JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম
Breaking
Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তরুণীর, ভা... Australia: অস্ট্রেলিয়ায় নতুন আইন, সিলের ৩০ মিটারের মধ্যে গেলেই শাস্তি Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তরুণীর, ভা... Australia: অস্ট্রেলিয়ায় নতুন আইন, সিলের ৩০ মিটারের মধ্যে গেলেই শাস্তি

চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

বদলের বাংলায় ৮০ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে ব্যারাকপুরের ঐতিহাসিক গান্ধীঘাটে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে চরকা কাটলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। সেখান থেকে  আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ দেন  তিনি। অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মন্ত্রী অর্জুন সিং ও ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচী, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সহ আরও অনেকে।

স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে চরকা। ব্রিটিশ পণ্য বর্জন করে দেশীয়  খাদি ব্যবহারের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সেই স্বদেশি আন্দোলনে চরকা হয়ে উঠেছিল আত্মনির্ভরতা ও অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক। গ্রামের মানুষের হাতে কর্মসংস্থান তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রেও চরকার গুরুত্বের কথা তুলে ধরেছিলেন গান্ধী।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠা সেই চরকার ঐতিহ্য আজও বহন করে চলেছে ব্যারাকপুরের গান্ধীঘাট। প্রতি বছর স্বাধীনতা দিবসে সেখানে চরকা কাটার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের সেই অধ্যায়কে স্মরণ করা হয়। এদিন রাজ্যপালের চরকা কাটার মধ্য দিয়ে সেই ঐতিহ্যের পাশাপাশি আত্মনির্ভরতার বার্তাও নতুন করে সামনে এল।

198 Views 0 Likes 0 Comments

Related News

‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের
রাজ্য

‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের

নিউজ ডেস্ক: ছটপুজো উপলক্ষে রামপুরহাটে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার রামপুরহাট পুরসভার এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। খাদ্যাভ্যাসের উপর এভাবে নিষেধা...

১৫ নভে ২০২৬, ০৬:৪৭ পিএম · 2 মিনিট
Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার
রাজ্য

Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার

নিউজ ডেস্ক: রাজ্যে ফের এনকাউন্টার৷ নিহত রতন শেখ৷ এ নিয়ে পাঁচ মাসে রাজ্যে পাঁচটি এনকাউন্টার করল পুলিশ৷ 

১৫ নভে ২০২৬, ০৬:৩১ পিএম · 1 মিনিট
ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ ব্যারাকপুরে
রাজ্য

ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ...

নিউজ ডেস্ক: এবার ছটপুজোর শাড়ি বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের বিধানসভা এলাকাতেই তাঁকে ঘিরে উঠল ‘চোর চোর’, ‘গো ব্যাক’ স্লোগান। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীদেরই একাংশ...

১৫ নভে ২০২৬, ০৪:০২ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari : শান্তিনিকেতনকাণ্ডে পুলিশকে গুলি, আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari : শান্তিনিকেতনকাণ্ডে পুলিশকে গুলি, আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে...

শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত পুলিশকর্মীর সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।

১৫ নভে ২০২৬, ০৮:৫৬ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.