JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ১১:২৫ এএম
Breaking
নন্দীগ্রাম-রেজিনগরে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি! গণনার শুরুতেই চাপে বিরোধীরা, পঞ্চম স্থানে ত... অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভোটের! Durga Puja 2026: জঙ্গলমহলের দুর্গা পুজোর সাথে কেন সম্পর্ক নেই নীলকন্ঠ পাখির? রাতারাতি বড় ধাক্কা মমতা শিবিরে! ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আর্জি নাকচ স্পিকারের নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কারা? আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! DESU 7: প্রসেনজিতের হাতে লেখা চিঠিতে শুভেচ্ছাবার্তা পেলেন পরিচালক দেব ক্ষমতায় আসতেই ‘বিচ্যুতি’! তোলাবাজি-টেন্ডার সিন্ডিকেটে দলের একাংশ, কড়া বার্তা শমীকের নন্দীগ্রাম-রেজিনগরে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি! গণনার শুরুতেই চাপে বিরোধীরা, পঞ্চম স্থানে ত... অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভোটের! Durga Puja 2026: জঙ্গলমহলের দুর্গা পুজোর সাথে কেন সম্পর্ক নেই নীলকন্ঠ পাখির? রাতারাতি বড় ধাক্কা মমতা শিবিরে! ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আর্জি নাকচ স্পিকারের নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কারা? আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! DESU 7: প্রসেনজিতের হাতে লেখা চিঠিতে শুভেচ্ছাবার্তা পেলেন পরিচালক দেব ক্ষমতায় আসতেই ‘বিচ্যুতি’! তোলাবাজি-টেন্ডার সিন্ডিকেটে দলের একাংশ, কড়া বার্তা শমীকের

Nana Patekar: গোয়ার বাড়িতে অচৈতন্য অবস্থায় উদ্ধার, হাসপাতালে ৪৫ মিনিট ধরে চলল বাঁচানোর চেষ্টা,ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যু ঘোষণা

Nana Patekar: গোয়ার বাড়িতে অচৈতন্য অবস্থায় উদ্ধার, হাসপাতালে ৪৫ মিনিট ধরে চলল বাঁচানোর চেষ্টা,ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যু ঘোষণা
নানা পটেকর ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপরই হঠাৎ জ্ঞান হারান অভিনেতা। তৎক্ষণাৎ তাঁকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ সিপিআর দিয়েও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সকাল সাড়ে ৫টা নাগাদ চিকিৎসকেরা নানা পটেকরকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, বুধবার রাত থেকেই অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। বাড়িতে থাকা তাঁর ভাইপো প্রসাদ পাটেকর তাঁকে দেখাশোনা করছিলেন। পরে নানাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তাঁর ছেলে মালহার পাটেকর তখন পুণেতে ছিলেন। খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশে রওনা দেন।

নানা পাটেকরের মৃত্যুতে হিন্দি ও মারাঠি চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তিনি যে চরিত্রগুলি পর্দায় তুলে ধরেছেন, তার অনেকগুলিই ভারতীয় সিনেমার স্মৃতিতে স্থায়ী হয়ে রয়েছে। তাঁর অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল সংলাপ বলার নিজস্ব ধরন, চোখেমুখে তীব্র অভিব্যক্তি এবং চরিত্রের ভিতরের দ্বন্দ্বকে পর্দায় ফুটিয়ে তোলার অসাধারণ ক্ষমতা।

https://www.facebook.com/share/v/1Cm1UVfH96/

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নানা পাটেকরের। ১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ। এরপর ‘পরিন্দা’, ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অব তক ছপ্পন’, ‘অপরাহন’, ‘রাজনীতি’, ‘নটসম্রাট’-সহ একের পর এক ছবিতে নিজের অভিনয়ের স্বতন্ত্র ছাপ রেখে যান তিনি।

তাঁর অভিনয়জীবনের আর একটি দিক ছিল বহুমুখিতা। কখনও কঠিন, অন্ধকার চরিত্র, কখনও আবার তীব্র আবেগের মানুষ—প্রতিটি ভূমিকাতেই নিজস্ব ছাপ তৈরি করেছিলেন। আর ‘ওয়েলকাম’-এর উদয় শেট্টি চরিত্র তাঁকে অন্য প্রজন্মের দর্শকের কাছেও নতুন করে জনপ্রিয় করে তোলে। ‘ওয়েলকাম ব্যাক’-এও সেই চরিত্রে ফিরে এসেছিলেন তিনি।

