JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০৪:০৬ পিএম
Breaking
Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চ... Memes: একটা মিমই কি বদলে দিচ্ছে আপনার চিন্তাভাবনা? জনমত তৈরির নেপথ্যে ডিজিটাল গেম! সমুদ্র নয়, পাহাড়েই শান্তি খোঁজেন? আপনার ব্যক্তিত্বের বিশেষ দিক তুলে ধরছে মনস্তত্ত্ব! পিৎজায় আনারস, বিরিয়ানিতে আলু! খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষারও সীমা থাকা উচিত Lionel Messi: কেরলে মেসির না আসা বিতর্কে নতুন মোড়, শরাফ আলির অ্যাকাডেমিতে স্পনসরের ২ কোটি... Rishabh Pant: পন্তের শতরানে চালকের আসনে ভারত, জয়ের পথে আরও এক ধাপ এগোল গিলের দল India vs New Zealand: টেস্ট ক্রিকেটে নজির গড়ল ভারত, প্রথম সাত উইকেটেই পঞ্চাশ পেরনো জুটি! TMC: ঋতব্রতর শিবিরেও ভাঙনের জল্পনা, বিদ্রোহী তৃণমূল বিধায়কদের নিয়ে বিস্ফোরক দাবি আটওয়ালের Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চ... Memes: একটা মিমই কি বদলে দিচ্ছে আপনার চিন্তাভাবনা? জনমত তৈরির নেপথ্যে ডিজিটাল গেম! সমুদ্র নয়, পাহাড়েই শান্তি খোঁজেন? আপনার ব্যক্তিত্বের বিশেষ দিক তুলে ধরছে মনস্তত্ত্ব! পিৎজায় আনারস, বিরিয়ানিতে আলু! খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষারও সীমা থাকা উচিত Lionel Messi: কেরলে মেসির না আসা বিতর্কে নতুন মোড়, শরাফ আলির অ্যাকাডেমিতে স্পনসরের ২ কোটি... Rishabh Pant: পন্তের শতরানে চালকের আসনে ভারত, জয়ের পথে আরও এক ধাপ এগোল গিলের দল India vs New Zealand: টেস্ট ক্রিকেটে নজির গড়ল ভারত, প্রথম সাত উইকেটেই পঞ্চাশ পেরনো জুটি! TMC: ঋতব্রতর শিবিরেও ভাঙনের জল্পনা, বিদ্রোহী তৃণমূল বিধায়কদের নিয়ে বিস্ফোরক দাবি আটওয়ালের

Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চলেছে বিগ বসের ঘর থেকে?

Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চলেছে বিগ বসের ঘর থেকে?
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: রবিবারের রাত মানেই টেলিভিশনের পর্দায় টানটান উত্তেজনা আর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদার দরবার'। আজ ২২শে নভেম্বর, 'বিগ বস বাংলা'-র দুর্গে ফের একবার বাজতে চলেছে বিদায়ের ঘণ্টা। তবে চলতি সপ্তাহের এভিকশন ঘিরে নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। শোনা যাচ্ছে, আজ নাকি একজন নন, বরং একসাথে দুজন প্রতিযোগীর বিগ বস যাত্রা শেষ হতে চলেছে।

গত সপ্তাহে জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহার আকস্মিক বিদায়ে এমনিতেই চমকে গিয়েছিলেন দর্শকরা। এরপর ১২তম সপ্তাহের নমিনেশন পর্ব শুরু হতেই সোশ্যাল মিডিয়া এবং বিনোদনমূলক ফ্যান পেজগুলোতে জোর জল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, ফিনালে এগিয়ে আসায় এবার খেলার মোড় ঘোরাতে নির্মাতারা 'ডবল এলিমিনেশন'-এর বড়সড় চমক দিতে পারেন। যদিও স্টার জলসা বা শো কর্তৃপক্ষের তরফে এখন পর্যন্ত জোড়া বিদায়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

চলতি সপ্তাহের ভোটিং ট্রেন্ড ও ঘরের অন্দরের সমীকরণ বিশ্লেষণ করে দর্শকদের আলোচনায় মূলত কয়েকটি নাম বারবার উঠে আসছে তার মধ্যে প্রথমেই রয়েছে রণিতা রাজবীর এবং আরো অনেকে। ফ্যান ক্লাবগুলোর জল্পনা অনুযায়ী, এই সপ্তাহে ভোটের নিরিখে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন রাজবীর এবং অভিনেত্রী রনীতা দাস। নেটমাধ্যমে অনেকেই এই দুজনের বিদায়ের আশঙ্কা প্রকাশ করছেন। এছাড়াও ঘরের সাম্প্রতিক আচরণ ও টাস্কের পারফরম্যান্স ঘিরে জীতু কামাল এবং সৃজলা গুহকে নিয়েও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে জীতু ইতিমধ্যেই 'টিকিট টু ফিনালে' জিতে নেওয়ায় তাঁর সুরক্ষিত থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে।

