JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ১২:৩৭ পিএম
Breaking
পঞ্চম রাউন্ডেই বড় ব্যবধান! নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির দাপট, পিছিয়ে বিরোধীরা শ্রীনগর থেকে পালানোর সন্দেহ! অসমে কামাখ্যা স্টেশনে আটক ৫৭ জন, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ Indian Railway : দিল্লি যাওয়ার আগে সতর্ক হোন, না হলে পড়তে পারেন বিপাকে! Mamata Banerjee: বুথে একটিও ভোট পেলেন না মমতার প্রার্থী! রেজিনগরে ‘শূন্য’ ঘিরে তুমুল চর্চা সরকারি আধিকারিকদের প্রকাশ্য মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিবাকর ঘরামীর নন্দীগ্রাম-রেজিনগরে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি! গণনার শুরুতেই চাপে বিরোধীরা, পঞ্চম স্থানে ত... অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভোটের! Durga Puja 2026: জঙ্গলমহলের দুর্গা পুজোর সাথে কেন সম্পর্ক নেই নীলকন্ঠ পাখির? পঞ্চম রাউন্ডেই বড় ব্যবধান! নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির দাপট, পিছিয়ে বিরোধীরা শ্রীনগর থেকে পালানোর সন্দেহ! অসমে কামাখ্যা স্টেশনে আটক ৫৭ জন, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ Indian Railway : দিল্লি যাওয়ার আগে সতর্ক হোন, না হলে পড়তে পারেন বিপাকে! Mamata Banerjee: বুথে একটিও ভোট পেলেন না মমতার প্রার্থী! রেজিনগরে ‘শূন্য’ ঘিরে তুমুল চর্চা সরকারি আধিকারিকদের প্রকাশ্য মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিবাকর ঘরামীর নন্দীগ্রাম-রেজিনগরে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি! গণনার শুরুতেই চাপে বিরোধীরা, পঞ্চম স্থানে ত... অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভোটের! Durga Puja 2026: জঙ্গলমহলের দুর্গা পুজোর সাথে কেন সম্পর্ক নেই নীলকন্ঠ পাখির?

Indian Railway : দিল্লি যাওয়ার আগে সতর্ক হোন, না হলে পড়তে পারেন বিপাকে!

Indian Railway : দিল্লি যাওয়ার আগে সতর্ক হোন, না হলে পড়তে পারেন বিপাকে!
দিল্লির ট্রেন বাতিল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

দিল্লি, নিউজ ডেস্ক : ভারতের গুরুত্বপূর্ণ শহর দিল্লি। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই শহরে যান নিজেদের প্রয়োজনে। দেশের প্রাণকেন্দ্র এই শহর বহু মানুষের রুটি রুজির অংশ। সেখানে ট্রেন যোগাযোগ মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই ট্রেনের মাধ্যমেই অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী, পড়ুয়া সকলেই যাতায়াত করে থাকেন। এছাড়াও যারা বিভিন্ন প্রয়োজনে দিল্লি যান তাদের জন্য রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ। এবার ভারতীয় রেলের পক্ষ থেকে এই যোগাযোগ ব্যবস্থার উপর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। যানজটের আশঙ্কা করেই এই বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রেল। 

১০ অক্টোবর, অর্থাৎ শনিবার। এইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা ছিল, এমন সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। রেলের নির্দেশ অনুযায়ী, শনিবার ভোর ৪ টে থেকে দুপুর ২ টোর মধ্যে ওই দুই স্টেশনে যে সমস্ত ট্রেনগুলিই পৌঁছানোর কথা রয়েছে সেগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ২ টোর পর সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাড়ার কথা থাকা ট্রেনগুলিও এই সিদ্ধান্তের মধ্যে রয়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে।

রেল সূত্রে প্রকাশিত নির্দেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২ টোর পরে যাত্রার উৎস স্টেশন থেকে ছাড়ার কথা ছিল এবং শনিবার সকাল ৪ টে থেকে দুপুর ২ টোর মধ্যে দিল্লির ওই দুই স্টেশনে পৌঁছনোর কথা ছিল, এমন ট্রেনগুলি যাত্রার শুরুতেই বাতিল করা হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট ট্রেনগুলির যাত্রাপথে মাঝপথে বাতিল নয়, বরং নির্ধারিত উৎস স্টেশন থেকেই পরিষেবা বন্ধ থাকবে। 

