JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ১০:২১ এএম
Breaking
CJP Protest: শনিবার ধরপাকড়, রবিবার ফের যন্তর মন্তরের পথে সিজেপি, জ্ঞানেশ কুমারকে অপসারণের... CJPFounder: "যারা চোর তাদের আটক করেন না", সরকারকে কটাক্ষ অনিতা দীপকের P B Menon: শতবর্ষেও অবসর নয়, হাতে মামলার ফাইল! আদালতেই জীবনের সেরা ঠিকানা পি বি মেননের Sonam Wangchuk: রবিবারের মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনে বসার হুঁশিয়ারি ওয়াংচুকের Rashifal: কর্ম, অর্থ, প্রেম ও স্বাস্থ্য কেমন কাটবে ছুটির দিন? SmitMachchhar: প্রাণ বাঁচিয়ে সাহসিকতার নজির, ভারতীয় পাইলটকে সম্মান জানাবে ইজরায়েল Weather: বর্ষা বিদায়ের আগে ভ্যাপসা গরমে নাজেহাল বাংলা, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর CJP Protest: শনিবার ধরপাকড়, রবিবার ফের যন্তর মন্তরের পথে সিজেপি, জ্ঞানেশ কুমারকে অপসারণের... CJPFounder: "যারা চোর তাদের আটক করেন না", সরকারকে কটাক্ষ অনিতা দীপকের P B Menon: শতবর্ষেও অবসর নয়, হাতে মামলার ফাইল! আদালতেই জীবনের সেরা ঠিকানা পি বি মেননের Sonam Wangchuk: রবিবারের মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনে বসার হুঁশিয়ারি ওয়াংচুকের Rashifal: কর্ম, অর্থ, প্রেম ও স্বাস্থ্য কেমন কাটবে ছুটির দিন? SmitMachchhar: প্রাণ বাঁচিয়ে সাহসিকতার নজির, ভারতীয় পাইলটকে সম্মান জানাবে ইজরায়েল Weather: বর্ষা বিদায়ের আগে ভ্যাপসা গরমে নাজেহাল বাংলা, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর

SmitMachchhar: প্রাণ বাঁচিয়ে সাহসিকতার নজির, ভারতীয় পাইলটকে সম্মান জানাবে ইজরায়েল

SmitMachchhar: প্রাণ বাঁচিয়ে সাহসিকতার নজির, ভারতীয় পাইলটকে সম্মান জানাবে ইজরায়েল
ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ছবি: X handle

নিউজ ডেস্ক: বিপদের মুখে অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের নজির গড়ে এবার আন্তর্জাতিক মহলে প্রশংসিত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তাঁকে ‘ইজরায়েল, ভারত এবং সমগ্র মানবতার নায়ক’ বলে অভিহিত করলেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। শুধু প্রশংসাই নয়, সুস্থ হয়ে উঠলে স্মিত মাচ্ছারকে ইজরায়েলের সর্বোচ্চ বেসামরিক সাহসিকতার সম্মান ‘প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিলিয়ান হিরোইজম’ প্রদান করার কথা ঘোষণা করেছেন তিনি।

শনিবার,  সমাজমাধ্যমে একটি পোস্টে এই বার্তা দেন হারজোগ। তিনি জানান,  স্মিত মাচ্ছারকে একটি চিঠি লিখেছেন তিনি। যা সপ্তাহান্তে পাইলটের কাছে পৌঁছেছে। সেই চিঠিতে তিনি লেখেন, ' আমরা সকলেই তোমার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করি।' শারীরিক শক্তি ফিরে পেলে তাঁকে জেরুজালেমে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট। দেশের মানুষের পক্ষ থেকে এই বিশেষ সম্মান তুলে দিতে পারলে তিনি নিজেকে গর্বিত মনে করবেন বলেও উল্লেখ করেন হারজোগ।

https://x.com/ANI/status/2108965213240537132

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে ককপিটের ভিতরে গুরুতর বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, বিমানের ওমানি সহ-পাইলট হামাম আল-হামামি ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের উপর হামলা চালান। ওই পরিস্থিতিতে গুরুতর আহত হওয়া সত্ত্বেও বিমানের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারতীয় পাইলট। তাঁর সাহসিকতা এবং পেশাদারিত্ব সম্ভাব্য বড়সড় বিমান দুর্ঘটনা এড়াতে সাহায্য করে বলে জানিয়েছেন হারজোগ।

