JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৫:০২ পিএম
Breaking
Gen Z's Alcohol Consumption: জেন-জি'র মদ্যপানে অনীহা, ৮৩০ বিলিয়ন ডলারের ধাক্কা বিশ্ব অ্যাল... Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের Mother's Saree: মায়ের পুরনো শাড়িতে কেন ফিরে আসে শৈশব, ব্যাখ্যা দিল মনোবিজ্ঞান Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও! জাহাজডুবির খোঁজে সমুদ্রের তলায় ‘ফ্রিজ-ওয়াশিং মেশিনের কবরখানা’! Bangladesh: বাংলাদেশের অশান্তিতে শাপে বর ভারতের! ১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের বরাত নিজের অজান্তেই অতীতের ঘটনা বদলে দিতে পারে মস্তিষ্ক, বলছে মনোবিজ্ঞান Antarctica: ১৫ লক্ষ বছরের বরফে লুকিয়ে পৃথিবীর অতীত! অ্যান্টার্কটিকার গভীরে খোঁজ বিজ্ঞানীদে... Gen Z's Alcohol Consumption: জেন-জি'র মদ্যপানে অনীহা, ৮৩০ বিলিয়ন ডলারের ধাক্কা বিশ্ব অ্যাল... Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের Mother's Saree: মায়ের পুরনো শাড়িতে কেন ফিরে আসে শৈশব, ব্যাখ্যা দিল মনোবিজ্ঞান Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও! জাহাজডুবির খোঁজে সমুদ্রের তলায় ‘ফ্রিজ-ওয়াশিং মেশিনের কবরখানা’! Bangladesh: বাংলাদেশের অশান্তিতে শাপে বর ভারতের! ১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের বরাত নিজের অজান্তেই অতীতের ঘটনা বদলে দিতে পারে মস্তিষ্ক, বলছে মনোবিজ্ঞান Antarctica: ১৫ লক্ষ বছরের বরফে লুকিয়ে পৃথিবীর অতীত! অ্যান্টার্কটিকার গভীরে খোঁজ বিজ্ঞানীদে...

নিজের অজান্তেই অতীতের ঘটনা বদলে দিতে পারে মস্তিষ্ক, বলছে মনোবিজ্ঞান

নিজের অজান্তেই অতীতের ঘটনা বদলে দিতে পারে মস্তিষ্ক, বলছে মনোবিজ্ঞান
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদন: ছোটবেলার কোনও ঘটনা আজও স্পষ্ট মনে আছে? কারও সঙ্গে হওয়া একটি কথোপকথন, কোনও দুর্ঘটনার দৃশ্য কিংবা বহু বছর আগের কোনও বিশেষ মুহূর্ত—মনে হতে পারে, সব কিছু যেন চোখের সামনে দেখা। কিন্তু সেই স্মৃতির প্রতিটি অংশ কি সত্যিই ঘটেছিল? মনোবিজ্ঞানীদের গবেষণা বলছে, সব সময় তা নয়। অনেক ক্ষেত্রে মানুষ এমন ঘটনার কথাও অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মনে করতে পারেন, যা আদতে ঘটেইনি। মস্তিষ্কের এই প্রবণতাকেই বলা হয় ‘ফলস মেমরি’ বা মিথ্যা স্মৃতি।

এর অর্থ অবশ্য এই নয় যে মানুষের সব স্মৃতিই অবিশ্বাসযোগ্য। দৈনন্দিন জীবনে স্মৃতি আমাদের প্রয়োজনীয় তথ্য মনে রাখতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিন্তু মস্তিষ্ক কোনও ভিডিও ক্যামেরার মতো অতীতের প্রতিটি মুহূর্ত হুবহু রেকর্ড করে রাখে না। বরং কোনও ঘটনা মনে করার সময় বিভিন্ন তথ্য, অভিজ্ঞতা এবং অনুমানের ভিত্তিতে স্মৃতিকে নতুন করে সাজিয়ে নেয়। আর সেই প্রক্রিয়াতেই কখনও কখনও ঢুকে পড়ে ভুল তথ্য।

মস্তিষ্ক স্মৃতি ধরে রাখে কী ভাবে?

