JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ১০:৪৫ এএম
Breaking
Arjijit Sing: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতজুড়ে লাইভ কনসার্ট এর ঘোষনা করলেন দেশের অন্য... Nandigram: নন্দীগ্রামে ভোটের মাঝেই EVM বিভ্রাট, বুথে অভিযোগ-পাল্টা অভিযোগে বাড়ছে উত্তেজনা ভোটের মাঝেই নন্দীগ্রামে গ্রেফতার কংগ্রেস নেতা, ‘অপ্রয়োজনীয় আটক’ বলে অভিযোগ দলের ১৯৯৭-এর সেই রহস্যময় MiG-25 মিশনের আসল কাহিনি প্রকাশ্যে সকাল ৯টাতেই চমক! ভোটের দৌড়ে নন্দীগ্রাম এগিয়ে, পিছিয়ে রেজিনগর নন্দীগ্রামে ফের উত্তেজনা! বিজেপির বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ভোটের দিনেই নন্দীগ্রামে চাঞ্চল্য! আক্রান্ত সিপিআই প্রার্থীর ইলেকশন এজেন্ট, হাসপাতালে ভর্তি ভোটের ময়দানে ৩ রাজ্য! ৫ বিধানসভা ও ১ লোকসভা কেন্দ্রে উপনির্বাচন আজ Arjijit Sing: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতজুড়ে লাইভ কনসার্ট এর ঘোষনা করলেন দেশের অন্য... Nandigram: নন্দীগ্রামে ভোটের মাঝেই EVM বিভ্রাট, বুথে অভিযোগ-পাল্টা অভিযোগে বাড়ছে উত্তেজনা ভোটের মাঝেই নন্দীগ্রামে গ্রেফতার কংগ্রেস নেতা, ‘অপ্রয়োজনীয় আটক’ বলে অভিযোগ দলের ১৯৯৭-এর সেই রহস্যময় MiG-25 মিশনের আসল কাহিনি প্রকাশ্যে সকাল ৯টাতেই চমক! ভোটের দৌড়ে নন্দীগ্রাম এগিয়ে, পিছিয়ে রেজিনগর নন্দীগ্রামে ফের উত্তেজনা! বিজেপির বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ভোটের দিনেই নন্দীগ্রামে চাঞ্চল্য! আক্রান্ত সিপিআই প্রার্থীর ইলেকশন এজেন্ট, হাসপাতালে ভর্তি ভোটের ময়দানে ৩ রাজ্য! ৫ বিধানসভা ও ১ লোকসভা কেন্দ্রে উপনির্বাচন আজ

নন্দীগ্রামে ফের উত্তেজনা! বিজেপির বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নন্দীগ্রামে ফের উত্তেজনা! বিজেপির বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হল সোনাচূড়া ১০ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, ভোটগ্রহণ চলাকালীন সোনাচূড়া এলাকায় মিলন প্রধানকে ঘিরে বিজেপি কর্মীদের একাংশ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, কংগ্রেস প্রার্থী তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায়।

অন্যদিকে, বিজেপি কর্মীদের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন মিলন প্রধান। তাঁর বক্তব্য, ভোটপ্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়মের অভিযোগ সামনে এলে তা নিয়ে কথা বলার অধিকার তাঁর রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয় বলেই দাবি কংগ্রেস প্রার্থীর।

ভোটের দিন নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক অভিযোগ-পাল্টা অভিযোগকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কোথাও বুথে এজেন্টকে আক্রান্ত করার অভিযোগ, কোথাও আবার প্রার্থীদের ঘিরে বিক্ষোভ,  উপনির্বাচনের পরিস্থিতি নিয়ে নজর রয়েছে প্রশাসনেরও। ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে সোনাচূড়ার এই বিক্ষোভের ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের তরফে বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি।

38 Views 0 Likes 0 Comments

Related News

Nandigram: নন্দীগ্রামে ভোটের মাঝেই EVM বিভ্রাট, বুথে অভিযোগ-পাল্টা অভিযোগে বাড়ছে উত্তেজনা
রাজ্য

Nandigram: নন্দীগ্রামে ভোটের মাঝেই EVM বিভ্রাট, বুথে অভিযোগ-পাল্টা অভিযোগে বাড়ছে...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন একাধিক ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কেন্দ্যামারী অঞ্চলের ২২৪ নম্বর জীবনকৃষ্ণ প্রাইমারি স্কুল বুথে EVM বিভ্রাটের অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্রের দাবি, ...

০৬ অক্টো ২০২৬, ১০:১৮ এএম · 2 মিনিট
ভোটের মাঝেই নন্দীগ্রামে গ্রেফতার কংগ্রেস নেতা, ‘অপ্রয়োজনীয় আটক’ বলে অভিযোগ দলের
রাজ্য

ভোটের মাঝেই নন্দীগ্রামে গ্রেফতার কংগ্রেস নেতা, ‘অপ্রয়োজনীয় আটক’ বলে অভিযোগ দলের

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই গ্রেফতার করা হল নন্দীগ্রাম-১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আস্রাফুল তুল্লাকে। মঙ্গলবার ভোটপর্ব চলাকালীন তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।কংগ্রেসের অভিযোগ, ভ...

০৬ অক্টো ২০২৬, ১০:১৫ এএম · 1 মিনিট
সকাল ৯টাতেই চমক! ভোটের দৌড়ে নন্দীগ্রাম এগিয়ে, পিছিয়ে রেজিনগর
রাজ্য

সকাল ৯টাতেই চমক! ভোটের দৌড়ে নন্দীগ্রাম এগিয়ে, পিছিয়ে রেজিনগর

নিউজ ডেস্ক: উপনির্বাচনের দিন সকাল গড়াতেই প্রকাশ্যে এল দুই কেন্দ্রের ভোটদানের প্রাথমিক চিত্র। সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ২০.৮৯ শতাংশ, অন্যদিকে রেজিনগরে ভোটদানের হার ১৮.০৫ শতাংশ। অর্থাৎ এই সময়ের পরিসংখ্যানে র...

০৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
ভোটের দিনেই নন্দীগ্রামে চাঞ্চল্য! আক্রান্ত সিপিআই প্রার্থীর ইলেকশন এজেন্ট, হাসপাতালে ভর্তি
রাজ্য

ভোটের দিনেই নন্দীগ্রামে চাঞ্চল্য! আক্রান্ত সিপিআই প্রার্থীর ইলেকশন এজেন্ট, হাসপাতা...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণের মধ্যেই আক্রান্ত হলেন সিপিআই প্রার্থীর এক ইলেকশন এজেন্ট। জানা গিয়েছে, নন্দীগ্রামের স্বরবেড়িয়া এলাকার ২১২ নম্বর বুথের সিপিআই-এর ইলেকশন এজেন্ট শেখ সাদ্দাম হোসেনকে মারধ...

০৬ অক্টো ২০২৬, ০৯:৩৮ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.