JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ১১:৩৬ এএম
Breaking
Tahawwur Rana: সদ্যোজাত নাতনির মুখ দেখতে ভিডিয়ো কলের অনুমতি তাহাউর রানাকে, কড়া শর্ত আদালত... Bengali Fashion: শুধু সাহিত্যে নয়, বাঙালির ফ্যাশনেও অবদান রেখেছেন রবীন্দ্রনাথ UP Election 2027: সাহারানপুরে ইমরান মাসুদের সঙ্গে অখিলেশের সংঘাত Bansdroni Police: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাসে অন্তত... Jensen Huang: যৌন অসদাচরণের অভিযোগের পরেও ফের এনভিডিয়ার শীর্ষে জেনসেন হুয়াং Tahawwur Rana: সদ্যোজাত নাতনির মুখ দেখতে ভিডিয়ো কলের অনুমতি তাহাউর রানাকে, কড়া শর্ত আদালত... Bengali Fashion: শুধু সাহিত্যে নয়, বাঙালির ফ্যাশনেও অবদান রেখেছেন রবীন্দ্রনাথ UP Election 2027: সাহারানপুরে ইমরান মাসুদের সঙ্গে অখিলেশের সংঘাত Bansdroni Police: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাসে অন্তত... Jensen Huang: যৌন অসদাচরণের অভিযোগের পরেও ফের এনভিডিয়ার শীর্ষে জেনসেন হুয়াং

Tahawwur Rana: সদ্যোজাত নাতনির মুখ দেখতে ভিডিয়ো কলের অনুমতি তাহাউর রানাকে, কড়া শর্ত আদালতের

Tahawwur Rana: সদ্যোজাত নাতনির মুখ দেখতে ভিডিয়ো কলের অনুমতি তাহাউর রানাকে, কড়া শর্ত আদালতের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার ১৮তম বর্ষপূর্তির ঠিক আগের দিন এক তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল দিল্লির বিশেষ এনআইএ আদালত। সদ্যোজাত নাতনির মুখ দেখতে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে ওই মামলার অন্যতম মূল চক্রী তাহাউর হুসেন রানাকে ভিডিয়ো কলের অনুমতি দিয়েছেন বিচারক। বুধবার এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত বেশ কিছু কড়া শর্তও আরোপ করেছে।

আদালত সূত্রের খবর, আগামী ১৪ ডিসেম্বর এবং ২০২৭ সালের ৪ জানুয়ারি মোট দু’দিন আমেরিকায় থাকা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবে রানা। তিহাড় জেল থেকে প্রতিবার মাত্র ১০ মিনিটের জন্য এই ভিডিয়ো কল করা যাবে। তবে ভবিষ্যতে একই কারণে সে আর কোনও ভিডিয়ো কলের আর্জি জানাতে পারবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন বিশেষ বিচারক প্রশান্ত শর্মা।

সম্প্রতি আদালত নিযুক্ত আইনজীবী নিশান্ত সিংয়ের মাধ্যমে ভিডিয়ো কলের আবেদন জানিয়েছিল রানা। তার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১০ এপ্রিল থেকে সে জেলবন্দি রয়েছে এবং এই দীর্ঘ সময়ে পরিবারের কারও সঙ্গে তার দেখা হয়নি। এমনকি পরিবারে নতুন অতিথি অর্থাৎ সদ্যোজাত নাতনির জন্ম হলেও তার মুখ দেখা হয়ে ওঠেনি রানার। সেই আবেগকে সামনে রেখেই থ্যাঙ্কস গিভিং ডে, বড়দিনের সপ্তাহ এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি চেয়েছিল সে।

যদিও রানার এই আবেদনের তীব্র বিরোধিতা করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের তরফে আদালতে সওয়াল করা হয়, বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন ভিডিয়ো কল করার কোনও আইনি অধিকার অভিযুক্তের নেই। নিরাপত্তার স্বার্থে এই আবেদন অবিলম্বে খারিজ করার দাবি জানিয়েছিল সংস্থাটি।

তবে দু’পক্ষের বক্তব্য শোনার পর মানবিক দিক বিবেচনা করে শর্তসাপেক্ষে আবেদনটি মঞ্জুর করে আদালত। নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত দু’দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে কলটি করতে হবে। পুরো বিষয়টি তিহাড় জেল সুপারের কড়া নজরদারিতে হবে এবং কথোপকথনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখা হবে। নিয়ম অনুযায়ী, প্রথমে জেল সুপার নিজে রানার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। ওপ্রান্ত থেকে সাড়া পাওয়ার পরই ফোনটি রানার হাতে দেওয়া হবে।

উল্লেখ্য, আমেরিকায় ১৪ বছরের কারাবাস শেষ করার পর ২০২৫ সালে রানাকে ভারতে প্রত্যর্পণ করা হয়। গত বছরের ১০ এপ্রিল থেকে সে তিহাড় জেলের হাই-সিকিউরিটি সেলে বন্দি রয়েছে। ইতিমধ্যেই ২৬/১১ হামলা মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে এনআইএ। আগামী মাসেই এই মামলায় চার্জ গঠনের শুনানি শুরু হওয়ার কথা।

6 Views 0 Likes 0 Comments

Related News

UP Election 2027: সাহারানপুরে ইমরান মাসুদের সঙ্গে অখিলেশের সংঘাত
দেশ

UP Election 2027: সাহারানপুরে ইমরান মাসুদের সঙ্গে অখিলেশের সংঘাত

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কংগ্রেস ও সমাজবাদী পার্টির (এসপি) জোটের অন্দরে বাড়ছে অস্বস্তি। আসন সমঝোতা নিয়ে দুই দলের টানাপড়েন এবার নতুন মাত্রা পেয়েছে সাহারানপুরকে কেন্দ্র করে। কংগ্রেসে...

২৬ নভে ২০২৬, ১১:১৩ এএম · 3 মিনিট
Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর
দেশ

Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর

নিউজ ডেস্ক: সংবিধান দিবসের মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ নিবন্ধে তিনি অভিযোগ করেন, অন্যান্য অনগ্...

২৬ নভে ২০২৬, ১১:০১ এএম · 2 মিনিট
Jammu Kashmir: রিয়াসির ৩০ জনের তালিকা পুলিশের হাতে, সম্পত্তি বাজেয়াপ্ত করে আর্থিক মদতে আঘাত
দেশ

Jammu Kashmir: রিয়াসির ৩০ জনের তালিকা পুলিশের হাতে, সম্পত্তি বাজেয়াপ্ত করে আর্থিক...

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পাহাড়ি এলাকা থেকে প্রায় ২ দশক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাঁরা। পরিবারের দাবি ছিল, তাঁদের কোনও খোঁজ নেই। কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে অন্য তথ্য। অভিযোগ, ১৯৯১ থেকে ২০০৩ সালের মধ্যে রিয়াসি জেল...

২৬ নভে ২০২৬, ১০:৪৭ এএম · 3 মিনিট
টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া
দেশ

টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া

বিশেষ প্রতিবেদন: বছরে আয় ১ কোটি ২৭ লক্ষ টাকা। নামী আইআইটি থেকে পাশ করে বহুজাতিক পেশাদার দুনিয়ায় প্রতিষ্ঠিত। বয়স মাত্র ২৬। বিয়ের বাজারে এমন পাত্রের জন্য সম্বন্ধের অভাব হওয়ার কথা নয়। অথচ পাত্রী খুঁজতে গিয়ে একের পর এক সমস্য...

২৬ নভে ২০২৬, ১০:৪২ এএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.