কম্পিউটারের হার্ডড্রাইভে যেমন নির্দিষ্ট জায়গায় তথ্য জমা থাকে, মানুষের মস্তিষ্কে স্মৃতি ঠিক সে ভাবে সংরক্ষিত হয় না। অসংখ্য স্নায়ুকোষের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন সংযোগ ও কার্যকলাপের মাধ্যমে স্মৃতি তৈরি হয়। কোনও অভিজ্ঞতা প্রথমে মস্তিষ্কে প্রবেশ করে, তার পর সময়ের সঙ্গে তা স্থিতিশীল হয়। পরে সেই ঘটনা মনে করার সময় মস্তিষ্ক সঞ্চিত তথ্যের সঙ্গে নতুন সূত্র মিলিয়ে অভিজ্ঞতাটিকে পুনর্গঠন করে।

এই প্রক্রিয়ায় কোনও তথ্য বাদ পড়তে পারে, আবার অন্য কোনও অভিজ্ঞতা বা শোনা কথা পুরনো স্মৃতির সঙ্গে মিশে যেতে পারে। ফলে মানুষ এমন কিছু মনে করতে পারেন, যা আসলে ঘটেনি। মনোবিজ্ঞানে এই ঘটনাকে মিথ্যা স্মৃতি বলা হয়। এটি ইচ্ছাকৃত মিথ্যা বলা বা কাউকে ঠকানোর চেষ্টা নয়। অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তি নিজেও বুঝতে পারেন না যে তাঁর মনে থাকা ঘটনাটির কিছু অংশ ভুল।

একটি শব্দ বদলে গেলেই বদলে যেতে পারে স্মৃতি

মিথ্যা স্মৃতি নিয়ে গবেষণায় মনোবিজ্ঞানী এলিজাবেথ লফটাসের কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৭৪ সালে জন পামারের সঙ্গে একটি পরীক্ষায় তিনি দেখিয়েছিলেন, কোনও ঘটনা সম্পর্কে প্রশ্ন করার সময় ব্যবহৃত শব্দও মানুষের স্মৃতিকে প্রভাবিত করতে পারে।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের গাড়ি দুর্ঘটনার কিছু দৃশ্য দেখানো হয়েছিল। পরে তাঁদের জিজ্ঞাসা করা হয়, গাড়িগুলি কত গতিতে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছিল। তবে প্রশ্নের ভাষায় সামান্য পার্থক্য রাখা হয়েছিল। কাউকে জিজ্ঞাসা করা হয়েছিল, গাড়িগুলি কত জোরে ‘ধাক্কা মেরে’ একে অপরের সঙ্গে লেগেছিল। 

অন্যদের ক্ষেত্রে ‘সংঘর্ষ’, ‘ঠোকাঠুকি’ বা তুলনায় মৃদু শব্দ ব্যবহার করা হয়েছিল। দেখা যায়, প্রশ্নে ‘সজোরে ধাক্কা’ ধরনের শব্দ শুনেছিলেন যাঁরা, তাঁরা গাড়ির গতি তুলনায় বেশি বলে অনুমান করেছিলেন। তাঁদের গড় অনুমান ছিল ঘণ্টায় ৪০.৫ মাইল। অন্য দিকে, অপেক্ষাকৃত মৃদু শব্দ শুনেছিলেন যাঁরা, তাঁদের অনুমান ছিল ঘণ্টায় ৩১.৮ মাইল। আরও আশ্চর্যের বিষয়, ‘সজোরে ধাক্কা’ শব্দটি শোনার পর কয়েক জন অংশগ্রহণকারী দুর্ঘটনার দৃশ্যে ভাঙা কাচ দেখেছেন বলেও দাবি করেন। অথচ আসল ভিডিয়োয় কোনও ভাঙা কাচ ছিল না।

যে ঘটনা ঘটেনি, সেটিও মনে করতে পারেন মানুষ

১৯৯৫ সালে লফটাস ও জ্যাকলিন পিকরেলের আর একটি পরীক্ষায় দেখা যায়, পরামর্শ বা অন্যের দেওয়া তথ্যের প্রভাবেও মানুষের মনে সম্পূর্ণ কাল্পনিক স্মৃতি তৈরি হতে পারে। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরিবারের কাছ থেকে তাঁদের শৈশবের চারটি ঘটনার বিবরণ সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে তিনটি ছিল সত্যি ঘটনা। চতুর্থ ঘটনাটি সম্পূর্ণ বানানো। সেখানে বলা হয়েছিল, ছোটবেলায় তাঁরা একটি বিপণিবিতানে হারিয়ে গিয়েছিলেন, কাঁদছিলেন এবং পরে এক বৃদ্ধার সাহায্যে পরিবারের কাছে ফিরে এসেছিলেন।

অংশগ্রহণকারীদের ওই ঘটনাগুলি মনে করার চেষ্টা করতে বলা হয়। দেখা যায়, ২৪ জনের মধ্যে ৬ জন অন্তত ওই কাল্পনিক ঘটনার কিছু অংশ সত্যি বলে মনে করতে পেরেছেন। অর্থাৎ, বাইরের কোনও তথ্য বা পরামর্শ মানুষের স্মৃতিতে এমন ঘটনার ছাপ তৈরি করতে পারে, যা বাস্তবে ঘটেনি।

তা হলে কি নিজের স্মৃতিকেও বিশ্বাস করা যাবে না?

