JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০৫:২৪ পিএম
Breaking
Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ

শিক্ষা থেকে চিকিৎসাক্ষেত্র, বড় ঘোষণা থেকে সাফল্যের সমীকরণ - লালকেল্লা থেকে ১৩ তম ভাষণ মোদির

শিক্ষা থেকে চিকিৎসাক্ষেত্র, বড় ঘোষণা থেকে সাফল্যের সমীকরণ - লালকেল্লা থেকে ১৩ তম ভাষণ মোদির

যখন পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল গোটা দেশ, ঠিক তখনই স্বাধীনতা দিবসের ১৩ তম ভাষণে লালকেল্লা থেকে  পরীক্ষামূলক প্রস্তুতির জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ুয়াদের বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে বলে আসা মোদীর।

শনিবার ভাষণে মোদী বলেন, 'কোচিং ক্লাসকে ঘিরে প্রতিযোগিতা মধ্যবিত্ত পরিবারের উপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বাবা-মায়ের মনে হয় সন্তানকে কোচিং সেন্টারে না পাঠালে সে পিছিয়ে পড়বে। এমনকি মনে হয় তারা যেন সম্মানজনক পরিবারের অংশ নন।'

প্রধানমন্ত্রী জানান, এই কোচিংয়ের পেছনে পরিবার গুলি  হাজার হাজার কোটি টাকা খরচ করে। এই খরচের বোঝা কমাতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পড়ুয়ারা পরিবারের সঙ্গে থেকে পড়াশোনার সুযোগ পাবে পাশাপাশি পরিবার গুলি অতিরিক্ত আর্থিক চাপ থেকে মুক্ত হবে।

মোদী আরো বলেন, 'তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে।' এই উদ্যোগের ফলে দেশের ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের কাজে লাগানো হবে।

একই সঙ্গে দেশের উচ্চশিক্ষা ও চিকিৎসা শিক্ষাক্ষেত্রেও এক বড় পরিবর্তন এসেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এদিন লালকেল্লা থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। তিনি দাবি করেন ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে দেশে ৩৫০ টিরও কম বিশ্ববিদ্যালয় ছিল। কিন্তু ২০১৪ সাল থেকে ৬৫০টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ভারতে।

পাশাপাশি তিনি আরো দাবি করেন, চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও আসন সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। যেখানে ২০১৪ সালের আগে পর্যন্ত প্রায় ৪০০ টি মেডিকেল কলেজ ছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় ৮৫০টি হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিনামূল্যে অনলাইন কোচিং এর বার্তা দেওয়ার পাশাপাশি তুলে ধরা হয়েছে দেশের উচ্চশিক্ষার পরিকাঠামগত খতিয়ান।

38 Views 0 Likes 0 Comments

Related News

Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভিডিও ভাইরাল
দেশ

Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহস...

তীব্র স্রোতের ভেতর সাঁতরে ভেসে আসা একটি কুকুরকে শক্ত করে ধরে রেখেছে একটি বানর। জলের প্রচণ্ড টানে তারা যখন দিশেহারা, তখন জলের মাঝে একটি গাছের গুঁড়ি ভেসে থাকতে দেখতে পায় তারা। বানরটি কুকুরের পিঠে চড়ে জল ঠেলে এগোতে সাহায্য করে এবং দুজনই একযোগে লড়াই চালিয়ে কোনোমতে ওই ভাসমান কাঠের গুঁড়ির ওপর উঠে আসে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও ছেড়ে দেয়নি একে অপরকে।

২৯ সেপ্টে ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট
BuffaloRescue: ট্রেনের সামনে দিশেহারা অবলা প্রাণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন রেলকর্মী
দেশ

BuffaloRescue: ট্রেনের সামনে দিশেহারা অবলা প্রাণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন রেলকর্মী

একটি যাত্রীবাহী ট্রেন সবুজ পাহাড়ি ঢালের মধ্য দিয়ে লাইন ধরে এগিয়ে আসছে। লাইনের ওপর আচমকাই উঠে আসে কয়েকটি মোষ। বাকিগুলো সরে গেলেও একটি বিভ্রান্ত মোষ দীর্ঘক্ষণ রেললাইনের ওপর দিয়ে ট্রেনের ঠিক সামনেই দৌড়াতে থাকে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে ট্রেনের সামান্য গতি বাড়লেই ওই প্রাণীটি ট্রেনের চাকার তলায় পিষে যেতে পারত কিন্তু চালকের আসনে থাকা ব্যক্তিরা কেবল হর্ন বাজিয়ে দায় সারেননি। পরিস্থিতি আঁচ করতে পেরে চালক বিচক্ষণতার সঙ্গে ট্রেনের গতি প্রায় শূন্যে নামিয়ে আনেন। এরপরই ট্রেনের সামনের কেবিনের দরজা খুলে সাহসিকতার সঙ্গে নিচে নেমে আসেন এক রেলকর্মী।

২৯ সেপ্টে ২০২৬, ০২:৫৩ পিএম · 2 মিনিট
S Jaishankar: আমেরিকার সঙ্গে সম্পর্কে ‘বাম্প’, সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের! পাকিস্তান প্রসঙ্গে ফের স্পষ্ট ভারতের অবস্থান
দেশ

S Jaishankar: আমেরিকার সঙ্গে সম্পর্কে ‘বাম্প’, সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের...

নিউজ ডেস্ক: ভারত-মার্কিন সম্পর্কে সবকিছু যে মসৃণ পথে এগোচ্ছে না, তা এবার স্পষ্ট ভাষায় জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা, মার্কিন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং পাকিস্তান থেকে আসা সন্ত্রাস এই...

২৯ সেপ্টে ২০২৬, ০১:১৯ পিএম · 3 মিনিট
Uttar Pradesh: গ্যাস সিলিন্ডার ফেটে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ৪
দেশ

Uttar Pradesh: গ্যাস সিলিন্ডার ফেটে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ৪

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের ফতেহপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা। বিকট শব্দের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত চারজনে...

২৯ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.