JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০৩:৪২ পিএম
Breaking
PriyankaGandhi: দিল্লির রাজপথে বিরোধী সাংসদদের টেনেহিঁচড়ে আটক, রাস্তায় শুয়ে প্রতিবাদ প্র... Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ্যমন্ত্র... Nana Patekar: কবে মুক্তি পেতে পারে নানা পাটেকারের অভিনীত শেষ ছবি? রুপালি পর্দায় নানা’কে শ... Mamata Banerjee: 'আইনজীবীরা একজোট হোন’, বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় বড় দাবি মমতার United Nations: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা CJP Protest: ১০ অক্টোবরের আগে সৌরভ দাসের হুঁশিয়ারি, দিল্লি ঘিরে বাড়ছে উত্তাপ CJP Protest: Freedom Park-এ বিস্ফোরক প্রকাশ রাজ, SIR নিয়ে CEC-কে নিশানা CJP Protest: বেঙ্গালুরুর Freedom Park-এ CJP-র ‘বিস্ফোরক’ বিক্ষোভ! ধ্রুব রাঠি-প্রকাশ রাজের... PriyankaGandhi: দিল্লির রাজপথে বিরোধী সাংসদদের টেনেহিঁচড়ে আটক, রাস্তায় শুয়ে প্রতিবাদ প্র... Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ্যমন্ত্র... Nana Patekar: কবে মুক্তি পেতে পারে নানা পাটেকারের অভিনীত শেষ ছবি? রুপালি পর্দায় নানা’কে শ... Mamata Banerjee: 'আইনজীবীরা একজোট হোন’, বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় বড় দাবি মমতার United Nations: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা CJP Protest: ১০ অক্টোবরের আগে সৌরভ দাসের হুঁশিয়ারি, দিল্লি ঘিরে বাড়ছে উত্তাপ CJP Protest: Freedom Park-এ বিস্ফোরক প্রকাশ রাজ, SIR নিয়ে CEC-কে নিশানা CJP Protest: বেঙ্গালুরুর Freedom Park-এ CJP-র ‘বিস্ফোরক’ বিক্ষোভ! ধ্রুব রাঠি-প্রকাশ রাজের...

Nana Patekar: কবে মুক্তি পেতে পারে নানা পাটেকারের অভিনীত শেষ ছবি? রুপালি পর্দায় নানা’কে শেষবার নতুন চরিত্রে দেখার জন্য অপেক্ষায় অনুরাগীমহল

Nana Patekar: কবে মুক্তি পেতে পারে নানা পাটেকারের অভিনীত শেষ ছবি? রুপালি পর্দায় নানা’কে শেষবার নতুন চরিত্রে দেখার জন্য অপেক্ষায় অনুরাগীমহল
রুপালি পর্দায় শেষবার কবে দেখাযাবে নানা’কে? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার চলে গেলেন না ফেরার দেশে। গোয়ার নিজস্ব বাসভবনেই জানা গিয়েছে তিনি প্রাণ ত্যাগ করেন। তাঁর অভিনীত শেষ ছবি ম্যাজিক ফিল্মসের হরর কমেডি ঘরানার 'শক্তি শালীনি' -তে তাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। 

এই হরর কমেডি সিনেমায় অমিত পান্ডার সঙ্গে কাজ করেছিলেন নানা পাটেকর। এই ছবিতে তিনি অন্ধকার ও অলৌকিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে পথ দেখাবেন। আদিত্য সরপোতাদার পরিচালিত এই ছবির শুটিং মূলত মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সম্বল উপত্যকার বিভিন্ন অঞ্চলে হয়েছে। এতে অনীত পান্ডা দ্বৈত চরিত্রে (শক্তি এবং শালিনী নামের দুই রূপ) অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিনীত কুমার সিং, বিশাল জেঠওয়া, নানা পাটেকর এবং সীমা বিশ্বাস। গল্পটি মূলত বাঙালি লোকগাথা ও পৌরাণিক অলৌকিক বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। রাজস্থান (ধৌলপুর,বারখান্ডি) এবং মধ্যপ্রদেশ (চম্বল, গোয়ালিয়র ইত্যাদি)-এ সিনেমাটির গ্র্যান্ড ক্লাইম্যাক্স ও অন্যান্য অংশের শ্যুটিং মে মাসে ২০২৬ - এ সম্পন্ন হয়েছে। 

'শক্তি শালীনি' ছাড়াও 'ইথা' (Eetha) ছবিতে শ্রদ্ধা কাপুরের সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় দেখা যাবে নানা পাটেকরকে। এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর পর তাঁর এই ছবিগুলো চলচ্চিত্র অনুরাগীদের কাছে অত্যন্ত আবেগময় হয়ে উঠবে বলে ধারণা সকলের। রুপালি পর্দায় তাকে শেষবার নতুন চরিত্রে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