ঘটনায় বিমানের যাত্রী ও কর্মীদের ভূমিকার কথাও উঠে এসেছে। ৮ অক্টোবর জেরুজালেমে এক অনুষ্ঠানে ওই বিমানে থাকা ছয়জনকে বেসামরিক সাহসিকতার সম্মান প্রদান করেন হারজোগ। তাঁদের মধ্যে ছিলেন তালি মানেস, জভিকা মানেস, ইয়ানিভ হায়ুন, চিকিৎসক শোটা মুসায়েভ, আসাফ রাজুয়ান এবং অর পার্দিলভ। বিপদের মুহূর্তে তাঁদের সাহসী পদক্ষেপ সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে সাহায্য করেছিল।

বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে চিকিৎসাধীন স্মিত মাচ্ছার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে সূত্রের খবর। তাঁর সম্পূর্ণ সুস্থতার পরই সম্মান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছে ইজরায়েলের প্রেসিডেন্টের দফতর। ভারতীয় পাইলটের এই সাহসিকতা দুই দেশের বন্ধুত্বের পাশাপাশি বিপদের সময় মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

19 Views 0 Likes 0 Comments

Related News

CJPFounder: "যারা চোর তাদের আটক করেন না", সরকারকে কটাক্ষ অনিতা দীপকের
দেশ

CJPFounder: "যারা চোর তাদের আটক করেন না", সরকারকে কটাক্ষ অনিতা দীপকের

বিমানের ভিতরে পুলিশি পদক্ষেপকে ভুল বলে দাবি করেন তিনি। তিনি সরাসরি প্রশ্ন তোলেন তার ছেলের কি দোষ রয়েছে।প্রথম থেকেই তার আশঙ্কা ছিল তার ছেলে আটক হতে পারে। কিন্তু বিমানের মধ্যে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে এটা থাকে বিস্মিত করেছে। তার ছেলের কোনও ক্ষতি হলে সেই দায় সরাসরি সরকারকে নিতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

১১ অক্টো ২০২৬, ০৯:৪৮ এএম · 2 মিনিট
CJP Protest: শনিবার ধরপাকড়, রবিবার ফের যন্তর মন্তরের পথে সিজেপি, জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আন্দোলন জারি
দেশ

CJP Protest: শনিবার ধরপাকড়, রবিবার ফের যন্তর মন্তরের পথে সিজেপি, জ্ঞানেশ কুমারকে...

নয়াদিল্লি: শনিবার দিল্লিতে বিক্ষোভের কর্মসূচি ঘিরে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ উঠেছিল। তার পরেও আন্দোলন থেকে সরে আসছে না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রবিবার সকালে ফের যন্তর মন্তরের উদ্দেশে জমায়েত ও মিছিলের প্রস্তুতি শুরু করেছ...

১১ অক্টো ২০২৬, ০৯:৪৮ এএম · 3 মিনিট
P B Menon: শতবর্ষেও অবসর নয়, হাতে মামলার ফাইল! আদালতেই জীবনের সেরা ঠিকানা পি বি মেননের
দেশ

P B Menon: শতবর্ষেও অবসর নয়, হাতে মামলার ফাইল! আদালতেই জীবনের সেরা ঠিকানা পি বি মে...

কোচি: বয়স ১০০। জীবনের এই প্রান্তে এসে অনেকেই কাজ থেকে অবসর নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে চান। কিন্তু পি বি মেননের অভিধানে অবসর শব্দটির যেন কোনও জায়গাই নেই। এক হাতে মামলার ফাইল, অন্য হাতে আইনের বই—শতবর্ষেও আদালতে য...

১১ অক্টো ২০২৬, ০৯:৪২ এএম · 3 মিনিট
Sonam Wangchuk: রবিবারের মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনে বসার হুঁশিয়ারি ওয়াংচুকের
দেশ

Sonam Wangchuk: রবিবারের মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনে বসার হুঁশিয়ারি ওয়া...

নয়াদিল্লি: দিল্লিতে বিক্ষোভ ঘিরে একের পর এক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীর আটক হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। রবিবারের মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রার পথে হাঁট...

১১ অক্টো ২০২৬, ০৯:৩৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.