JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৫:১৫ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

চিপস-চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হেনস্তা, অভিযোগের তীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে!

চিপস-চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হেনস্তা, অভিযোগের তীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে!

কৃষ্ণনগর , রেশমি ব্যানার্জি: স্কুলের এক নাবালিকা পড়ুয়ার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। খাবারের প্রলোভন দেখিয়ে ওই পড়ুয়াকে যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাবালিকার পরিবারের। ঘটনা প্রকাশ্যে আসতে তীব্র ক্ষোভ ছড়ায় এলাকায়। বুধবার কৃষ্ণনগরের একটি স্কুল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বৃষ্টির কারণে স্কুলে পড়ুয়াদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। অভিযোগ, সেই সময় ওই ছাত্রীকে আলাদা করে ডেকে নেন প্রধান শিক্ষক। এরপর চিপস, চকলেট ও লাড্ডুর লোভ দেখিয়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ, ওই পড়ুয়াকে শারীরিকভাবে হেনস্তা করার পাশাপাশি তাঁকে দিয়ে অভিযুক্ত শিক্ষকের শরীরের বিভিন্ন অংশ টেপানো হয়। বিষয়টি নিয়ে ভীত হয়ে পড়ে ওই ছাত্রী। তারপর বাড়ি ফিরে মায়ের কাছে সবকিছু জানায় ওই ছাত্রী। এরপর বিষয়টি পরিবারের সদস্যের মাধ্যমে প্রকাশ্যে আসে। খবর ছড়িয়ে পড়তে স্কুল ও এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিভাবকদের একাংশের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও পড়ুয়াদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল। তাঁদের অভিযোগ, প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে অভিযোগ জানাতে অনেকে ভয় পেয়েছেন। যদিও এই দাবি গুলির সত্যতা তদন্তসাপেক্ষ।

বুধবার সকালে অভিযোগ প্রকাশ্যে আসতে স্কুলের সামনে ভিড় করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযোগের বিষয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকেরা। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

তবে, অভিযুক্ত শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কোনও পড়ুয়ার সঙ্গে অনুচিত আচরণ করেননি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।

পুলিশের তরফে জানানো হয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। নাবালিকার অভিযোগের যথাযথ তদন্ত করে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। এখন পুলিশের তদন্তে স্পষ্ট হবে অভিযোগের প্রকৃত সত্যতা।

85 Views 0 Likes 0 Comments

Related News

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা
রাজ্য

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা

শনিবার ৩ অক্টোবর দুপুরে জলপ্রপাতের কাছে ছবি তোলার পর ফেরার সময় আচমকাই বিপত্তি ঘটে। পরিবারের ৭ বছরের ছেলে প্রিয়ঙ্কন দত্ত হঠাৎ পা পিছলে জলের তীব্র স্রোতে পড়ে যায় বলে জানা যায়।

০৩ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত
রাজ্য

Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি...

মেদিনীপুর: ন’দিনের পুলিশি হেফাজত শেষ হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে একের পর এক নতুন তথ্য। বালি ব্যবসায়ীর কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে...

০৩ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু
রাজ্য

দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু

স্থানীয় এক বাসিন্দার কথায়, দীর্ঘদিন ধরেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে মানসিক অবসাদে ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। সঞ্জয় রাউতের মা মারা গিয়েছেন বছর চারেক আগে। বাবার সঙ্গেই থাকতেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ,  জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য
রাজ্য

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘির...

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের চরাচরা বাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ। সম্প্রতি, স্থানীয় কয়েকজনের নজরে আসে, গাছের উঁচু অংশে গাছের ছালের মধ্যে ফুটে উঠেছে একটি অদ্ভুত অবয়ব। দূর থেকে দেখলেও অবয়বটি চোখে পড়ছে সবার। আর একটু কাছ থেকে দেখলে অনেকেরই মনে হচ্ছে সেটি যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডলের আদল। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। শারদীয়ার প্রাক্কালে এমন একটি দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে যায়।

০৩ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.