তীব্র যানজটের আশঙ্কা করেই রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ও যান চলাচলে বিধিনিষেধের আবহে এই পদক্ষেপ করা হয়েছে। কারণ ১০ ই অক্টোবর ককরোচ  জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বুধবারই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সিজেপি–র নেতা সৌরভ দাস ডাক দিয়েছেন, ‘ব্যাগ প্যাক করে শনিবার ধর্নাস্থলে আসুন, এই প্রতিবাদ দীর্ঘস্থায়ী হতে চলেছে’। এই প্রতিবাদকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর তাতেই ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে দিল্লি পুলিশ। 

এ বিষয়ে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেছেন, দিল্লির প্রতিবাদ কর্মসূচির আগে দেশজুড়ে হাজার হাজার তরুণকে আটক করেছে বিজেপি। দিল্লী পুলিশও একের পর এক পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি লেখেন, "এই ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। দেশের তরুণেরা আর ভয় পান না।" 

এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত সব ট্রেনের ওপর প্রযোজ্য নয়। ১০ তারিখ নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছনোর কথা থাকা মেল ও এক্সপ্রেস ট্রেনের কথা বলা হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়তে চলেছে সাধারণ মানুষ। তাই যারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদেরকে ট্রেনের সময়সূচী যাচাই করারও পরামর্শ দেওয়া হচ্ছে রেলের পক্ষ থেকে।

১০ ই অক্টোবর ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লির এই আন্দোলনকে ঘিরে তৎপর দিল্লির পুলিশ প্রশাসন। ‌সমস্ত জায়গাতেই রয়েছে কড়া নজরদারি। ‌

57 Views 0 Likes 0 Comments

Related News

শ্রীনগর থেকে পালানোর সন্দেহ! অসমে কামাখ্যা স্টেশনে আটক ৫৭ জন, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ
দেশ

শ্রীনগর থেকে পালানোর সন্দেহ! অসমে কামাখ্যা স্টেশনে আটক ৫৭ জন, বাংলাদেশি অনুপ্রবেশে...

নিউজ ডেস্ক: অসমের গুয়াহাটির কামাখ্যা রেলস্টেশনে ৫৭ জনকে আটক করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মালিগাঁওয়ের কামাখ্যা স্টেশনে ব্রহ্মপুত্র মেল...

০৯ অক্টো ২০২৬, ১১:৪৪ এএম · 1 মিনিট
অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভোটের!
দেশ

অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভো...

নিউজ ডেস্ক: উপনির্বাচনের গণনায় দুই রাজ্যে ভিন্ন ছবি। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে ১৫ হাজারেরও বেশি ভোটে পিছনে ফেলেছেন বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা। অন্যদিকে, তামিলনাড়ুর ধরাপুরম কেন্দ্রে প্রথম রাউন্ডের...

০৯ অক্টো ২০২৬, ১১:০১ এএম · 1 মিনিট
আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়!
দেশ

আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়!

ওয়াশিংটন: আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন যে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা, তাঁদের সামনে নতুন অনিশ্চয়তা। কর্মীদের গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি থেকে একাধিক বড় প্রযুক্তি সংস্থাকে সাম...

০৯ অক্টো ২০২৬, ১০:১৫ এএম · 3 মিনিট
Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া
দেশ

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়...

ঘটনাটি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের একটি রেস্তোরাঁর। জানা গিয়েছে, কেরল থেকে পাহাড়ে বেড়াতে এসেছিলেন একটি পরিবার। যাত্রাপথের ক্লান্তি দূর করতে এবং চা-খাবারের জন্য তাঁরা একটি স্থানীয় রেস্তোরাঁয় প্রবেশ করেন। কিন্তু তাঁদের পিছু পিছু চুপিসারে রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে একটি বাঁদর। অচেনা বুনো প্রাণীকে এত কাছে দেখে প্রথমে উপস্থিত লোকজন একটু হকচকিয়ে গেলেও, বাঁদরটি কারও দিকে তেড়ে যায়নি। বরং শান্তভাবে সে এগিয়ে যায় চেয়ারে বসে থাকা পরিবারের এক প্রৌঢ়া মহিলার দিকে।

০৮ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.