শুধু অভিনেতা হিসাবেই নয়, পরিচালক হিসাবেও নিজের পরিচয় তৈরি করেছিলেন নানা। ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ পরিচালনা করেছিলেন তিনি। থিয়েটারের সঙ্গেও তাঁর দীর্ঘ সম্পর্ক ছিল। অভিনয়ের পাশাপাশি গানেও কণ্ঠ দিয়েছিলেন।

তাঁর ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৩ সালে চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। মারাঠি ছবি ‘নটসম্রাট’-এর অভিনয়ের জন্যও বিপুল প্রশংসা পেয়েছিলেন তিনি।

পর্দার বাইরেও নানা পাটেকরের পরিচয় ছিল অন্য রকম। কৃষক ও গ্রামীণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। কৃষক পরিবারের দুর্দশা, জল সংরক্ষণ এবং গ্রামীণ উন্নয়ন নিয়েও সক্রিয় ছিলেন। ফলে শুধু অভিনেতা হিসেবে নয়, সমাজের প্রতি দায়বদ্ধ এক মানুষ হিসাবেও তাঁর আলাদা জায়গা তৈরি হয়েছিল।

মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও গোয়ার ডোনা পাউলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা। সেখানে বক্তব্যও রাখেন তিনি। তার কয়েক দিনের মধ্যেই আচমকা নিভে গেল ভারতীয় সিনেমার অন্যতম পরিচিত কণ্ঠ।

নানা পাটেকর চলে গেলেন। কিন্তু তাঁর অভিনীত চরিত্র, সংলাপ বলার সেই নিজস্ব ভঙ্গি এবং পাঁচ দশকের অভিনয়-ঐতিহ্য ভারতীয় সিনেমায় থেকে গেল দীর্ঘ স্মৃতি হয়ে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
68 Views 0 Likes 0 Comments

Related News

DESU 7: প্রসেনজিতের হাতে লেখা চিঠিতে শুভেচ্ছাবার্তা পেলেন পরিচালক দেব
বিনোদন

DESU 7: প্রসেনজিতের হাতে লেখা চিঠিতে শুভেচ্ছাবার্তা পেলেন পরিচালক দেব

পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রায় শুভেচ্ছা জানিয়ে হাতে লেখা চিঠি পাঠালেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে না পারলেও বুম্বাদার ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা মন জয় করেছে নেটিজেনদের।

০৯ অক্টো ২০২৬, ১০:০৩ এএম · 2 মিনিট
Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের
বিনোদন

Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের

নানা পাটেকারের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ অনুপম খের। ওয়াশিংটন থেকে বন্ধুকে স্মরণ করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। নানার অকপট স্বভাব, গভীর বন্ধুত্ব ও ভালোবাসার স্মৃতি মনে করে চোখে জল অনুপমের।

০৮ অক্টো ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক
বিনোদন

Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক

দিপ্যেন্দুর বিদায়ের পরেই দুর্নিবার-ঝিলমের সম্পর্কে দেখা দিয়েছে নতুন টানাপোড়েন। দুর্নিবারের মন্তব্য ও আচরণে আঘাত পেয়ে এবার তাঁকেই নমিনেট করলেন ঘনিষ্ঠ বন্ধু ঝিলম। বদলে যাওয়া এই বন্ধুত্বের সমীকরণ এখন বিগ বসের ঘরে চর্চার কেন্দ্রবিন্দু।

০৮ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
Nana Patekar: কবে মুক্তি পাবে নানা পাটেকারের শেষ ছবি? বড় পর্দায় নানা’কে শেষবার দেখার জন্য অপেক্ষায় রইল অনুরাগীমহল
বিনোদন

Nana Patekar: কবে মুক্তি পাবে নানা পাটেকারের শেষ ছবি? বড় পর্দায় নানা’কে শেষবার দ...

নানা পাটেকারের প্রয়াণে আবেগঘন হয়ে উঠেছে তাঁর শেষদিকের ছবিগুলিকে ঘিরে অনুরাগীদের অপেক্ষা। ‘শক্তি শালীনি’ ও ‘ইথা’-য় বর্ষীয়ান অভিনেতাকে শেষবার নতুন চরিত্রে দেখার অপেক্ষায় এখন চলচ্চিত্রপ্রেমীরা।

০৮ অক্টো ২০২৬, ০২:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.