JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ১০:৫৭ এএম
Breaking
CEC-র অপসারণের দাবিতে ফের পথে ঠাকরে পরিবার! মুম্বইয়ে সোমবার বিকেল ৪টেয় নতুন করে বিক্ষোভে... সুপ্রিম কোর্ট অভিযানে রাহুলের পাশে মমতা-অখিলেশ! INDIA জোটের মিছিলে কোন কোন দল, প্রকাশ্যে ত... Weather Update : বিদায়ের পথে বর্ষা, চড়া রোদে বাড়বে ঘর্মাক্ত অস্বস্তি, জেনে নিন আজকের আব... Dhruv Rathee : সিজেপির আন্দোলনের পরেই পুলিশের বিরুদ্ধে সরব ধ্রুব রাঠি Daily Horoscope : অর্থ, প্রেম ও কর্মক্ষেত্রে কেমন কাটবে আজকের দিন DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী CEC-র অপসারণের দাবিতে ফের পথে ঠাকরে পরিবার! মুম্বইয়ে সোমবার বিকেল ৪টেয় নতুন করে বিক্ষোভে... সুপ্রিম কোর্ট অভিযানে রাহুলের পাশে মমতা-অখিলেশ! INDIA জোটের মিছিলে কোন কোন দল, প্রকাশ্যে ত... Weather Update : বিদায়ের পথে বর্ষা, চড়া রোদে বাড়বে ঘর্মাক্ত অস্বস্তি, জেনে নিন আজকের আব... Dhruv Rathee : সিজেপির আন্দোলনের পরেই পুলিশের বিরুদ্ধে সরব ধ্রুব রাঠি Daily Horoscope : অর্থ, প্রেম ও কর্মক্ষেত্রে কেমন কাটবে আজকের দিন DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

Dhruv Rathee : সিজেপির আন্দোলনের পরেই পুলিশের বিরুদ্ধে সরব ধ্রুব রাঠি

Dhruv Rathee : সিজেপির আন্দোলনের পরেই পুলিশের বিরুদ্ধে সরব ধ্রুব রাঠি
সাংবাদিক সম্মেলন ধ্রুব রাঠি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার আবহ তৈরি হয়েছিল রাজধানী দিল্লিতে। আর এই আবহে নতুন করে বিতর্ক তৈরি করলেন বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। 

সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন এটা তার প্রথম সাংবাদিক সম্মেলন। এরপরেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ধ্রুব রাঠি দাবি করেছেন, "তাকে গ্রেফতার বা আটক করা হয়নি বরং অপহরণ করা হয়েছিল"। রাঠির এই বক্তব্যের পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। 

রবিবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে সকলের উদ্দেশ্যে সিজেপির আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন ধ্রুব। তিনি বলেন, শনিবার সকাল সাতটা নাগাদ তিনি নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেই সময় সাধারণ পোশাকে বেশ কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে ঢোকেন। তাঁর অভিযোগ, ওই ব্যক্তিরা নিজেদের পরিচয় স্পষ্ট করেননি এবং তাঁকে কোনও পরোয়ানা দেখাননি। তিনি আরও দাবি করেন, “তাঁকে বেডরুম  থেকে টেনে নিয়ে যাওয়া হয় এবং সিঁড়ি দিয়ে নামানোর সময় তিনি আঘাত পান।”

https://www.facebook.com/share/v/19f93x8L2B/

রাঠির আরও অভিযোগ, "তাঁকে প্রথমে একটি পুলিশ স্টেশনে এবং পরে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তাঁর ও তাঁর বাবা-মায়ের ফোন নিয়ে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় ২০ থেকে ২৩ ঘণ্টা তিনি পুলিশের হেফাজতে ছিলেন এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ পাননি। এই ঘটনাকেই তিনি ‘অপহরণ’ বলে বর্ণনা করেন। শুধু তাই নয় তার বাবাকেও আঘাত করার অভিযোগ করেন তিনি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তিনি স্পষ্ট জানতে চান কোন অপরাধের ভিত্তিতে তার সাথে এই ধরনের ব্যবহার করা হয়েছে তার জবাব পুলিশকে দিতে হবে। রাঠির এই সাংবাদিক সম্মেলনের পর সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। 

মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি শনিবার যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিজেপি সমর্থকরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। পাশাপাশি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বহু বহু বিরোধী দলগুলি। অনেক সেলিব্রিটি ও তাদের আত্মীয়রাও ছিলেন প্রতিবাদের সমর্থক। কিন্তু বেশিরভাগ মানুষকে আটক করে দিল্লি পুলিশ। আর সেখানে বাদ পড়েনি প্রতিবাদী ইউটিউবার ধ্রুব রাঠি। ‌

আন্দোলনের দিন শুধু প্রতিবাদকে ঘিরে প্রতিবাদকারীদের আটক করা হয়নি। পাশাপাশি নাগরিক পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল দিল্লিতে। ট্রেন, বাস, মেট্রো পরিষেবা বন্ধ ছিল বেশিরভাগ জায়গাতে। যাকে ঘিরে বিভিন্ন জায়গায় বিতর্কে সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ধ্রুব রাঠির আটক এবং পরবর্তী অভিযোগ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার তৈরি করেছে দিয়েছে।

এই ঘটনার পরেই বর্তমান সরকারের আমলে নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশের ভূমিকা নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
70 Views 0 Likes 0 Comments

Related News

CEC-র অপসারণের দাবিতে ফের পথে ঠাকরে পরিবার! মুম্বইয়ে সোমবার বিকেল ৪টেয় নতুন করে বিক্ষোভের ডাক
দেশ

CEC-র অপসারণের দাবিতে ফের পথে ঠাকরে পরিবার! মুম্বইয়ে সোমবার বিকেল ৪টেয় নতুন করে...

মুম্বই: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এবার মুম্বইয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে ঠাকরে পরিবার। রবিবার পুলিশের পদক্ষেপের প্রতিবাদে পথে নামেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) নেতা অমিত ঠাকরে এবং শি...

১২ অক্টো ২০২৬, ১০:৫১ এএম · 1 মিনিট
সুপ্রিম কোর্ট অভিযানে রাহুলের পাশে মমতা-অখিলেশ! INDIA জোটের মিছিলে কোন কোন দল, প্রকাশ্যে তালিকা
দেশ

সুপ্রিম কোর্ট অভিযানে রাহুলের পাশে মমতা-অখিলেশ! INDIA জোটের মিছিলে কোন কোন দল, প্র...

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই সোমবার সুপ্রিম কোর্টের উদ্দেশে মিছিলের ডাক দিয়েছে বিরোধীদের INDIA জোট। রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ...

১২ অক্টো ২০২৬, ১০:৪৫ এএম · 3 মিনিট
Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে বড়সড়ো সাফল্য পেয়েছে ভারত। দেশের নাম উজ্জ্বল করেছেন এশিয়ান গেমসে পদকজয়ী ক্রিকেটাররা। এবার সেই সমস্ত পদকজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ...

১১ অক্টো ২০২৬, ০৯:৫২ পিএম · 1 মিনিট
Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন
দেশ

Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন

মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন ধরে যায় যাত্রীআসনের মাথার কাছে থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। ঘটনায় রীতিমতো মাঝআকাশে হুলস্থুল পড়ে যায়। তবে আগুন লা...

১১ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.