JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:২৬ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

ধর্নার চাপে এফআইআর নিল পুলিশ, ‘ন্যায়ের প্রথম ধাপ’ রাহুলের

ধর্নার চাপে এফআইআর নিল পুলিশ, ‘ন্যায়ের প্রথম ধাপ’ রাহুলের

নয়াদিল্লি, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ধর্নার চাপে শেষ পর্যন্ত এফআইআর। ২০ জুলাই যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন পেলেট গানে আহত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করল দিল্লি পুলিশ। শুক্রবার সংসদ মার্গ থানার বাইরে ধর্নায় বসেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি ছিল, ১৯ বছরের সাহিল লোচবের অভিযোগের ভিত্তিতে অবিলম্বে এফআইআর করতে হবে। রাহুলের সঙ্গে থানায় গিয়েছিলেন লোচবও। পুলিশ শেষ পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার ১১৮ এবং ১২৫ ধারায় মামলা রুজু করেছে।

লোচবের অভিযোগ, ২০ জুলাই যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে পেলেটের আঘাতে তিনি জখম হন। তাঁর শরীরে প্রায় ১০০টি পেলেটের আঘাত রয়েছে এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে বলে দাবি রাহুলের। বৃহস্পতিবার লোচব রাহুলকে জানিয়েছিলেন, এত দিন পরেও তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়নি। তার পরেই কংগ্রেস নেতা তাঁকে আশ্বাস দেন, পরের দিন মামলা দায়ের হবে। শুক্রবার সেই আশ্বাসের পরই প্রায় আট ঘণ্টা ধরে প্রক্রিয়া চলে এবং শেষ পর্যন্ত এফআইআর নথিভুক্ত হয়।

এফআইআর দায়ের হওয়ার পর রাহুল বলেন, "এটি ন্যায়ের প্রথম ধাপ।" তাঁর আরও দাবি, ঘটনার প্রায় এক মাস পর মামলা হয়েছে এবং এফআইআর দায়েরের চূড়ান্ত অনুমোদন এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। লোচবও রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, রাহুল নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবিতে পাশে থেকেছেন। এ দিনই রাহুল প্রথমে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন। পরে সংসদ মার্গ থানার ডেপুটি কমিশনারের দফতরের বাইরে ধর্নায় বসেন।

তবে ঘটনাটি ঘিরে বিতর্ক এখনও কাটেনি। দিল্লি পুলিশের দাবি, যন্তর মন্তরে নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার করেননি। এমনকি পুলিশের কাছে পেলেট গান নেই বলেও জানানো হয়েছে। অন্য দিকে, অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট-নিযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও বিষয়টি পরীক্ষা করছে। ফলে এফআইআর দায়ের হলেও তদন্তের ফলাফল নিয়েই এখন নজর রাজনৈতিক মহলের।

 

25 Views 0 Likes 0 Comments

Related News

Earthquake:  দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত
দেশ

Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্...

নিউজ ডেস্ক: ঘড়ির কাটায় তখন প্রায় রাত দশটা। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী। মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারতের একাধিক এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানেও কম্পন অনুভূত হয়েছে বলে ...

০৬ অক্টো ২০২৬, ১০:৫১ পিএম · 2 মিনিট
Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস্থান
দেশ

Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোল...

ঘটনাটি কারৌলি জেলার টোডাভীম ব্লকের একটি সরকারি বিদ্যালয়ের। ভাইরাল হওয়া একাধিক ভিডিও ক্লিপে দেখা গিয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক দিওদিরাম মিনাকে। ভিডিওতে স্পষ্ট, বিদ্যালয়ের প্রশাসনিক কাজ করার বদলে তিনি নিজের অফিস ঘরের মেঝেতেই কার্পেট পেতে টানটান হয়ে ঘুমোচ্ছেন।

০৬ অক্টো ২০২৬, ০৯:৫৫ পিএম · 2 মিনিট
Relationship: ১৫ বছরের রাখির সম্পর্ক ভেঙে প্রেম ও বিয়ে, জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন বাবা!
দেশ

Relationship: ১৫ বছরের রাখির সম্পর্ক ভেঙে প্রেম ও বিয়ে, জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন...

গ্রামেরই যুবক বছর বাইশের শাশ্বত গুপ্তার সঙ্গে দীর্ঘদিনের ওঠাবসা ছিল পাণ্ডে পরিবারের। তরুণী নন্দিনী পাণ্ডে ছোটবেলা থেকেই শাশ্বতকে নিজের দাদা বলেই পরিচয় দিতেন। নন্দিনীর মায়ের কথায়, প্রায় ১৫ বছর ধরে শাশ্বতের হাতে রাখি বেঁধেছেন নন্দিনী। প্রতিবেশীদের চোখেও তাঁদের সম্পর্কটা ছিল নিখাদ ভাই-বোনের। ফলে গত ২০ সেপ্টেম্বর দুজনে যখন হঠাৎ গ্রাম থেকে নিখোঁজ হন এবং পরে জানা যায় তাঁরা বিয়ে করেছেন, তখন যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায়। পরদিন ২১ সেপ্টেম্বর বিয়ের খবর নিশ্চিত হতেই ক্রোধ ও ক্ষোভে ফেটে পড়েন নন্দিনীর বাবা। মেয়ের সঙ্গে আজীবনের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করতে তিনি গ্রামে আয়োজন করেন মেয়ের প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া।

০৬ অক্টো ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে পাকড়াও যুবক
দেশ

DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়...

সম্প্রতি ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে একটি তথাকথিত ‘সিসিটিভি ফুটেজ’ ভাইরাল হতে শুরু করে। সেখানে দাবি করা হয়, দিল্লির এক বিক্ষোভস্থলে এসিপি পদমর্যাদার এক সিনিয়র পুলিশ আধিকারিক প্রশ্ন করতে যাওয়া এক মহিলা সাংবাদিককে নিগ্রহ ও হেনস্থা করেছেন। বিষয়টি দ্রুত নজরে আসে নয়াদিল্লি জেলা পুলিশের সাইবার থানার।

০৬ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.