মনোবিজ্ঞানীদের বক্তব্য, মিথ্যা স্মৃতির অস্তিত্ব মানেই এই নয় যে মানুষের সব স্মৃতিই ভুল। অধিকাংশ দৈনন্দিন স্মৃতি যথেষ্ট কার্যকর এবং বাস্তব জীবনে চলার জন্য নির্ভরযোগ্য। তবে কোনও ঘটনা সম্পর্কে প্রবল আত্মবিশ্বাস থাকা আর সেই স্মৃতি নির্ভুল হওয়া এক বিষয় নয়।

বিশেষ করে অন্য মানুষের সঙ্গে কথোপকথন, পুরনো বিবাদ কিংবা কোনও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরণ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কোনও ঘটনার পর অন্যের কাছ থেকে শোনা তথ্য, বারবার আলোচনা কিংবা প্রশ্নের ধরনও স্মৃতিকে প্রভাবিত করতে পারে।

২০১২ সালে প্রকাশিত একটি পর্যালোচনা-গবেষণাতেও দেখানো হয়েছিল, কল্পনা, বিভ্রান্তিকর তথ্য এবং স্মৃতি মনে করার পদ্ধতি—সবই স্মৃতির বিকৃতি ঘটাতে পারে। তাই কোনও ঘটনা নিয়ে নিশ্চিত মনে হলেও, সেই স্মৃতির প্রতিটি খুঁটিনাটি যে অবিকল সত্যি, তা ধরে নেওয়া ঠিক নয়। মস্তিষ্ক অতীতকে শুধু মনে রাখে না, অনেক সময় নিজের মতো করে নতুন করে গড়েও তোলে।

1 Views 0 Likes 0 Comments

Related News

ফুসফুসের ক্যানসার দ্রুত শনাক্ত করতে ব্রিটেনের হাসপাতালে নতুন প্রযুক্তির ব্যবহার
স্বাস্থ্য

ফুসফুসের ক্যানসার দ্রুত শনাক্ত করতে ব্রিটেনের হাসপাতালে নতুন প্রযুক্তির ব্যবহার

বিশেষ প্রতিবেদন: ফুসফুসের ক্যানসার যত দ্রুত ধরা পড়ে, চিকিৎসার সুযোগ তত বাড়ে। কিন্তু রোগের প্রাথমিক পর্যায়ে অনেক সময় উপসর্গ স্পষ্ট হয় না। আবার এক্স-রে বা সিটি স্ক্যানে ধরা পড়া সূক্ষ্ম অস্বাভাবিকতা মানুষের চোখ এড়িয়ে যা...

২৬ নভে ২০২৬, ০৫:১২ পিএম · 3 মিনিট
Heart Attack Risk: তাপমাত্রা ১ ডিগ্রি কমলেই হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে ২ শতাংশ
স্বাস্থ্য

Heart Attack Risk: তাপমাত্রা ১ ডিগ্রি কমলেই হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে ২ শতাংশ

বিশেষ প্রতিবেদন: শীতের সকালে হাঁটতে বেরিয়ে বুকের মধ্যে চাপ অনুভব করছেন? সিঁড়ি ভাঙতে গিয়ে আচমকা হাঁপিয়ে উঠছেন? ঠান্ডার কারণে এমন হচ্ছে ভেবে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকদের সতর্কবার্তা, শীতকালে এই ধরনের ...

২৬ নভে ২০২৬, ০৫:০৯ পিএম · 4 মিনিট
রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে!
স্বাস্থ্য

রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে!

রান্নাঘরে প্রতিদিনই এমন কিছু জিনিস ব্যবহার করা হয়, যেগুলির মেয়াদ বা ব্যবহারের সময়সীমা নিয়ে আমরা খুব একটা ভাবি না। মশলা, তেল, প্লাস্টিকের পাত্র থেকে শুরু করে কাটিং বোর্ড—সবই দীর্ঘদিন ব্যবহার করতে করতে একসময় নষ্ট হয়ে যেতে ...

২৫ নভে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
কোন বয়সে কত ঘণ্টা ঘুম প্রয়োজন? বিশেষজ্ঞদের পরামর্শ জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

কোন বয়সে কত ঘণ্টা ঘুম প্রয়োজন? বিশেষজ্ঞদের পরামর্শ জানলে চমকে যাবেন!

সুস্থ থাকতে যেমন সঠিক খাবার ও নিয়মিত শরীরচর্চা জরুরি, তেমনই প্রয়োজন পর্যাপ্ত ঘুম। কিন্তু জানেন কি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ঘুমের চাহিদাও বদলে যায়? কেউ ৮ ঘণ্টা ঘুমিয়েও ক্লান্ত বোধ করেন, আবার কেউ ৬ ঘণ্টা ঘুমিয়েই দিব্...

২৫ নভে ২০২৬, ০৭:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.