JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৫:১৭ পিএম
Breaking
Bengal vs Uttar Pradesh: করণের ২৯ বলে ৮২, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তরপ্রদেশকে উড়িয়ে বাংলার... এক একরের বেশি জমি থাকলেই আবেদন! রাজ্যের স্কুলগুলিকে বিশেষ নির্দেশিকা শিক্ষা দফতরের Blair Tickner: দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে! চোটের কারণে ছিটকে গেলেন তারকা... David Beckham: বিয়ের আসর থেকে বইয়ের জগতে, আদিবাসী কিশোরীর সাহসে মুগ্ধ ডেভিড বেকহ্যাম R Praggnanandhaa: প্রথম চালেই বাজিমাত? গুকেশ-সিনদারভের বিশ্বযুদ্ধ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্... D Gukesh: রেটিং ও আত্মবিশ্বাসে পিছিয়ে! তবুও সিনদারভকে হারিয়ে আবার ইতিহাস গড়তে চান ডি গুকে... Bundesliga: বুন্দেসলিগায় কি দেখা যাবে ভারতীয় ফুটবলার? ইউরোপের দরজা খোলার পথ বাতলাল জার্মান... BJP: ছ’বছর পর এনডিএ-তে ফিরল অকালি দল, পঞ্জাবে বিজেপির সঙ্গে জোট Bengal vs Uttar Pradesh: করণের ২৯ বলে ৮২, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তরপ্রদেশকে উড়িয়ে বাংলার... এক একরের বেশি জমি থাকলেই আবেদন! রাজ্যের স্কুলগুলিকে বিশেষ নির্দেশিকা শিক্ষা দফতরের Blair Tickner: দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে! চোটের কারণে ছিটকে গেলেন তারকা... David Beckham: বিয়ের আসর থেকে বইয়ের জগতে, আদিবাসী কিশোরীর সাহসে মুগ্ধ ডেভিড বেকহ্যাম R Praggnanandhaa: প্রথম চালেই বাজিমাত? গুকেশ-সিনদারভের বিশ্বযুদ্ধ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্... D Gukesh: রেটিং ও আত্মবিশ্বাসে পিছিয়ে! তবুও সিনদারভকে হারিয়ে আবার ইতিহাস গড়তে চান ডি গুকে... Bundesliga: বুন্দেসলিগায় কি দেখা যাবে ভারতীয় ফুটবলার? ইউরোপের দরজা খোলার পথ বাতলাল জার্মান... BJP: ছ’বছর পর এনডিএ-তে ফিরল অকালি দল, পঞ্জাবে বিজেপির সঙ্গে জোট

Arvind Kejriwal: আটক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Arvind Kejriwal: আটক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
ছবি: নিজস্ব ছবি

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির আন্দোলন তপ্ত রাজধানী দিল্লি। এবার আটক করা হল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শনিবার সকাল থেকেই তাঁর বাড়ির বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে আরও দুই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করা হয়েছিল। আটক হয়েছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

শনিবার দিল্লির যন্তর মন্তরে CJP-র বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে বিক্ষোভের জন্য অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। কর্মসূচিতে যোগ দিতে আসা কয়েক জনকে আটকও করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর একাধিক স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। সন্দেহজনক কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধরপাকড়ও চলছে।

যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় একাধিক জায়গায় আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বাম নেতৃত্ব কর্মী-সমর্থকদের নিয়ে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের পথ আটকায়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত সুজন ও মীনাক্ষীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই কর্মসূচিতে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, বর্ষীয়ান নেত্রী বৃন্দা কারাত-সহ একাধিক বাম নেতাকেও আটক করা হয়েছে বলে খবর। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে দিল্লি পুলিশ।

এছাড়াও এদিন দিল্লিতে পৌঁছনোর আগেই অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপ নিয়ে বিরোধী শিবিরের একাংশ প্রশ্ন তুলেছে। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানানো এবং প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার।অন্যদিকে, প্রশাসনের তরফে নিরাপত্তা ও জমায়েত সংক্রান্ত বিধিনিষেধের বিষয়টি সামনে এসেছে। SIR প্রক্রিয়া, ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এই আটক অভিযান নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। আটক নেতাদের কখন মুক্তি দেওয়া হবে এবং বিক্ষোভ কর্মসূচি পরবর্তী সময়ে কোন পথে এগোবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

59 Views 0 Likes 0 Comments

Related News

Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর
দেশ

Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগা...

শুধু বাড়ির ভেতরেই নয়, এই অভিযানে খোলা মাঠ ও ঝোপঝাড়ের আড়ালে চলতে থাকা বিশাল মদ তৈরির কারবারেরও হদিস মেলে। আবগারি কর্মীরা সারিবদ্ধভাবে রাখা অসংখ্য নীল ড্রাম উল্টে দিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল ঘটনাস্থলেই নষ্ট করে দেন।

২৪ নভে ২০২৬, ০৩:৪৬ পিএম · 2 মিনিট
UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬
দেশ

UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬

নিউজ ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই নতুন রাজনৈতিক অঙ্কের মুখে বিজেপি। বিরোধী শিবিরে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আসন সমঝোতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন শাসক শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে...

২৪ নভে ২০২৬, ০২:২৬ পিএম · 5 মিনিট
India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভারত-কানাডা
দেশ

India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভার...

নয়াদিল্লি: দীর্ঘ টানাপড়েনের পর সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক ধাপ এগোচ্ছে ভারত ও কানাডা। বাণিজ্যিক সমঝোতার পাশাপাশি এ বার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও একটি কাঠামোগত চুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসে...

২৪ নভে ২০২৬, ০২:১৭ পিএম · 3 মিনিট
Deepak Nanda: প্রাণনাশের আশঙ্কা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর! নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ আদালতের
দেশ

Deepak Nanda: প্রাণনাশের আশঙ্কা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর! নিরাপত্তা ন...

নয়াদিল্লি: তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রাক্তন আইনজীবী দীপক নন্দার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দিল্লির আদালত। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বুলেটপ্রুফ গাড়ি বা বিশেষ নিরাপত্তারক্ষীর ব্যবস্থা ...

২৪ নভে ২০২৬, ০২:১৬ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.