JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৩:৩২ পিএম
Breaking
Nana Patekar: মাঝরাতে বুকে তীব্র ব্যথা, ৪৫ মিনিটের লড়াইও শেষরক্ষা করতে পারল না! নানা পাটে... তৃণমূল ছেড়ে বেরিয়েই বিদ্রোহী শিবিরে ফাটল? বৈঠকে গরহাজির কাকলি, জল্পনা তুঙ্গে Kaustav Bagchi: মহালয়াতে মুক্তি পাবে দ্বিতীয় গান, দুর্গা পুজোর আগে বড় চমক ব্যারাকপুরের... RG Kar: অভয়ার মায়ের বড় ঘোষণা! আরজি করের মঞ্চ থেকে মরণোত্তর দেহদানের অঙ্গীকার, আবেগঘন বার্... Delhi: যন্তর মন্তরে ১৬৩ ধারা, মোতায়েন ২৬ হাজারের বেশি বাহিনী Rezinagar Election: ‘গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ’, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ রবিউলের Suvendu Adhikari: নন্দীগ্রাম-রেজিনগরের ফলের মাঝেই শুভেন্দুর মন্তব্য ঘিরে চর্চা নন্দীগ্রামে ১ লক্ষ ২০ হাজার ভোটের ব্যবধানে বিজেপির ঐতিহাসিক জয় Nana Patekar: মাঝরাতে বুকে তীব্র ব্যথা, ৪৫ মিনিটের লড়াইও শেষরক্ষা করতে পারল না! নানা পাটে... তৃণমূল ছেড়ে বেরিয়েই বিদ্রোহী শিবিরে ফাটল? বৈঠকে গরহাজির কাকলি, জল্পনা তুঙ্গে Kaustav Bagchi: মহালয়াতে মুক্তি পাবে দ্বিতীয় গান, দুর্গা পুজোর আগে বড় চমক ব্যারাকপুরের... RG Kar: অভয়ার মায়ের বড় ঘোষণা! আরজি করের মঞ্চ থেকে মরণোত্তর দেহদানের অঙ্গীকার, আবেগঘন বার্... Delhi: যন্তর মন্তরে ১৬৩ ধারা, মোতায়েন ২৬ হাজারের বেশি বাহিনী Rezinagar Election: ‘গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ’, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ রবিউলের Suvendu Adhikari: নন্দীগ্রাম-রেজিনগরের ফলের মাঝেই শুভেন্দুর মন্তব্য ঘিরে চর্চা নন্দীগ্রামে ১ লক্ষ ২০ হাজার ভোটের ব্যবধানে বিজেপির ঐতিহাসিক জয়

Operation Firewall: ফেসবুকের ‘বন্ধুত্ব’ থেকে ব্ল্যাকমেল! পাক গুপ্তচরদের ফাঁদে ১০ রাজ্যের ১৬ নৌসেনাকর্মী, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Operation Firewall: ফেসবুকের ‘বন্ধুত্ব’ থেকে ব্ল্যাকমেল! পাক গুপ্তচরদের ফাঁদে ১০ রাজ্যের ১৬ নৌসেনাকর্মী, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: সমাজমাধ্যমে বন্ধুত্ব। তারপর ব্যক্তিগত তথ্য সংগ্রহ। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়িয়ে পাঠানো হত যৌনগন্ধী ছবি, ভিডিয়ো এবং বার্তা। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই শুরু হত আসল খেলা নৌসেনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া। অন্ধ্রপ্রদেশের কাউন্টার ইন্টেলিজেন্সের তদন্তে এমনই একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

অভিযোগ, পাকিস্তানি গোয়েন্দাদের হয়ে কাজ করা সন্দেহভাজন হ্যান্ডলাররা এই কৌশল ব্যবহার করে দেশের ১০টি রাজ্যের ১৬ জন নৌসেনাকর্মীকে নিশানা করেছিলেন। ইতিমধ্যেই পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে অন্ধ্রপ্রদেশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল দু’জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে রয়েছেন বিশাখাপত্তনমের নৌসেনাঘাঁটির এক গাড়িচালক আন্নাম সাই ভারাপ্রসাদ এবং নৌসেনা আধিকারিকদের গাড়িচালক হিসেবে কাজ করা প্রদীপ মুখোপাধ্যায়।

তদন্তকারীদের দাবি, প্রায় ছয় মাস আগে ভারাপ্রসাদের কাছে সমাজমাধ্যমে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। ওই মহিলা নিজেকে একটি জাহাজ নির্মাণ সংস্থার কর্মী বলে পরিচয় দেন। প্রথমে কাজ, বেতন, কোথায় থাকেন, কী ধরনের গাড়ি চালান এমন সাধারণ প্রশ্ন করেই কথোপকথন শুরু হয়।