এক সময় অত্যন্ত কঠিন জীবন যাপন করতে হয়েছিল এই নানাকে। আর্থিক সংকটের কারণে ছোটবেলায় মাত্র ১৩ বছর বয়সে নানা পাটেকর সিনেমার পোস্টার আঁকার কাজ শুরু করেন এবং কাজ শেষে প্রতিদিনের খাবারসহ মাত্র ৩৫ টাকা প্রতি মাসে আয় করতেন। আর্থিক অভাবের কারণে সেই সময় থেকেই তাকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। বাস্তবকে খুব কাছ থেকে দেখতে পেয়েছিলেন তিনি মাত্র আট বছর বয়সেই। পরবর্তীতে থিয়েটারে অভিনয় জীবন শুরু করার পর মারাঠি এবং হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের স্থান পাকা করে নেয় এই বর্ষিয়ান অভিনেতা। 

'ক্রান্তিবীর', 'অগ্নিসাক্ষী',  'বারিন্দা, এবং 'অঙ্কুশ' -এর মতো অগুন্তি ছবিতে দুর্দান্ত অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন লাখো লাখো জনতার। ৯০ এর দশকের মাঝামাঝি সময় নানার অভিনীত 'অগ্নিসাক্ষী'র সাফল্যের পর হিন্দি সিনেমায় তিনি ছিলেন অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। আবার রুপালি পর্দায় তাকে শেষবার নতুন চরিত্রে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র অনুরাগীরা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
16 Views 0 Likes 0 Comments

Related News

Nana Patekar: ‘কন্ট্রোল উদয়, কন্ট্রোল!’—নানা পাটেকর চলে গেলেন, হাসতে হাসতেই তাঁকে মনে রাখল নেটপাড়া
বিনোদন

Nana Patekar: ‘কন্ট্রোল উদয়, কন্ট্রোল!’—নানা পাটেকর চলে গেলেন, হাসতে হাসতেই তাঁকে...

বিশেষ প্রতিবেদন: কখনও ‘ক্রান্তিবীর’-এর আগুনঝরা সংলাপ, কখনও ‘ওয়েলকাম’-এর উদয় শেট্টির দুষ্টু হাসি—প্রয়াণের পর ফের ভাইরাল নানা পাটেকরের সেই সব দৃশ্য, সংলাপ আর মিমনানা পাটেকর নেই। অথচ সামাজিক মাধ্যমে যেন আরও বেশি করে ফিরে আস...

০৮ অক্টো ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
Bigboss 2026: সপ্তাহের মাঝেই  দুঃসংবাদ, বিগ-বসের বাড়ি থেকে বিদায় নিলেন প্রাক্তন জাতীয় দলের ফুটবলার
বিনোদন

Bigboss 2026: সপ্তাহের মাঝেই দুঃসংবাদ, বিগ-বসের বাড়ি থেকে বিদায় নিলেন প্রাক্তন জ...

বিগ বস বাংলার ঘরে প্রথম মিডউইক এভিকশনে বিদায় নিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। অল্পের জন্য রক্ষা পেলেন ঝিলম গুপ্তা, তবে এবার তাঁর পারফরম্যান্স বাড়ানোই বড় চ্যালেঞ্জ।

০৮ অক্টো ২০২৬, ১২:৫০ পিএম · 2 মিনিট
Nana Patekar: ৪৫ মিনিটের লড়াই, তবু শেষরক্ষা হল না! নানা পটেকরের মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত মামলা, হবে ময়নাতদন্ত
বিনোদন

Nana Patekar: ৪৫ মিনিটের লড়াই, তবু শেষরক্ষা হল না! নানা পটেকরের মৃত্যুতে চিকিৎসা...

নিউজ ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। বৃহস্পতিবার ভোরে গোয়ার বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৭৫ বছর বয়সি অভিনেতার। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্...

০৮ অক্টো ২০২৬, ১২:১৭ পিএম · 2 মিনিট
Nana Patekar: ৭৫-এ থামল কিংবদন্তির পথচলা, নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক মোদীর
বিনোদন

Nana Patekar: ৭৫-এ থামল কিংবদন্তির পথচলা, নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক মোদীর

নিউজ ডেস্ক: প্রয়াত বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর। ৭৫ বছর বয়সে বৃহস্পতিবার গোয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বলিউড থেকে শুরু করে গোটা বিনোদন জগতে। অভিনে...

০৮ অক্টো ২০২৬, ১২:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.