এভিকশনের আতঙ্কের পাশাপাশি গত কয়েকদিন ধরে বিগ বসের অন্দরে পারদ চড়েছে তুঙ্গে। একদিকে রিকশা টাস্কে সৌরভ দাসকে ধাক্কা দেওয়ার বিতর্কের জেরে জীতু কামালের জয় নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে মনামী ঘোষ এবং সৃজলা গুহর তীব্র বাকবিতণ্ডা ঘরের পরিবেশ আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে আজকের এপিসোডে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিযোগীদের কীভাবে ক্লাস নেন, সেদিকেও তাকিয়ে রয়েছেন অনুরাগীরা। দুর্গ জয়ের এই লড়াইয়ে শেষ পর্যন্ত সত্যিই জোড়া এভিকশন হয় নাকি একজনই বিদায় নেন, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ রাত ৯:৩০ মিনিটে। সম্পূর্ণ এপিসোডটি দেখতে চোখ রাখতে হবে স্টার জলসা এবং জিওহটস্টার -এর পর্দায়।

3 Views 0 Likes 0 Comments

Related News

Shah Rukh Khan: মঞ্চে অভিনেতার বিনয়ে মুগ্ধ বলিউড বাদশা
বিনোদন

Shah Rukh Khan: মঞ্চে অভিনেতার বিনয়ে মুগ্ধ বলিউড বাদশা

বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং বর্তমান প্রজন্মের অন্যতম প্রশংসিত অভিনেতা বিক্রান্ত ম্যাসির একটি আন্তরিক ও বিনয়ী মুহূর্ত এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু। শনিবার, ২১ নভেম্বর মুম্বইয়ের ঐতিহাসিক গেটওয়ে অফ ইন্ডিয়ায় আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ (Global Peace Honours 2026) অনুষ্ঠানে ঘটে এই মিষ্টি ঘটনাটি, যা ইতিমধ্যেই দর্শক ও অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

২২ নভে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
Koel Mallick: বড়পর্দার পর এবার টেলিভিশনে কোয়েল, ‘ডিয়ার নাইনটিজ’-এ কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?
বিনোদন

Koel Mallick: বড়পর্দার পর এবার টেলিভিশনে কোয়েল, ‘ডিয়ার নাইনটিজ’-এ কোন ভূমিকায় দেখা...

দুই যুগেরও বেশি সময় ধরে বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয়ের পর এবার প্রথমবার বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর এই নতুন ধারাবাহিকটির নাম ‘ডিয়ার নাইনটিজ’ (Dear 90's), যা আগামী ২৩ নভেম্বর ২০২৬ থেকে ‘সোনি আট’ চ্যানেলে সম্প্রচারিত হতে যাচ্ছে।

২২ নভে ২০২৬, ১১:৩৬ এএম · 2 মিনিট
Shah Rukh Khan: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনার বার্তা!
বিনোদন

Shah Rukh Khan: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনার বার্তা!

নিউজ ডেস্ক: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনা এবং ভয়ের বদলে বিশ্বাস—শান্তির বার্তা দিতে গিয়ে এভাবেই মন ছুঁয়ে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান। মুম্বইয়ে আয়োজিত গ্লোবাল পিস অনার্স ২০২৬-এর মঞ্চ থেকে ২৬/১১ মুম্বই হামলা, পহে...

২২ নভে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট
Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান! ডেডপুল ও ওলভারিনের প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে
বিনোদন

Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ...

আসন্ন মার্ভেল ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র মুক্তির আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, আর তার আগেই ফাঁস হয়ে গেল মার্ভেলের অন্যতম বড় চমক! রাইটার্স গিল্ড অফ আমেরিকা (WGA)-র অফিশিয়াল ডিরেক্টরিতে সিনেমাটির রাইটিং ক্রেডিট বা লেখকদের তালিকায় যুক্ত হয়েছে হলিউডের দুই জনপ্রিয় তারকা রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান-এর নাম। এই খবর প্রকাশ্যে আসতেই মার্ভেল অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়েছে।

২১ নভে ২০২৬, ০৭:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.