কিছুদিন পর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। তদন্তকারীদের দাবি, ওই মহিলা ভারাপ্রসাদকে ব্যক্তিগত ও যৌনগন্ধী বার্তা, ছবি এবং ভিডিয়ো পাঠাতে শুরু করেন। এমনকি তাঁর সঙ্গে দেখা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়। ফলে ধীরে ধীরে ভারাপ্রসাদের সন্দেহ কেটে যায়।

এর পরেই বদলে যায় পরিস্থিতি। ভারাপ্রসাদ নৌসেনা আধিকারিকদের গাড়ি চালান জানতে পেরে তাঁর কাছ থেকে আধিকারিকদের বিষয়ে তথ্য চাওয়া শুরু হয়। পরে নৌঘাঁটি, রণতরী কোথায় নোঙর করা রয়েছে এবং কোথায় যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে এই ধরনের তথ্য জানতে চাপ দেওয়া হয় বলে তদন্তকারীদের দাবি।

তথ্য দিতে অস্বীকার করলে শুরু হয় ব্ল্যাকমেল। গ্রেফতারির ভয় দেখানো এবং তাঁর ঊর্ধ্বতন কর্তাদের কাছে বিষয়টি জানিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেই চাপেই ভারাপ্রসাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় বলে তদন্তকারীদের দাবি।

তদন্তে আরও উঠে এসেছে, ভারাপ্রসাদের মাধ্যমেই বাঙালি নৌসেনাকর্মী প্রদীপ মুখোপাধ্যায়ের কাছে পৌঁছন ওই সন্দেহভাজন হ্যান্ডলাররা। একই ধরনের কৌশলে তাঁর সঙ্গেও যোগাযোগ তৈরি করে বিশাখাপত্তনম ও কোয়েম্বত্তূরের নৌসেনাঘাঁটি সম্পর্কে তথ্য নেওয়া হয় বলে অভিযোগ।

অন্ধ্রপ্রদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দাবি, শুধু এই দু’জনই নন—একই কৌশলে দেশের ১০ রাজ্যের মোট ১৬ জন নৌসেনাকর্মীকে নিশানা করা হয়েছিল। তাঁদের বাড়িতে তল্লাশি চালাতে ১২টি দলে ভাগ হয়ে অভিযান চালান তদন্তকারীরা।

এই ঘটনায় এখন মূল তদন্তের বিষয় কতটা গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়েছে, কারা এর পিছনে রয়েছে এবং বিদেশি হ্যান্ডলারদের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগের পরিধি কতটা বিস্তৃত। তদন্ত যত এগোচ্ছে, সমাজমাধ্যমকে ব্যবহার করে কীভাবে ব্যক্তিগত দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, সেই ছবিই আরও স্পষ্ট হচ্ছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
19 Views 0 Likes 0 Comments

Related News

Delhi: যন্তর মন্তরে ১৬৩ ধারা, মোতায়েন ২৬ হাজারের বেশি বাহিনী
দেশ

Delhi: যন্তর মন্তরে ১৬৩ ধারা, মোতায়েন ২৬ হাজারের বেশি বাহিনী

নয়াদিল্লি: আগামী ১০ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যন্তর মন্তর সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোত...

০৯ অক্টো ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট
CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশের
দেশ

CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশ...

নয়াদিল্লি: আগামী ১০ অক্টোবর দিল্লিতে CJP-র প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি মেট্রোর ৫৭টি স্টেশনের প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করতে দিল্...

০৯ অক্টো ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট
ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএসএফ জওয়ান
দেশ

ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএস...

অসম: ভোটের ডিউটি শেষ করে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বিএসএফ জওয়ানরা। অসমের বরপেটা জেলার হাউলিতে ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে তাঁদের বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২ জন বিএসএফ জওয়ান। তাঁদের ম...

০৯ অক্টো ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট
প্রেমে বিচ্ছেদ, তারপর আত্মহত্যা! প্রেমিক বিয়ে করতে না চাইলেই কি আত্মহত্যায় প্ররোচনা? বড় রায় সুপ্রিম কোর্টের
দেশ

প্রেমে বিচ্ছেদ, তারপর আত্মহত্যা! প্রেমিক বিয়ে করতে না চাইলেই কি আত্মহত্যায় প্ররোচন...

নয়াদিল্লি: প্রেমের সম্পর্কে বিচ্ছেদ বা বিয়ে করতে অস্বীকার করলেই তা আত্মহত্যায় প্ররোচনা বলে গণ্য করা যায় না। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। এক মহিলার আত্মহত্যার ঘটনায় তাঁর প্রেমিক-সহ ছয়জনের বিরুদ্ধে দায়ের...

০৯ অক্টো ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.