কলকাতা, নিউজ ডেস্ক : রাজধানীতে তৃণমূল নেত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দারস্থ হতে চলেছে এনডিএ জোট। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হচ্ছে বিরোধী INDIA জোট। এবার ইন্ডিয়া ব্লক নেতৃত্বের দশজনকে সময় দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু এই বৈঠকের মাঝেই বিস্ফোরক মন্তব্য করেছেন মমতাপন্থী তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "রাষ্ট্রপতিভবনে যাবেন @MamataOfficial তৃণমূলনেত্রী। আজ রাত আটটায় ইন্ডিয়া ব্লক নেতৃত্বের দশজনকে সময় দিলেন রাষ্ট্রপতি। যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারাদিন কাটিয়ে রাত আটটায় সময় দিলেন কেন, যাতে প্রতিবাদী বৈঠকের প্রচার হবে কম? ভুল করছেন। সারা দেশ তাকিয়ে থাকবে। এদিকে তো কলকাতা দিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল। কিছু ট্রেন বিড়ম্বনায় বলে অভিযোগ আসছে। দিল্লিতে মেট্রো স্টেশনের গেট বন্ধের খবর আসছে। ভয়?"
https://x.com/KunalGhoshAgain/status/2108456225407139849
কুনাল ঘোষের এই মন্তব্যকে ঘিরে রীতিমতো জোর কদমে চর্চা শুরু হয়ে গিয়েছে।