JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৮:১২ পিএম
Breaking
Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান্ত? DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দু... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান্ত? DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দু... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর

'ভয় পাচ্ছে!' রাহুলের ছাত্রসভা নিয়ে বিজেপির বিস্ফোরক অভিযোগের পাল্টা দিল কংগ্রেস

'ভয় পাচ্ছে!' রাহুলের ছাত্রসভা নিয়ে বিজেপির বিস্ফোরক অভিযোগের পাল্টা দিল কংগ্রেস

পুনে, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত চরমে উঠল পুনেতে। শনিবার বিজেপির মহারাষ্ট্রের মুখপাত্র নবনাথ বান অভিযোগ করেন, ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত জমায়েতের ছবি তৈরি করতে কংগ্রেস টাকা দিয়ে সমাজ মাধ্যমের ইনফ্লুয়েন্সার এবং লোকজন জড়ো করছে। তাঁর কটাক্ষ, এই কর্মসূচির নাম ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ নয়। বরং ‘পয়সে কি গুঞ্জ’। বান দাবি করেন, প্রায় ৩ হাজার জনকে ৩০-৩৫ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকলে মোট খরচ ৯-১০ কোটি টাকায় পৌঁছতে পারে। যদিও এই অভিযোগের কোনও যাচাইকৃত প্রমাণ এখনও সামনে আসেনি।

মহারাষ্ট্র বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে বান আরও দাবি করেন, কয়েকটি ভিডিয়োয় পুণের অনুষ্ঠানের প্রচারের জন্য সমাজ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের ৩০-৩৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেখা গিয়েছে। তাঁদের যাতায়াতের খরচও বহন করার কথা বলা হয়েছে বলে তাঁর অভিযোগ। সেই সূত্রেই টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা। 

বিদেশি অর্থের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, অথবা কংগ্রেস-শাসিত রাজ্যে চুক্তি, কমিশন বা অন্য কোনও আর্থিক লেনদেনের মাধ্যমে টাকা ঘুরপথে এসেছে কি না, তা নিয়ে তদন্তের দাবি জানান তিনি। বিজেপির আর এক নেতা কেশব উপাধ্যায়ও রাহুলকে নিশানা করে বলেন, ছাত্রদের সমস্যাকে সামনে রেখে আসলে রাজনৈতিক মঞ্চ তৈরি করা হচ্ছে।

পাল্টা আক্রমণে কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্ত বলেন, রাহুল গান্ধীর প্রতি যুব সমাজ, বিশেষ করে ‘জেন জি’-দের বাড়তে থাকা সমর্থনেই বিজেপি ভীত। তাঁর অভিযোগ, পুনের কর্মসূচি বানচাল করতে একাধিক বাধা তৈরি করা হচ্ছে। এমনকি প্রয়াগরাজে রাহুলের কর্মসূচির জায়গার কাছে নিকাশি জল ছেড়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। 

তাঁর আরও অভিযোগ, পুনের অনুষ্ঠানে মহারাষ্ট্র সরকার একাধিক বিধিনিষেধ চাপিয়েছে এবং শুক্রবার এবিভিপি-র সদস্যেরা ‘দাদাগিরি’ করেছেন। সাওয়ান্তের কটাক্ষ, রাহুলকে নিয়ে বিজেপির নেতাদের ভয় যেন মুঘল বাহিনীর কাছে মারাঠা যোদ্ধা সন্তাজি ঘোরপড়ে ও ধনাজি যাদবের আতঙ্কের মতো।

এ দিকে বিজেপিকে নিশানা করেছেন এনসিপি নেতা মহেশ তাপসেও। তাঁর অভিযোগ, পুনের অনুষ্ঠানে যোগ দিতে চাওয়া ছাত্রদের পথে এবিভিপি বাধা সৃষ্টি করছে। ছাত্র-যুব সম্প্রদায়ের সমস্যা নিয়ে আলোচনা হলে বিজেপির এত উদ্বিগ্ন হওয়ার কারণ কী, সেই প্রশ্নও তোলেন তিনি। 

তাপসের বক্তব্য, সংবিধান নাগরিককে কোন মত শুনবেন, গ্রহণ করবেন বা প্রত্যাখ্যান করবেন, সেই অধিকার দিয়েছে। তাঁর দাবি, দেশের যুব সমাজ বিজেপির আদর্শ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে বলেই শাসক দল রাহুলের কর্মসূচি নিয়ে এতটা আতঙ্কিত। ফলে রাহুলের পুনে সফর ঘিরে বিজেপি-কংগ্রেসের চাপানউতোর আরও তীব্র হল।

17 Views 0 Likes 0 Comments

Related News

DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে পাকড়াও যুবক
দেশ

DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়...

সম্প্রতি ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে একটি তথাকথিত ‘সিসিটিভি ফুটেজ’ ভাইরাল হতে শুরু করে। সেখানে দাবি করা হয়, দিল্লির এক বিক্ষোভস্থলে এসিপি পদমর্যাদার এক সিনিয়র পুলিশ আধিকারিক প্রশ্ন করতে যাওয়া এক মহিলা সাংবাদিককে নিগ্রহ ও হেনস্থা করেছেন। বিষয়টি দ্রুত নজরে আসে নয়াদিল্লি জেলা পুলিশের সাইবার থানার।

০৬ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট
Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার
দেশ

Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার

চারপাশ জুড়ে তখন ভারী বর্ষণ, কাদামাটি আর জমে থাকা জলের মাঝে থমকে গেছে জনজীবন। রাস্তার পাশে একটি বড় গাছের তলায় পাতা কাঠের পাটাতন, যেখানে রান্নার কড়াই, হাঁড়ি ও সামান্য কিছু খাবারের সরঞ্জাম সাজানো। সেখানে বসেই এক মহিলা একহাতে ভাঙা ছাতা ধরে উনুন আর রান্নার রসদটুকু বৃষ্টির জল থেকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।তবে এই কঠিন পরিস্থিতিতে সে একা নয় তার পাশে আছে তার দুই ছেলেও। একটি বড় পলিথিন শক্ত করে ছাউনির মতো করে ধরে দাঁড়িয়ে আছে তারা। যাতে কোনভাবেই তাদের আর্থিক উপার্জনের সরঞ্জাম টুকু নষ্ট না হয়ে যায়।

০৬ অক্টো ২০২৬, ০৫:০৮ পিএম · 2 মিনিট
Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ বিরোধীদের
দেশ

Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প...

এই মিছিলে কাতারে, কাতারে মানুষের ভিড় দেখা যায়। বিরোধী সাংসদদের হাতে দেখা যায় জ্ঞানেশ কুমারের কাটআউট। কোথাও তাঁকে আরএসএসের উর্দি পরানো ছবি, কোথাও আবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পোস্টার।

০৬ অক্টো ২০২৬, ০২:৫৩ পিএম · 2 মিনিট
CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযোগ
দেশ

CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযো...

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের আবহে নতুন করে চাঞ্চল্য তৈরি করলেন Cockroach Janta Party (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মঙ্গলবার তাঁর অভিযোগ, ১০ অক্টোবর দিল্লিতে প্রস্তাবিত ...

০৬ অক্টো ২০২৬, ০২:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.