দিল্লি, নিউজ ডেস্ক : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। বিক্ষোভে নামে আম আদমি পার্টি (AAP)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া প্রত্যাহারের দাবিও তোলেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করেই দলের প্রবীণ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাইকে আটক করে দিল্লি পুলিশ। দলের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালীন তাঁকে ও তাঁর সমর্থকদের আটক করা হয়।
https://www.facebook.com/reel/1877710100273174/?app=fbl
সূত্রে খবর, যন্তরমন্তরে পূর্বঘোষিত যৌথ বিক্ষোভের অনুমতি না মেলায় AAP এর নেতারা দলের কার্যালয়ের সামনেই প্রতিবাদে সামিল হন। সেখান থেকেই দলের প্রবীণ নেতা গোপাল রাইকে আটক করা হয় বলে জানা গিয়েছে। এদিকে আটক হওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনেন গোপাল রাই।