মোহনা তাঁকে বাধা দেন।

এরপর প্রধান বিচারপতি সূর্য কান্ত আইনজীবীকে অপেক্ষা করতে বলেন। কিন্তু তাতে রাজি হননি ওই আইনজীবী। বরং প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন তিনি। এমনকি প্রধান বিচারপতির পদে থাকার যোগ্যতা এবং তাঁর সততা নিয়েও প্রশ্ন তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আদালতের ভার্চুয়াল শুনানির অডিয়ো-ভিডিয়ো সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরে নিরাপত্তাকর্মীরা ওই আইনজীবীকে এজলাস থেকে বাইরে নিয়ে যান। ‘লাইভ ল’-র প্রতিবেদন অনুযায়ী, ওই আইনজীবী দেশের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি এই চেয়ারে বসার যোগ্য নন’। এমন মন্তব্যর পরে অভিযুক্ত আইনজীবীকে এজলাস থেকে বহিষ্কৃত করা হয়।

সূত্রের খবর, ওই আইনজীবীর বিরুদ্ধে আগে থেকেই আদালত অবমাননার মামলা রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের সময়ও তিনি প্রধান বিচারপতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে জানা গিয়েছে। তিনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য নন বলেও খবর সামনে এসেছে। এদিন আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাঁর আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন প্রধান বিচারপতির কাছে। তবে এই ঘটনায় পরবর্তী সময়ে কী আইনি পদক্ষেপ করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

10 Views 0 Likes 0 Comments

Related News

Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা
দেশ

Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা

পটনা: একটি সেতুর নামকরণ ঘিরেই বিহারের রাজনীতিতে নতুন করে উত্তাপ। পটনার কাচ্চি দরগাহ থেকে বৈশালীর বিদুপুর পর্যন্ত নির্মিত ছয় লেনের সেতুর নাম রাখা হয়েছে ‘নীতীশ সেতু’। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই মুখোমুখি আরজেডি এবং জেডি...

১৮ নভে ২০২৬, ১১:৪৭ এএম · 2 মিনিট
Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছিল জঙ্গি কমান্ডারের মাথায়
দেশ

Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পু...

শ্রীনগর: আত্মসমর্পণের আবেদন জানিয়েছিল নিরাপত্তাবাহিনী। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নাকি বলেছিল, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই।’ এরপরই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল লস্কর-ই-তইবার সক্রিয় কমান্ডার মহ...

১৮ নভে ২০২৬, ১১:৪৩ এএম · 2 মিনিট
Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা, মৃত্যুর পর CRPF ডিজির রহস্যময় পোস্ট
দেশ

Kulgam Encounter: মসজিদে লুকিয়েও শেষরক্ষা হয়নি লতিফের! আত্মসমর্পণে রাজি করাতে ঘণ্ট...

শ্রীনগর: কুলগামে লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কম্যান্ডার মহম্মদ লতিফ ভাটের মৃত্যুর পর নতুন করে চর্চায় নিরাপত্তাবাহিনীর অভিযান এবং সিআরপিএফ প্রধানের একটি রহস্যময় বার্তা। বুধবার দক্ষিণ কাশ্মীরের জাঙ্গালপোরা গ্রামের একটি মসজি...

১৮ নভে ২০২৬, ১১:৩১ এএম · 2 মিনিট
Yogi Adityanath: ‘১.২৭ কোটি হিন্দু ভোটার কোথায় গেল?’ যোগীর দাবিতে প্রশ্ন নির্বাচন কমিশনের
দেশ

Yogi Adityanath: ‘১.২৭ কোটি হিন্দু ভোটার কোথায় গেল?’ যোগীর দাবিতে প্রশ্ন নির্বাচন...

লখনউ: উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ পড়েছে! ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই দাবি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। এবার সেই দাবির প্রেক্ষিতে মুখ খুলল নির্বাচন কমি...

১৮ নভে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.