নিউজ ডেস্ক:জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল রাজধানী দিল্লি। শনিবার সকাল থেকেই যন্তর মন্তরের সামনে পৌঁছনোর আগেই চলছে ধরপাকড়। এমতাবস্থায় আটক করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করে দিল্লি পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে আটক করা হয়েছে কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয় নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
https://x.com/KunalGhoshAgain/status/2108845601542815850
কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, 'দিল্লিতে প্রিজন ভ্যানে তোলা হল আমাদের নেত্রীকে। তীব্র বিরোধিতা করছি। যদি আটকের পরিকল্পনা থাকে, তাহলে বিকল্প গাড়ির ব্যবস্থা রাখা উচিত ছিল। তাছাড়া মমতা ব্যানার্জিকে ধরবেই বা কেন? তিনি কোনো আইন ভাঙেননি।' ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করার প্রতিবাদে উত্তর কলকাতায় মিছিল শুরু করেছেন কুণাল ঘোষ।
ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই দিল্লির রাজপথে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিশ। প্রথমে প্রতিবাদ কর্মসূচি পালনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তারপর তিনি দলীয় সংসদ সদস্যদের নিয়ে সড়কে অবস্থান নেন। আটক করে তোলা হয় প্রিজন ভ্যানে।